খোলা দুটি চোখে আকাশের দিকে চেয়ে দেখলে দেখা গেল চারটি পাখি উড়ে যাচ্ছে এবারে একটি চোখ বুঁজে অপর একটি খেলা চোখে চেয়ে দেখলে কটি পাখি উড়তে দেখা যাবে? এই প্রশ্নটিকে অংক শাস্ত্রের ঐকিক নিয়মে মোটমুটি এভাবে সাঁজিয়েছিলাম, দু চোখ খুলে আকাশে চারটি পাখি উড়তে দেখা গেলে একটি খোলা চোখে ক’টি পাখি উড়তে দেখা যাবে? আর এই প্রশ্নটির মাধ্যমে জীবনে অনেক শিশুকে বোকা বানিয়েছি, এবং তা অনেকবারই ঘটেছে আমার জীবনে। তারা অতি সহজ ঐকিক নিয়মের এই অংকটার উত্তর ঝটপট দিয়ে ফেলেছে ‘ দু’টি’। কুয়েতের আব্বাসিয়া ইন্ডিয়ান স্কুলে যেমন প্রশ্নটি করেছি তেমনি ফারওয়ানিয়ায় বাংলাদেশীদের পরিচালিত একটি অনানুষ্ঠানিক স্কুলে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদেরও প্রশ্নটি করেছি। এক ঈদের দিনে মদীনার এক গলীর একটি বাড়ীর দরওয়াজায় দাঁড়িয়ে থাকা সুন্দর ফুট ফুটে এক আরব শিশু, যে আমাকে দেখে জড়ো সড়ো হয়ে সরে যাচ্ছিল, তাকেও এই প্রশ্নটির মাধ্যমেই বোকা বানিয়ে কিছুক্ষনের মধ্যেই তার সাথে বন্ধুত্ব গড়ে নিয়েছিলাম। কোন অনুষ্ঠানে বা ঘরোয়া পরিবেশে যেখানেই হোকনা কেন, কোন শিশুকে কাছে পেলে এভাবেই বিভিন্ন কৌশলে তাদের সাথে আড্ডা জমিয়ে নেই। এতে এক ধরনের আনন্দও পাই যেমনি, তেমনি শিশুটির সাথে সহজেই বন্ধুত্ব জমে উঠে।
অতি স¤প্রতি এই একই প্রশ্ন আরও একটি স্কুলের ছাত্র ছাত্রীদের করেছি। এইতো মাত্র কিছুদিন আগে দেশে দু সপ্তাহের ছুটি কাটাতে গেলে যশোহর শহরের একটি স্বনামধন্য স্কুল ‘দি মেন্টর ইন্টারন্যাশনাল’ এর কর্তাব্যক্তিরা ধরে বসলেন তাঁদের স্কুলে বার্ষিক অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরনী হচ্ছে, আমাকে তাঁরা প্রধান অতিথি করতে চান। যতই বলি যে, মাত্র দুটি সপ্তাহের জন্য দেশে এসে অতি ব্যস্ত সময় কাটাচ্ছি আমার পক্ষে কোনমতেই সম্ভব হবেনা তাঁদের এই আব্দার রক্ষা করা। কিন্তু তাঁরা নাছোড় বান্দাহ। তাঁদেরই একজন লন্ডনে ফোন করে বৃহ্ত্তর যশোহর অঞ্চলের বাংলাদেশী বংশোদ্ভূত এক ব্রিটিশ পরিবেশ বিজ্ঞানী, যিনি ব্যক্তি জীবনে আমার এক ঘনিষ্ঠ বন্ধু, তাঁকে ধরলেন। সেই বন্ধুপ্রবর এই লন্ডন থেকে আমাকে ফোন করে অনুরোধ করলেন, যতই বস্ততা থাকুক না কেন, আমি যেন একটু সময় করে মেন্টর ইন্টারন্যাশনাল স্কুলের অনুষ্ঠানে যাই। এই অবস্থায় আমার পক্ষে আর কোনমতেই সম্ভব হলোনা তাঁদের অনুরোধটি রক্ষা না করা। ফলে যেতেই হলো।
এখন ভাবি, না গেলে আমার এক বিরাট ক্ষতি হয়ে যেত্! ক্ষতিটি এই যে, আমার উপলব্ধিতে একটা বিরাট ফাঁক রয়ে যেত, রয়ে যেত এক মহা শুন্যতা। স্কুলের প্রিন্সিপ্যাল মহোদয় বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত উইং কমান্ডার তৌহিদ সাহেব এবং অন্যান্য শিক্ষকবৃন্দ আর সেই সাথে ম্যনেজমেন্ট কমিটির সদস্য সদস্যাদের সাথে কয়েকটা ঘন্টা কেটেছে দারুন আনন্দের মধ্যে। তাঁদের সান্নিধ্য ছিল বড় চমৎকার এক অভিজ্ঞতা। কিন্তু তার চেয়েও বড় বিষ্ময় আমার কাছে ছিল সেই স্কুলের কচি কচি ছাত্র ছাত্রীদের সাহস, সপ্রতিভতা আর মেধার বিষয়টি। ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা অভিভাবকবৃন্দ আর উপস্থিত লোকজন সব মিলিয়ে কয়েকশত জনের সামনেই আমার ভাঁষনের এক পর্যায়ে উক্ত প্রশ্নটি করেছিলাম , সাথে সাথে প্রায় সকল ছাত্র ছাত্রীই হাত তুলেছিল প্রশ্নের উত্তরটি দেবার জন্য। একটি ছাত্রকে উত্তরটি দিতে বললে সে এবং তার আশে পাশে সামনে পেছনে কয়েকডজন কচি গলায় সমস্বরে জবাব এলো ‘ চারটি’।
