আমি চাই তোমাকে, যদি তুমি বোঝো – যদি তুমি আমাকে নিজের করে নাও।
আমি তোমাকে ভালবাসি, তুমি জানো।
হ্যাঁ আমি জানি। তবে কি তুমি কোনদিন বলবে না? কোনদিন মুখ ফুটে বলবে না?
কেন? মুখ ফুটে বলতে হবে কেন? এত বছরের এত অপেক্ষার পরে তুমি এসেছো। এত রাত একা একা কাটানোর পরে তোমাকে কাছে পেয়েছি আজ। এতকিছু করে তোমার সাথের এই কিছুক্ষণ থাকার সৌভাগ্য। তুমি কি দেখ না? তুমি কি বোঝো না?
না, আমি দেখি না। আমি দেখতে চাই না। আমি দেখতে চাই তোমাকে, আর শুনতে চাই তোমার মুখে। আমি এতবছর তোমাকে কাছে পাইনি। যা ভাবার ছিল, যা বলার ছিল সবই শুধু বুঝে নিয়েছি। তোমার বলতে হয়নি – তুমি বলনি। সবসময় শুধু আমিই বুঝে নিয়েছি। এখন তো তুমি কাছে আছো – চোখের সামনে। তুমি আছো, আমি আছি। তাহলে কেন বলবে না?
হ্যাঁ, বলবো।
তাহলে বল। কত কিছুই তো তোমার বলার ছিল। আমি যখন ফোন করতাম তুমি বলতে তোমার কত কথা আছে বলার। ফোন রাখতে চাইতে না। এখন কি হয়েছে? এখন বল না। বল না গো।
আমি তোমাকে ভালবাসি।
আমিও। আমিও তোমাকে ভালবাসি।
আমিও শুনতে চাই তোমার সব কথা। যে কথা তুমি বলেছো ফোনে বলা যায় না। তুমি বলেছিলে বলবে। এখন বল। আমি সেই কবে থেকে বসে আছি তোমার সব কথা শোনার জন্য। বল না সোনা, আমি শুনি।
কেন তুমি এমন? তুমি কখন কি আমাকে আর বুঝবে না?
মানে? এখানে বোঝা না বোঝার কি হল? আমি তো...
থাক, আর বলতে হবে না। হয়তো আমিই বেশি চেয়ে ফেলি। বারবার ওই এক ভুল করে ফেলি আমি।
না। শোন। আমি বলছিলাম...
কি বলছিলে? বল।
মানে, এখন তো সন্ধ্যা হয়ে এলো। এখানে আর বেশিক্ষন বসা যাবে না।
বসা যাবে না? কেন বসা যাবে না?
না, মানে এখানে তো...
তোমার এখানেও ভয়? এখনও ভয়? কেন? এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে। তাহলে সন্ধ্যার পর পার্কে বসে থাকলে কি হবে?
কে কি বলবে?
বলুক না। আমরা শুনবই বা কেন? এতদিন তো কেবল অন্যের কথা ভেবে ভেবে কিছুই করতে পারি নি। এখনও করতে দেবে না?
হ্যাঁ? কি করতে চাও বলনা। সবই করতে পারবো। বল না...
না থাক। তুমি ঠিকই বলেছো। চল উঠি।
না, বোস না। এখনো তো ঠিক সন্ধ্যা...
হয়েছে। সন্ধ্যা হয়ে গেছে। এখন আর আলো নেই, দেখ। একটু পরেই রাত নেমে আসবে। গভীর রাত। কালো, কুচকুচে রাত। এই রাতের আর শেষ নেই। এই রাতের হয়তো সকালও নেই। চল উঠি এখন।
কিন্তু সোনা...
চল।
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।