"জন্তু জানোয়ারদের মধ্যে “Child abuse” “Sexual harassment” “Gang rep” ব্যাপারগুলো নেই।
থাকলে তা অনেক আগেই Discovery, National Geography… চ্যানেলগুলোতে প্রচার হতো ।
“মানুষ-আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব”, এটা ভুল প্রমাণ করার জন্যই কি ওইসব নিকৃষ্ট কাজ করে?
নাকি তারা “জন্তু-জানোয়ারদের” চেয়েও উন্নত প্রাণী, তা প্রমাণ করার চেষ্টা করে! "
মাত্র রাত ৯টা, এই সময়টা ঢাকা শহরে ধরা যেতে পারে সন্ধ্যা । রাস্তায় রাস্তায় জ্যাম আর মানুষের চলাচলে ব্যাস্ত সড়ক ।
কিন্তু কুড়িল বিশ্বরোডে যমুনা ফিউচার পার্কের সামনের ব্যাপারটা মনে হয় আলাদা ।
সেখানে, রাত ৯টা মানে, গভীর রাত, মানুষতো দুরের কথা রাস্তায় কোন গাড়িও চলে না, সব দোকান , ব্যাবসা প্রতিষ্ঠান থাকে বন্ধ, কোন বাতিও জ্বলে না । সেখানে দাড়িয়ে থাকে শুধু বাঁচার তাগিদে খেঁটে খাওয়া উপজাতি সেলস গার্ল যারা সারা দিন ওই জমজমাট ফিউচার পার্কে ডিউটি করে রাতে বাড়ি ফেরার অপেক্ষায়, আর থাকে মানুষরুপী কিছু হায়েনার আনাগোনা ।
যারা ইচ্ছে করলেই ওই সাব সেলস গার্লদের মাইক্রোবাসে উঠিয়ে শহরের বিভিন্য রাস্তায় রাস্তায় ঘুরে তাদের বন্য ক্ষুধা মিটিয়ে ফেলে রেখে যায় অন্য কোথাও। ওখানে গ্যাং রেপ হওয়ার ভঁয়ে হয়ত প্রশাসন, আইন ও লুকিয়ে থাকে ।
প্রথমআলোর প্রথম পাতায় ছাপানো হয়েছিল “এবার চলন্ত মাইক্রোবাসে তরুণীকে ধর্ষণ” । কয়েক ঘণ্টা পরেই অন্য সব গুরুত্বপূর্ণ সংবাদের চাপে হারিয়ে গেলো । কদিন পরে হারিয়ে যাবে আমাদের মন থেকেও । অচিরেই হয়ত আবার আরকটা খবর আসবে... আবার হারিয়ে যাবে ।
দেশ এগিয়ে যাচ্ছে- পার্শ্ববর্তি দেশের সাথে তাল মিলিয়ে এই সব হায়েনার দল তাদের পদ্ধতিও উন্নত করে নিয়েছে ।
পিছিয়ে আছি শুধু আমরা।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




