somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়েকস্ফিয়ার

২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন সেভেন কি এইটে পড়ি। ভৌতিক গল্প, মুভি এসব বেশ ভালো লাগত। একদিন মনে হল, আমার নিজের একটা কল্পিত ভূত থাকা দরকার। একটা নাম ঠিক করে ফেললাম ভূতটার। "ওয়েকস্ফিয়ার"। ওয়েকস্ফিয়ারকে আমি ভূত বলতাম না। বলতাম পিশাচ। কারণ ভূত শব্দটা একটু নিরীহ গোছের। এর চেয়ে পিশাচ বেশি ভয়ংকর মনে হয়েছিল আমার। ওয়েকস্ফিয়ারকে কালো-জগত থেকে ডেকে আনার জন্য একটা মন্ত্রও বানি্য়ে ফেললাম। এখনো ভুলিনি মন্ত্রটা -

"গেরি-মিউফালাস-গিমবাডাম-মারভালি-সিফিলিম-বাকুরা-কিউলিমিগ-ফেরাসিস-মরভিলা"।

এটা আবার, একটা বিশেষ ধরনের ভয়ংকর-সুর লাগিয়ে বলতে হোতো। ভূতের নাম এবং মন্ত্র দুটোই একটু ইংরেজী টাইপের। এই ব্যাপারটা প্রথমে খেয়াল করিনি। পরবর্তিতে খেয়াল হলেও আর পরিবর্তন করতে ইচ্ছে হয় নি। ততদিনে আমি ওয়েকস্ফিয়ারের ভয়ংকর সব কান্ডকারখানার গল্প বলে, আমার ছোট ভাই-বোনের কাছে এটাকে বেশ বাস্তব করে তুলেছি।

ওয়েকস্ফিয়ার যখন আমার ওপর ভর করত, তখন আমার কন্ঠটা একটু মোটা হয়ে যেত আর চোখ দুটো হয়ে যেত বড় বড়। হঠাৎ হঠাৎ যখন হেসে উঠতাম, তখন কোনো আওয়াজ হোতো না। শরীরটা একটু দুলে উঠত কেবল, আর দাঁত গুলো বের হয়ে যেত। হাসিটা শেষ হোতো দাঁতে দাঁত চাপা অবস্থায় এবং একটা মুচকী হাসি তখনো লেগে থাকতো। নি:শ্বাস নিতাম একটু আওয়াজ করে। এইসব অভিনয় করতে করতে আমার ছোট ভাই-বোন দুজনকে বলতে থাকতাম ওয়েকস্ফিয়ারের নিজের অভিজ্ঞতাগুলো। ওরা ভয় পেতো। এবং মজা পেতো। আমারো বেশ মজা লাগতো ওদের ভীতু এবং আগ্রহী চাহনি দেখে।

অনেকদিন পর আজ হঠাৎ ওয়েকস্ফিয়ারকে মনে পড়ল। মনে মনে একটু হেসে নিলাম।

বলতে ইচ্ছে করল, "ধন্যবাদ ওয়েকস্ফিয়ার। সেই ছেলেমানুষী সময়গুলোর জন্য।"
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৪৫
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×