somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

( অনির্বাচিত বিচারকদের রায়ে ) মুখোশ ছেড়ে আপন ইহজাগতিক চেহারায় বাংলাদেশ রাষ্ট্র

০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংবিধানের পঞ্চম সংশোধনীর বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের আবেদন খারিজ
--------------------------------------------------------------------------

বাংলাদেশ কি কোনোভাবেই একটি ইসলামী রাষ্ট্র (দার-উল-ইসলাম) ? না।
উনিশশো বাহাত্তরে নতুন রাষ্ট্রের গঠনতন্ত্রে কি বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে ? হয় নাই।

তবে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কেন ? এতদিন তবু পড়েছিল ইসলামের মুখোশ। জোর করে পরিয়ে দেয়া হয়েছিল। আইনত অবৈধভাবে।

এবার সুযোগ ছিল- নির্বাচিত জনপ্রতিনিধি'রা এবার সুযোগ পেয়েছিলেন; বৈধভাবে, সংসদের সিদ্ধান্তের মাধ্যমে মুখোশ ছুড়ে ফেলে রাষ্ট্রকে আসল চেহারায় ফেরানোর সুযোগ ছিল।

কিন্তু আসলে দুই-তৃতীয়াংশের বেশি জনপ্রতিনিধি নিয়ে আওয়ামি লিগ এবারও ভাবে নাই- যে তারা ইসলামের মুখোশ খুলে ফেলে দিয়ে ইহজাগতিক ( সেকুলারিজম ) আদর্শে ফিরবে। তারা বরং জাময়াতে ইসলামির মতো দলকে ঠেকানোর চিন্তা থেকে এটা চাইছিল। আওয়ামি লিগ ভাবে নিশ্চয় যে, দেশের সব নাগরিকরা এটা চায় না। সে ভাবনা থেকেই নিজেদের কাজটা চাপিয়ে দিল আদালতের ওপর। আদালতের তরফে সিদ্ধান্ত আদায় করে নিল। যে সিদ্ধান্ত নেয়ার কথা ছিল নির্বাচিত জনপ্রতিনিধিদের। (এখনো তাদেরই সংসদে বিল পাস করে আইন প্রনয়ন করে সংবিধান সংশোধন করতে হবে । তবু সিদ্ধান্তটা আদালতের কাছ থেকে নেয়া হয়েছে বলে নাগরিকদের দেখানো হলো। যেটা জরুরি তো ছিলই না। বরং আদালত এবং সংসদের উভয়ের জন্য অবমাননাকর এটা।)

সে যাই হোক। কাজের কথা হলো। রাষ্ট্র আমাদের তার আসল চেহারায় ফিরেছে। যে উত্তরাধিকার আমার বহন করে আসছি ইওরোপিয় শাসনের সূত্রে। যেই ক্রমশ ইহজাগতিক ( সেকুলার ) রাষ্ট্র আমাদের নাগরিকদের ওপর আছে এখনো। মাঝখানে সাতচল্লিশ ও একাত্তরে শাসক বদল হয়েছে মাত্র। রাষ্ট্র কিন্তু তার বৈশিষ্ট্য বদল করে নাই।

একটা স্বৈরাচারি শাসনামল সেই বৈশিষ্ট্য ঢেকে রাখতে যে মুখোশ পরিয়েছিল, সেটা আজ যথাযথ কর্তৃপক্ষ না হলেও, সংসদ না হলেও, বিচারকদের মাধ্যমে হলেও, কাজের কথা হলো খুলে ফেলা হয়েছে মুখোশ।

বাংলাদেশ একটি ইহজাগতিক (সেকুলার) রাষ্ট্র, ছিল এবং এখনো আছে। ইওরোপিয় উপনিবেশিক শাসনামল থেকে আজ পর্যন্ত।

এখন যদি কোনো নাগরিক বা নাগরিক গোষ্ঠি যদি অন্য কথা বলতে চান, তবে সুযোগ আছে, ইহজাগতিক রাষ্ট্রের জনপরিসর বা পাবলিক স্ফিয়ার অনেক খোলামেলা থাকার কথা। সেখানে কথা বলার সুযোগ আছে।

--------------------------------------------------------------------------
পুনশ্চ:

কিন্তু কেউ বা কোনো গোষ্ঠী যদি হাউকাউ শুরু করেন যে, ইসলাম গেল! মুসলমান গেল! তবে বলতে হয় যে তিনি বা তারা না বুঝেন রাষ্ট্র আর না বুঝেন ইসলাম। আরে ভায়া! বাংলাদেশ রাষ্ট্রে ইসলাম ছিল কবে? (রাষ্ট্রসত্ত্বার বাইরে সমাজের কথা আলাদা, সেটা বলছি না।)। আর রাষ্ট্রের বৈশিষ্ট্য এবং চরিত্র যদি না বুঝেন নাগরিক হিসাবে তবে, তো আপনার জায়গা হবে না রাষ্ট্রে।

----------------------------------------------------------------------------
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৮:২৫
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×