
এই ছেলেটা প্রতিদিন স্কুলে গিয়ে কিছু না কিছু হারিয়ে আসে । পেন্সিল ও রাবার তার মধ্যে অন্যতম ।
গত পরশুদিন একটু ব্যাতিক্রম হোল- সে পেন্সিল, রাবার ঠিকই নিয়ে আসল, কিন্তু হারিয়ে আসল- পানির পট ও টাই ।
ওর মা তো ভীষণ খেপে গেলো ।
গতকাল, স্কুলে যাবার সময় চোখগুলো ইয়া বড় বড় করে শাসিয়ে দিল- “যদি টাই খুজে না নিয়ে আসো, তবে বাসায় ঢুকতে দিব না!” । আমিও সাথে তাল দিলাম, ঠিক বলেছ, টাই না নিয়ে আসলে সব খাবার বন্ধ... প্রতিদিন এটা হারাবে ওটা হারাবে, আর ছাড় দেওয়া যাবে না ।
যথারীতি আমি ওকে স্কুলে দিয়ে অফিসে চলে গেলাম ।
স্কুল ছুটির সময় ওর মা ওকে আনতে গেলো...
- টাই পেয়েছো ?
- হ্যা, ব্যাগে ।
- গুড বয়, আর হারাবে না ।
- আচ্ছা ঠিক আছে ।
কিছুক্ষণ পর ওর ক্লাসের আর এক বাচ্চার মা, তার ছেলেকে জিগ্যেস করছেন
– তোমার টাই কথায় ?
- ওয়াসী খুলে নিয়েছে...
আমি শুনে – ঘটনাটা কল্পনা করে মিনিট খানেক হাসলাম...
তবে ব্যাপারটা যতটা হাসির, ততটা চিন্তারও বটে !
ও যা করেছে, তা ভঁয় থেকে করেছে- হয়ত বাসায় না ঢুকতে পারার ভঁয় অথবা তাকে না খেতে দেওয়ার ভঁয় ।
বাচ্চারা এই বয়সে অপরাধ করে না, তারা যা করে, না বুঝেই করে ফেলে...
হঠাৎ করেই উপলব্ধি করলাম, বাচ্চাদের এমন কোন কথা বলা ঠিক না, যা তাদের ভুল কাজ করতে বাধ্য করে ।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৫ রাত ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




