somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এটাই আমার ডিজি-টাল বাংলাদেশ!

২৬ শে মে, ২০১৫ রাত ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধরুন, বাসে করে মতিঝিল থেকে উত্তরা যাচ্ছেন, রাস্তার ভাবগতি দেখে মাঝারি পাল্লার একটা ঘুম দিয়ে দিছেন । বেশ আয়েশি একটা ঘুম!
মবাইলের ম্যাসেজের আওয়াজে, কিঞ্চিৎ ঘুমের ব্যাঘাৎ ঘটল । আপনি ভাবলেন, টেলিকমের পুশ নোটিফিকেশান- “উমুক মাসের তুমক তারিখ থেকে, ওই মাসের সেই তারিখের এত টাকার উপর তত পারসেন্টের... ” মোটামোটি এইচ এস সির ১০ মার্কের একটা সরল বা জটিল অংকের হিসাব পাঠিয়েছে ।

আপনি বিন্দু মাত্র চিন্তিত না হয়ে, ঘুমের রেষ বজায়ে রাখলেন । কিছুক্ষণ পর আবার একটা শব্দ- মোবাইলের ম্যাসেজের!
এইবার আর পারলেন না, বিরক্ত হয়ে আপনার, ফোনটা যত্ন করে পকেট থেকে বের করলেন । দুটো ম্যাসেজ পড়ে আপনার ২ টা হার্ট বিট মিস করলেন, কারন ওতে লেখা আছে আপনি এই মাত্র কাকরাইলের উমুক দোকান থেকে তুমুক জিনিস কিনেছেন যার মুল্য এত টাকা । কিরে মজা লস ডট কিমি. নাকি !
হঠাৎ খেয়াল করলেন আপনার পকেটের পার্স টি নেই!!

বাহিরে তাকিয়ে দেখলেন- আপনি মহাখালী ফ্লাইওভারে উড্ডয়নরত, তবে সামনে পিছনে গরুর হাঁট ।
উপায় ???
হ্যাঁ, উপায় একটাই, ব্যাংকের খাইস্টমার কেয়ারে ফোন করা । দিলেন ফোন – শুরু হয়ে গেলো-
“শুভ অপরাহ্ণ... ব্লা ব্লা ব্লা... বাংলার জন্য ১ ইংরেজির জন্য ২... গুষ্টি উদ্ধার করতে চাইলে * চাপুন... আমাদের খাইস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে চাইলে ০ চাপুন...” লাও ঠ্যালা !
দিলেন ০ চেপে... এইবার শুরু আসল সার্কাস । টুং টুং টুং... সবাই ব্যস্ত অপেক্ষা করুন...
কপাল খারাপ থাকলে এর মধ্যে আর কয়েকটা ম্যাসেজ চলে আসবে ।
যাইহোক, আপনার কপাল সুপ্রসন্ন থাকলে ১০ মিনিটের মধ্যে খাইস্টমার কেয়ার প্রতিনিধির সাথে আপনার কথা শুরু হয়ে যাবে ।
সিসিপ্র(খাইস্টমার কেয়ার প্রতিনিধির)- আসসালামুয়ালাইকুম, গুড আফটারনুন! বিলখিস বেগম বলছি! আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?
[আহাঃ কি অমায়িক!]
আপনি- আমার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড হারিয়ে গেছে, এক্ষনি ব্লক করতে হবে ।
সিসিপ্র- কি বলছেন স্যার!! আমি অত্যন্ত দুঃখিত ব্যাপারটা শুনে!
[আরে কার্ড হারাইছে আমার, তুই দুঃখিত হস ক্যারে!]
আপনি- তারাতারি বন্ধ করেন আমার সব কার্ড ।
সিসিপ্র- অবশ্যই স্যার, তবে তার জন্য আমার কিছু তথ্য জানতে হবে, আনুগ্রহ করে আমাকে তথ্য দিয়ে সাহায্য করবেন প্লীজ ।
[শুরু হয়ে গেল- রিমাণ্ড]

আপনার মায়ের নাম, বাপের নাম, নোমিনি... জন্ম তারিখ ... চৌদ্দ গুষ্ঠির ঠিকানা... দেয়ার পর বলবে-
সিসিপ্র- স্যার আপনার কার্ড গুলি ডিএক্টিভেট করে দিয়েছি । আপনার কার্ডগুলি পুনরায় সংগ্রহ করতে উমুক শাখায়, আপানার – জাতিয় পরিচয় পত্র, ২ কপি পিপি সাইজ ছবি, সাথে কার্ড হারানোর জিডি কপি, পত্রিকার কপি ইত্যাদি ইত্যাদি নিয়ে যোগাযোগ করবেন প্লীজ । আর আমি দেখতে পারছি আপনার ডেবিড কার্ডের ব্যালেন্স শুন্য, ক্রেডিট কার্ডের সমস্ত ক্রেডিট ডিসক্রেডিট করে ফেলেছেন !
আর কোন ভাবে আপনাকে সাহায্য করতে পারি?
আপনি- অনেক সাহায্য করলেন, আর করতে লাগবেনা ।

সিসিপ্র- তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ, যেকোনো ব্যংকিং সংক্রান্ত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন ।
আমাদের সেবা কেমন লাগল তা জানাতে মোবাইলের ম্যসেজ অপশনে টাইপ করু... ...

আপনি লাইনটা কেটে দিয়ে খেয়াল করলেন আপনি এখনও বানানী সিগন্যালে পরে আছেন! আপনি উদাস দৃষ্টিতে আকাশের দিয়ে তাকিয়ে ভাবতে থাকলে- একেই বলে ডিজি-টাল বাংলাদেশ!
কি যেন একটা কথা আছে- “দাও ফিরিয়ে সে অরণ্য লাও হে নগর ”
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৫ দুপুর ১২:১২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×