রাজধানীতে ভূমিকম্প - সকাল ০৫৫৭ মিনিটে ঢাকা সহ সম্ভবত প্রায় সমগ্র বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে।
০৫ ই মে, ২০২৩ ভোর ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ০৫ই মে, ২০২৩ ইংরেজী রোজ শুক্রবার, মাত্র অল্প কিছু সময় পূর্বে বেলা - সময় সকাল ০৫৫৭ মিনিটে রাজধানী ঢাকা সহ খুব সম্ভব প্রায় সমগ্র বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে।
আমি কিচেনে ভোরে নাস্তার জন্য ওটস রান্না করছি, হঠাৎ মনে হলো পুরো ভবন নিচ থেকে উপর পর্যন্ত প্রবলভাবে কেঁপে উঠেছে! তাৎক্ষনিক গুগল সার্চ করে ভূমিকম্প হয়েছে তা নিশ্চিত হই। আশা করছি দেশের সংবাদ মাধ্যমগুলোতে কিছুক্ষনের মধ্য ভূমিকম্পের খবর ও বিস্তারিত তথ্য পরিবেশন করবেন।

এই মাত্র সময় সকাল ০৬১০ নাগাদ, দৈনিক ইত্তেফাক পত্রিকা অনলাইন ডেস্ক থেকে পাওয়া সংবাদঃ- রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ৬টা নাগাদ এ ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানিয়েছেন। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল রাজধানী ঢাকা’র দোহার থেকে ১৪ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে। যার গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

ছবি ও সংবাদ তথ্য:
রাজধানীতে ভূমিকম্প অনুভূত - দৈনিক ইত্তেফাক
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০২৩ দুপুর ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন