somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমার বাড়ি যাবো

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কিছুদিন ধরেই এই জ্বরটা লেগে আছে। ঘ্যানঘ্যানে জেদী বাচচার মাত। খানিক ছেড়ে যায়, আবার আসে, কখনও দুপুরে তো কখনও রাতে। মোটকথা রোজই আসে, বারে বারে আসে। আমিও কম ঘ্যানঘ্যানে নই, জ্বর একটু ছেড়ে গেলেই জমিয়ে রাখা যত কাজ, ঘরে বাইরে ছোটাছুটি। ক্লান্ত হয়ে বাড়ি ফেরা, আবার জ্বর আর সম্বল সেই লাল কম্বল।

উড়ালপুল থেকে চোখে পড়ে, ন্যাড়া গাছের ডালগুলো ভরে উঠেছে গাঢ় লাল পলাশে। এখনও সেভাবে ফোটেনি, শুধু ফুটতে শুরু করেছে, গাছের ডালে ডালে আগুন লাগলো বলে। ফাগুন এসেছে এই শহরেও। দ্রুতগতিতে ছুটে চলা টি-২ ত্বরিতে পেরিয়ে যায় একের পর এক পলাশের গাছ, আরও নাম না জানা সব গাছ, যারা জানান দিচ্ছে, ফাগুন এসেছে।

জানালার ওপাশে জামডালে নতুন পাতা আসছে। ছোট্ট ছোট্ট পাতারা উঁকি দিচ্ছে পুরনো পাতার ফাঁক দিয়ে। কোকিলটা আবার ফিরে এসেছে। ঘড়ির কাঁটা ৩টের ঘর ছোঁয়ার আগেই ডেকে ওঠে সে। আমি বুঝতে পারি, আলো ফুটতে আর বেশি দেরি নেই। এবারে এই কোকিল যেন অনেক শান্ত। তার ডাকে কোন হাহাকার নেই। এখন সে গান শোনায়। চীৎকার করে কান ঝালাপালা করে না। এবারে কি সাথে তার নতুন সাথী ? নাকী এখনও তার সময় আসেনি সাথী খোঁজার, তাই সে শান্ত!

চুরি যাওয়া পুকুর পারে এখন আর বাচচাদের ক্রিকেট খেলা হয় না। ওদের সকলেরই এখন বৎসরান্তের পড়ার তাড়া। ব্যাট বল তুলে রেখে পড়ুয়ারা ব্যস্ত পড়ার বইএ।

এবছরের মত সাঙ্গ হল বইমেলা। বইএর উৎসব। কিছু বই হাতে পেয়েছি, যার একটা পাতাও এখনও পড়ে ঊঠিনি। শুধু পাতা উল্টে যাই। যাব ভেবেও যেতে পারিনি শেষ দু'দিন। এই জ্বর। আমাকে ছাড়ে না। ধরে রাখে বিছানায়, লাল কম্বলে। আমার অনিচ্ছায়। জানালা দিয়ে আকাশ দেখি। এই জামগাছ, পুকুরপাড়ে দেওয়ালের ধার ঘেঁষে পড়ে থাকা ঐ গাছ বড় বেশি তোমার কথা মনে পড়িয়ে দেয়। জান, সেদিন দেখলাম, পেছনের ওই খেজুরগাছে হাঁড়ি বেঁধে একজন নামছে ! তার মানে এই গোটা শীত সে রোজ দু'বার করে এই গাছে উঠেছে, কিন্তু আমি একবারও দেখিনি তাকে।

খুব ইচ্ছে করছিল জানো, গিয়ে তাকে বলি, আমায় এক গ্লাস রস দেবে! মন চলে যায় জয়দেবের মন্দিরের পথে। লাল মাটির দেশে। পাহাড়ের বুক চিরে যেখানে বয়ে চলেছে সুবরণরেখা। ( বানানটাকে কি করি? হচ্ছে না কিছুতেই!)

কেটে ফেলে রাখা গাছে সেদিন এসে বসলএক নীলকন্ঠ পাখি। সে কী নীলকন্ঠই ছিল? হ্যাঁ সে নীলকন্ঠই তো। সেবার এই পাখিটাকেই তো তুমি দেখিয়েছিলে, আলাপ করিয়ে দিয়েছিলে, এমুপরী, এই দেখ, নীলকন্ঠ পাখি! ছোট্ট দেখতে আরও একটা পাখি এসে বসে, আমার সাথে এখনও ওর আলাপ হয়ে ওঠেনি।

গতকাল রামা'র সাথে আলাপ হল। অদ্ভুত গল্প শোনাল রামা, ও নাকী টিকটিকি, আরশোলাদের সাথে গল্প করে! আর জানো, আমি সেটা বিশ্বাসও করলাম। রামার সাথে তোমার দেখা হলে তুমিও ওর কথা বিশ্বাস করবে। রামা মিথ্যে কথা বলতেই পারে না। রামা'র মত মানুষেরা মিথ্যে কথা বলে না। রামা'র সাথে কথা বলতে বলতে, ঠিক বলতে বলতে নয়, ওঁর কথা শুনতে শুনতে আমার বারে বারে শুধু তোমার কথাই মনে পড়ছিল।

বাড়ি ফেরার মানসিক প্রস্তুতি চলে অবিরাম। সাথে সাথে হিসেব নিকেশ ও চলে, ক'দিন কোথায় থাকবো, কোথায় কোথায় যাবো। কেন এই হিসেবগুলো মাথায় আসে? বাড়ি যাওয়ার এত যে তাড়া, ওখানে গেলে পরেই আবার ঠিক উল্টোটা শুরু হয়ে যায়, তখন আবার এখানে ফেরার চিন্তা। কী অদ্ভুত না?

বেণীমাধব, বেণীমাধব তোমার বাড়ি যাব।








সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:০৪
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×