somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চ্যাটারবট (বাকি অংশ)

০৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু চ্যাটারবট অন্য ধরনের নীতি কাজে লাগায়। যেমন জ্যাবারওয়্যাকি চ্যাটারবটটি মানুষ যেভাবে নতুন তথ্য ও ভাষা শেখে, সেই মডেলটি অনুসরণ করার চেষ্টা করে। নামের বটটি মানুষের দেয়া ইনপুটের উপর স্বাভাবিক ভাষা প্রক্রিয়াকরণের নানা পন্থা কাজে লাগিয়ে আরও ব্যবহারিক উত্তর দেয়ার চেষ্টা করে।

এছাড়াও SHRDLU-র মত কিছু প্রোগ্রাম আছে, যেগুলিকে ঠিক চ্যাটারবট বলা যায় না। এগুলির ভাষিক ক্ষমতা একটি অনুকৃত বিশ্বের জ্ঞানের (knowledge of a simulated world) সাথে সম্পর্কিত। এই ধরনের সম্পর্ক সাধারণ চ্যাটারবটদের চেয়ে আরও জটিল কৃত্রিম বুদ্ধিমত্তা (যেমন - দেখার ক্ষমতা) প্রয়োগ করে।

এলাইজা (ELIZA) ও প্যারি (PARRY) একেবারে শুরুর দিকের দুইটি চ্যাটারবট। সাম্প্রতিককালের বটগুলির মধ্যে আছে র‌্যাক্টার (Racter), ভার্বট (Verbot), অ্যালিস (Artificial Linguistic Internet Computer Entity বা A.L.I.C.E.), এবং এলা (ELLA)।

চ্যাটারবট নিয়ে গবেষণা যত বৃদ্ধি পেয়েছে, এদের ব্যবহারের উদ্দেশ্যের তেমনি সম্প্রসারণ ঘটেছে। এলাইজা ও প্যারি কেবল টাইপ করা আলাপ-আলোচনায় অংশ নেয়ার জন্য তৈরি করা হয়েছিল। পরবর্তীতে র‌্যাক্টার নামের চ্যাটারবটটিকে একটি পুরো গল্প লেখার কাজে ব্যবহার করা হয় (গল্পটির নাম The Policeman's Beard is Half Constructed)। এলা নামের চ্যাটারবটটি মানুষের সাথে ভাষার অনেক খেলা খেলতে পারে।

মাইকেল মল্ডিন, যিনি প্রথম ভার্বট জুলিয়ার স্রষ্টা, ১৯৯৪ সালে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর একটি সম্মেলনের (Twelfth National Conference on Artificial Intelligence) জন্য লেখা গবেষণাপত্রে "চ্যাটারবট" পরিভাষাটি প্রথম ব্যবহার করেন।

ইন্টারনেট চ্যাটরুমগুলিতে প্রায়ই বিজ্ঞাপন প্রচারের উদ্দেশ্যে বা ব্যক্তিগত গোপনীয় তথ্য উদ্ঘাটন করতে ক্ষতিকর চ্যাটারবট ব্যবহার করা হয়। বিভিন্ন তাৎক্ষনিক বার্তা আদান-প্রদান ব্যবস্থাগুলিতে (যেমন - ইয়াহু মেসেঞ্জার, ডট নেট মেসেঞ্জার সার্ভিস, এওএল ইন্সট্যান্ট মেসেঞ্জার) প্রায়ই এগুলির দেখা মেলে।

...উইকিপেডিয়া থেকে প্রাপ্ত
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×