somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতীতের ভবিষ্যত

১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কালে কালে মানব জাতি সব সময় চিন্তা করেছে তাদের ভবিষ্যত কেমন হবে। আর এই চিন্তা কিন্তু শুধু বর্তমান যুগে না সেই আদিম যুগ থেকেই চলে আসছে। এর আগে আপনাদের ১৯ শতকের গোড়ার দিকে ২০শতক কেমন হবে তা নিয়ে ফ্রান্সের শিল্পিদের ভাবনা তুলে ধরেছিলাম "ফ্রান্স ২০০০" লেখায়। আজ আপনাদের সামনে তুলে ধরব এরকম অতীতের কিছু ভবিষ্যত নিয়ে চিন্তা। সত্যি মানুষের চিন্তার কোন সীমা নেই আর অসীম এই চিন্তার কারনেই হয়ত আজ আমরা এই ভবিষ্যতে আসতে পেরেছি। তাহলে চলুন শুরু করা যাক।

ভবিষ্যতের অফিসঃ
ধরুন বর্তমান সময় ১৯৬৯, মোবাইল কম্পিউটার কোন কিছু আবিস্কার হয়নি। কিন্তু প্রযুক্তির কাতারে যোগ দিয়েছে টেলিফোন। প্রযুক্তির আবিস্কার হতে এখনও অনেক দেরি কিন্তু তাই বলে কি আর মানুষের ভবিষ্যত নিয়ে চিন্তা বন্ধো থাকবে? না মোটেও না। ১৬ই এপ্রিল ১৯৬৯ সালে BBC এর প্রতিবেদক James Burke এর তৈরি করা Office Of The Future প্রামান্য চিত্রটি অন্তত্য তাই বলে। তৎকালীন আমলে ভবিষ্যতের অফিস কেমন হবে তা নিয়ে ছিল কতই জল্পনা আর কল্পনা। আসুন তাহলে এবার দেখে নেই James Burke এর বানানো সেই প্রতিবেদনটি,


ভিডিওটি ডাউনলোড করুন

ইলেক্ট্রনিক সাংবাদিকতাঃ
বর্তমান সময়ে অনলাইন পত্রিকা কিন্তু অনেক সহজ লোভ্য একটা জিনিষ। কিন্তু ধরুন বর্তমান সময়ে ইন্টারনেট নেই বা থাকলেই তেমন কোন প্রচলন নেই। এখন একবার চিন্তা করুন অনলাইন পত্রিকার কথা? কল্পনাও করতে পারছেন না তাই না? ১৯৮১ সাল, তখন পর্যন্ত ইন্টারনেট এতটা জনপ্রিয় বা সহজলোভ্য হয়ে উঠে নাই। কিন্তু তাই বলে কি অনলাইন পত্রিকা থেমে থাকবে? তখনো চালু হয়েছিল অনলাইন পত্রিকা কিন্তু বর্তমান পত্রিকা গুলির মত চকচকে ছবি ছিল না। এ নিয়ে আমেরিকার KRON network এ প্রচারিত সাংবাদিক Steve Newman এর বানানো ভিডিও প্রতিবেদন,


ভিডিওটি ডাউনলোড করুন

পোষাকঃ
সালটা ১৯৩০, এসময় Pathetone Weekly ম্যাগাজিন তৎকালীন আমলের বিখ্যাত ফ্যাশান ডিজাইনারদের জিজ্ঞাসা করে ছিল ২০০০ সালে মানুষের পোষাক কেমন হবে? এর উত্তরে অনেকে অনেক কথা বলে ছিল। যেমনঃ ইলেক্ট্রনিক বেল্ট থাকবে যা শরীর এবং পরিবেশের মধ্যকার তাপমাত্রা নিয়ন্ত্রন করবে, বিয়ের পোষাক তৈরি হবে কাঁচ দিয়ে, মেয়েদের মাথায় একটা বাল্ব থাকবে যা সত্যবাদি পুরুষকে খুঁজতে সাহায্য করবে। আসলে তাদের বলা কথা গুলি যে একদম বৃথা হয়েছে তা না, লেডি গাগা কিন্তু তাদের এই উদ্ভট ডিজাইন গুলির বাস্তব রূপ দিয়েছে। যা হোক, চলুন এবার দেখে নেই ১৯৩০ সালে নির্মিত ২০০০ সালের পোষাক নিয়ে একটি প্রামান্য চিত্র,


ভিডিওটি ডাউনলোড করুন

হাসপাতালঃ
১৯৫০ সালে শিল্প উদ্দ্যোক্তা Henry Kaiser এবং স্থপতি Sydney Garfield শেয়ারে ২ মিলিয়ন মার্কিন ডলারে একটি নতুন প্রজেক্ট চালু করেন। প্রযেক্টের নাম ছিল, "A Vision For The Hospital Of The Future"। ভবিষ্যতে হাসপাতাল তারা বানাতে চেয়েছিল ১৯৫০ সালেই। যেখানে বোতামে চাপ দিলেই বাচ্চা ড্রয়ারে করে বেরিয়ে আসবে, আবার সম্পূর্ন দেহ এক্সরে করার মেশিন থাকবে। আরো অনেক কিছু। চলুন তাহলে এবার দেখে নেই ১৯৫০ সালের ভবিষ্যতের হাসপাতাল।


ভিডিওটি ডাউনলোড করুন

ব্যাংকঃ
বর্তমান সময়ে ক্রেডিট কার্ড বা ডেভিট কার্ডের সাথে পরিচিত নন এমন কেউ আছে বলে মনে হয় না। এই কার্ড চালু হওয়ার আগে মানুষ লেনদেন করত নগদ অর্থে। মানুষ যখন ঠিক করল যে এরকম একটা ক্রেডিড কার্ড বাজারে ছাড়বে তখন তারা এই ক্রেডিট কার্ডের ভবিষ্যত নিয়ে কি চিন্তা করেছিল? চলুন তাহলে এবার দেখে নেই ১৯৬৯ সালে ক্রিডিট কার্ডের উপর বানানো BBC এর একটি প্রতিবেদন,


ভিডিওটি ডাউনলোড করুন

তাদের যত জল্পনা আর কল্পনা আজ আমাদের বর্তমান আর আমাদের যত জল্পনা আর কল্পনা আমাদের বা আমাদের ভবিষ্যত প্রজন্মের ভবিষ্যত। সময় এভাবেই এগিয়ে যায় নিজ গতীতে আর মানুষের কল্পনাও যেন বেড়ে যায় শত শত গুন।

লেখকঃ জানা অজানার পথিক AKA নহে মিথ্যা।

সবশেষে, আপনাদের জন্য একটা ছোট এন্ড্রয়েড এপ্লিকেশন। আমার ধারনা আপনাদের ভাল লাগবে। ব্যাবহার করে দেখতে পারেন যদি আপনার ইচ্ছা হয়।
>>> ডাউনলোড লিংক
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

×