somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জসিম উদ্‌দীনের 'পল্লীবর্ষা' এবং একটি নস্টালজিক সকাল

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন স্কুলে পড়ি। ক্লাস এইট। বৃষ্টি তখন আমার কাছে বেশ আনন্দের একটা বিষয়। সকালে ঘুম থেকে উঠে কোনদিন যদি দেখতাম যে অঝোরে বৃষ্টি নামছে, তাহলে আমাকে আর পায় কে। তখন আমাদের স্কুলের আবার একটা অদ্ভুত নিয়ম ছিল (জানিনা এখনো আছে কী'না), বৃষ্টির পানিতে মাঠ ডুবে গেলে সেদিন স্কুল ছুটি দিয়ে দেয়া হতো। মাঝেমাঝে আমরাও দু-চারজন ইচ্ছেমতো বৃষ্টিতে ভিজে (কখনো কখনো ছাদ থেকে গড়িয়ে পড়া পানিতে অথবা কলের পানিতে শরীর ভিজিয়ে) শুক্কুর ভাইয়ের কাছে গিয়ে আবদার করতাম স্কুল যেন ছুটি দিয়ে দেয়া হয়। কালেভদ্রে কখনো-সখনো সেই টোঁটকা কাজে লাগতো, তবে বেশিরভাগ সময়েই মাঠে মারা যেত। বৃষ্টির কারণে কোনমতে একদিন স্কুল ছুটি হয়ে গেলে সেদিন খোকন ভাইয়ের শরবতের দোকানে ব্যাগ রেখে চলত ননস্টপ ঘোরাঘুরি। স্কুল বন্ধ হলে সবচেয়ে বেশী খুশি হতাম যে কারণে তা হলো, ভারী ব্যাগটাকে আজ আর বয়ে নিতে হবে না। টিফিন বাদে সর্বমোট আট পিরিয়ড, এর মধ্যে প্রতিটি পিরিয়ডের জন্য আলাদা আলাদা খাতা, আলাদা বই, তার মধ্যে কয়েকটার আবার পার্ট-১, পার্ট-২ ও ছিল। বইগুলোর একেকটার যা সাইজ, দেখলেই মাথা ঘোরায়। সেগুলো এক ব্যাগে জায়গা হতো না বলে আমার দুটো ব্যাগে নেয়া লাগতো। একটা কাঁধে আর একটা হাতে। বই-খাতার ওজনে ভাল করে হাঁটতেও পারতাম না।

তো যাই হোক, মূল আলোচনায় আসি। এরকমই এক বাদলা দিনে, সেদিনও খুব বৃষ্টি হচ্ছিল। তবে স্কুল টাইম শুরু হবার আগে আগে বৃষ্টি হঠাৎ করে বন্ধ হয়ে গেল। সাথে সাথে আমরা যারা বৃষ্টি উপলক্ষ্যে ছুটির আশা করছিলাম তাদেরও মুড অফ হয়ে গেল। কী আর করার, মন খারাপ করেই কাঁধে ভারী স্কুলব্যাগটা ঝুলিয়ে ক্লাস করার জন্য রওয়ানা দিলাম। যেই প্রথম পিরিয়ড শুরু অমনি আবার ঝুমঝুমিয়ে বৃষ্টি নামা শুরু হলো। এবারে মন খারাপের পরিমাণ আগের থেকে বেড়ে দ্বিগুণ হলো। শালার বৃষ্টি সেই নামাই নামলি, তবে আগে নামলি না কেন?

মনের দুঃখ মনেই থেকে গেল। ক্লাস এইটে আমাদের ক্লাস টিচার ছিলেন Humayun Kabir স্যার। প্রচন্ড স্মার্ট এবং ফ্রেন্ডলি একজন শিক্ষক। স্যারকে আমি খুব পছন্দ করতাম, এর মূল কারণ হলো বাংলা ছিল আমার সবচেয়ে পছন্দের বিষয় আর স্যার এই বাংলাকে এতো দারুণ করে পড়াতেন যে বলার মতো না। তো স্যার ক্লাসে ঢুকেই বুঝলেন সমস্যা কোথায়। যথারীতি নাম ডেকে সেদিন পড়াতে শুরু করলেন পল্লীকবি জসিম উদ্‌দীন এর 'পল্লীবর্ষা' কবিতাটি। এতো দারুন করে সেদিন কবিতাটি বুঁঝিয়ে বুঁঝিয়ে আমাদের পড়ালেন যে আমি একেবারে বিমুগ্ধ হয়ে গেলাম। এরপর থেকে বৃষ্টি এলেই আমি মনে মনে কবিতাটি আওড়াই।


পরীক্ষা শেষ, ভার্সিটিতে ক্লাস নেই। ছুটি পর্ব চলছে। সকালবেলা ঘুম থেকে উঠেই বৃষ্টি দেখে মনে পড়লো সেই স্কুলের কথা, পুরোনো সেই বৃষ্টিময় দিনগুলোর কথা, 'পল্লীবর্ষা'র কথা আর হূমায়ুন স্যারের কথা। কয়েকবছর আগের সেই জীবনে ফিরে গেলাম। আগে যেই ক্লাসে না যাওয়ার জন্য বায়না করতাম, আজ আবার সেই ক্লাসে ফেরার জন্যই মনটা উসখুস করতে লাগলো। আহা! যদি ফিরে যেতে পারতাম সেই সময়টাতে! অপূরণীয় ইচ্ছে তবুও ভালোলাগার একটা স্রোত বয়ে গেল সারা শরীর জুড়ে। নস্টালজিকতার শুরু বোধহয় এভাবেই।

সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×