
গরুর মাংসের প্রতি একটা আলাদা দুর্বলতা আছে, শুধু আমার না, আমাদের অনেকেরই ।
অফিসে যাওয়ার পথে, যে কয়টা কসাইয়ের দোকান পরে, সেগুলো দেখতে দেখতে যাই,
আর চিন্তা করি –“ এই দোকানের মাংসাটা ভাল, অথবা
ওই টা ভাল না, এরটা কালো বেশি, ওরটা লাল রং বেশি - বার্জার রং মারছে নাকি... ”
যাইহোক, বাজারে গরুর মাংসের দাম বেড়ে গেছে- কারন ভারত গরু প্রসব করছেনা, মানে গরু ছাড়ছে না ।
আশ্চর্যের ব্যাপার, ব্যাবসায়ীরা ভারতীয় গরু আনতে পারছে না, তাই গরুর মাংসের দাম বেড়ে গেছে,
কিন্তু গরুর অভাবে, কোন দোকান বন্ধ বা পরিমাণে কমে যেতে দেখলাম না !
আমার বদ্ধমূল ধারনা, এখন যদি ভারত তিস্তা পানির পরিবর্তে সমপরিমাণ গরুও ছেড়ে দেয় ফ্রিতে,
তাও মাংসের দাম আগের জায়গায় যাবে না ।
এবার কোরবানী ঈদে কি অবস্থা হবে, সেই চিন্তায় আছি !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




