লাল মাটির সরানে
মন আমার রইল পড়ে
জামবনে আর নদীর পাশে নীল আকাশে
সেখানে ধুলোয় মাখা রইল পড়ে তোর চিঠি
বীরভূমের বিটিলো বল না কি সাধ মিটিলো
না পেলি আমায় আর তোকেও আমি পেলাম না
ঝড়ে আম কুড়োয় এখনও কোন দস্যি ছেলে
আমার আর রাখাল সাজা হল না।
লাল মাটির সরানে
পায়ে পায়ে ফেলে এসেছি রে আমি পথের ধুলো
ফিরে যেতে চাই বারে বারে ডাকছে আমার ইচ্ছেগুলো
গেঁইয়ো নদী ডাকছে আমায় বুকের ভেতর কান্না পাথর
আমার আর রাখাল সাজা হল না।
লাল মাটির সরানে
জামবনে দোলনাখানা ঝুলছে ফাঁকা
কষা জাম বেগুনি জিভ, নুনের মোড়ক
কিশোরীর গেঁইয় দুচোখ হিংসেমাখা
তার সাথে খেলতে হবে খেলনা বাড়ি
আম আঁটির ভেঁপু বাজায় এখনও কোন দস্যি ছেলে
গধূলির গন্ধে আমায় ডাকিসনে লো
আমার আর রাখাল সাজা হবে না।
গানটি আমার কাছে এম পি থ্রী ফরম্যাটে থাকলে লিংক দিয়ে দিতাম, কারো কাছে থাকলে তুলে দেবার অনুরোধ রইল।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



