আমরা বাংলাদেশী। অনেকে চায় গনতন্ত্র। আমি চাই বাচতে।
বাচার তন্ত্র চাই। চাই জেলে বাচতে নয়ত হাসপাতালের বেডে।
মরে পড়ে থাকতে চাই না নালায় অথবা ড্রেনে।
লাশটায় চাইনা ৫৬টা গুলি। যে আমার লাশটা ভয়ে দেখবে না আমার মা।
লাশ দেখে মাথা ঘুড়ে পড়ে যাবে আমার বউ। লাশটারও সম্মান আছে। টিপু শুলতারের লাশ দেখে ইংরেজরা তার লাশে শ্যালুট করেছিল। আমার লাশকে স্যালুট করার দরকার নাই। আমি বীর হতে চাই না। চাই জানাজা আর একটুকরো মাটি।
আর লাশের সাথে মাথাটাও চাই। মুরগি কাটলে মাথাটা আলাদা করি না।
দেখতে খারাপ দেখা যাবে বলে। তাহলে কেন আমার মাথাটা আলাদা করবে আই এস। আমি বাংলাদেশী বলে। আমি খাবারের খোজে গিয়েছি, পেটের দায়ে গিয়েছি। আমাকে মাপ কর। আমার পেটকে মাপ কর.............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




