somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কীভাবে লিখব?

১৬ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগ ওপেন করার পর ইচ্ছা হলো কিছু লিখি। ইচ্ছাই বা বলি কেন, আমি তো বাধ্যও বটে। বন্ধু আহমাদ মোস্তফা কামাল জানালেন নাটকের বাইরেও যেন কিছু লিখি। সেই ইচ্ছাতেই কয়েকবার বসেছিলাম। শুরুটা করি, কিছুটা ভবি এবং অতঃপর ইলেক্ট্রিসিটি চলে যায়। ট্রেনের আসা যাওয়ার সময় জ্ঞান না থাকলেও ইলেক্ট্রিসিটি মোটেই অমনটা না। সে যাবে, ঠিক এক ঘন্টা পর আসবে। আসার পরপরই যদি আবার কম্পিউটার চালু করি তবুও তো তা লেখার জন্য প্রস্তুত হতে মিনিট পনের সময় নেবে। তারপর লিখতে বসা এবং লেখার ফাঁকে ভাবতে বসা। ব্যস, এরই মধ্যে আবার তার যাওয়ার সময় হয়। কেউ কেউ বলবেন, এটা একটা ফাঁকি দেয়ার কথা। বলতেই পারেন, কেননা আমরা নিজের সমস্যার বাইরে যে আর কারো কোনো সমস্যা থাকতে পারে, সেটা মানতেই চাই না। আইপিএস এর ১২ টা বেজেছে। ইউপিএস তো নষ্ট সেই কবে থেকেই, সুতরাং আমার সমস্যাটা যদি আর কারো সাথে না মেলে, সে তো বলতেই পারে_ নাচতে না জানলে উঠান বাঁকা। সত্যিই বলছি, কিছুটা হলেও নাচতে জানি, উঠানটাই বাঁকা।
ইলেক্ট্রিসিটির কারণে আমার না হয় এই হাল, কিন্তু দেশের উৎপাদন ব্যবস্থার কী হাল! ভাইরাস আক্রমণ ঠেকাতে এই প্রথম টাকা দিয়ে সফ্টওয়ার কিনলাম। আগে তো নিয়েছি ফাও। ভাইরাসের কারণে কম্পিউটার চলছে যেন কচ্ছপগতিতে। ছুটে গেলাম এলিফ্যান্ট রোড। শপিং মলের ১০ তলায় পাওয়া যায় কাসপারস্কি এন্টি ভাইরাস। নিচে গিয়ে দেখি লিফটের সামনে লম্বা লাইন। অন্ধকার। বিশ্বাস করুন, ৪৫ মিনিট দাঁড়িয়ে থাকার পর উনি আসলেন এবং লিফটে চড়লাম। কেনার পর তাড়াহুড়ো করে বাসায় এসে দেখি উনি নেই। একবার শপিং মলে যারা দোকান সাজিয়ে বসেছেন তাদের কথা ভাবুন। দিনে কতক্ষণ বেচা কেনা করেন তারাই ভালো জানেন। তারাই ভালো জানবেন, কেননা তার সমস্যাটা তো আর আমার না। আমার সমস্যা হলো_ আমি লিখতে পারছি না। আর কার কী হলো না হলো তাতে কী আসে যায়!
শুনছি, বলা হচ্ছে, বন্ধ হয়ে যাওয়া কলকারখানা, এমন কি আদমজী জুট মিলও নাকি চালু হবে। হাজার হাজার লোক আবার চাকরি পাবে। কিন্তু জুট মিলটা চলবে কী করে। ইলেক্ট্রিসিটি পাবে তো?
ভাবছেন এত কিছু লিখলাম কই কারেন্ট তো গেল না? এটাও কয়েকবারের চেষ্টার ফল। সময় থাকতে পাঠিয়ে দিই। তা না হলে কারেন্টই বলবে_ খাইতে দিলে বইতে চায়, বইতে দিলে ....
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×