এই প্রথম এমন একটা ঘটনা ঘটল যেখানে আমি এই প্রশ্নটির মাধ্যমে শিশুদের হারাতে পারলাম না, বোকা বানাতে পারলাম না। বোকার মত প্রশ্নটি করে নিজেই যেন একজন বোকা বনে গেলাম। ছাত্র ছাত্রীরা তো বটেই এমনকি উপস্থিত অভিভাবক মন্ডলি যাঁদের অধিকাংশই ছিলেন যশোহর ক্যান্টনমেন্ট এর সামরিক বাহিনীর লোকজন এবং তাঁদের পরিবার পরিজন বা আত্বিয় স্বজন, তাঁরা সকলেই হেঁসেছিলেন সেদিন। হেঁসেছিলাম আমিও। আমি অবলীলায় সেদিন স্বীকার করেছিলাম যে, জীবনে বহুবার বহু জায়গায় বিশ্বের অনেক দেশেই দেশী বিদেশী শিশুদের প্রশ্নটি করেছি, কোন শিশুই প্রথমবার সঠিক উত্তরটি দিতে পারেনি। তবে ব্যতিক্রম ঘটলো আজ এই বাংলাদেশের একটি মফস্বল শহর এর ‘মেন্টর ইন্টারন্যাশনাল স্কুল যশোহর’ এ এসে।
প্রশ্নটি আরও একবার করেছিলাম লন্ডনের বিখ্যাত ইস্ট লন্ডন মুসলিম সেন্টার এর তৃতিয় তলায় অনুষ্ঠিত এক সেমিনারে। সম্ভবত ২০০৫ সালের মাঝামাঝি বা শেষ দিকে সেখানে বাংলাদেশের শিক্ষানীতি ও শিক্ষা ব্যবস্থার উপরে কমিউনিটি অফ বাংলাদেশী স্টুডেন্টস্ এর উদ্যোগে আয়োজিত এক সেমিনারে আমাকে আহ্বান জানানো হয়েছিল একটি বক্তব্য উপস্থাপনের জন্য সংশ্লিষ্ঠ বিষয়ের উপরে। আমার সাথে বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ সরকারের শিক্ষা বিষয়ক উপদেষ্ঠা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক প্রফেসর ড: হাসনাত এম হুসাইন সাহেব। অনুষ্ঠানে বহু গন্যমান্য উপস্থিতি ছাড়াও ইংল্যন্ডে বসবাস বা অধ্যয়নরত অনেক পেশাজীবি, শিক্ষাবিদ ও ছাত্র ছাত্রী স্বপরিবারে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে আমার ভাঁষনেরই এক পর্যায়ে উপস্থিত শ্রোতাদের সামনে প্রশ্নটি ঐ একইভাবে তুলে ধরেছিলাম। কারো কাছ থেকেই উত্তর আশা করিনি। আর আমার শ্রদ্ধেয় শ্রোতারাও জানেন যে, আমি তাঁদের কাছ থেকে এই প্রশ্নের উত্তর আশা করছিনা বরং প্রশ্নটি আমার ভাঁষনেরই একটি অংশ। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে পেছনের সারিতে এক ভদ্রমহিলার (সম্ভবত শিশুটির মা ) সাথে বসা সাত আট বৎসরের একটি শিশু তার মা’র পাশ হতেই নিজের হাতটি উপরে তুলে ধরেছে। ঠিক যেভাবে সে ক্লাসে তার শিক্ষকের ছুঁড়ে দেয়া প্রশ্নের উত্তর দিতে হাত তুলে থাকে। ছেলেটির মা বার বার তার উত্থিত হাতটি ধরে নামিয়ে দিতে চাইলেও ছেলেটি কিন্তু নাছোড় বান্দাহ। সে এত সহজ একটি প্রর্শ্নে উত্তর না দিয়ে কি থাকতে পারে? অনুষ্ঠানে উপস্থিত এতগুলো বুড়ো বুড়ির কেউই যখন মুখ খুলছেনা তখন সে দায়িত্বটি সে নিজের কাঁধেই তুলে নিয়েছে এবং সে আমাকে ফাঁকা মাঠে গোল দিতে দেবেনা, ভাবখানা তার এমনই! উপস্থিত বক্তা শ্রোতা অনেকেরই দৃষ্টি এড়ায়নি বিষয়টি, এবং সবারই মুখে একটি হাঁসির রেখা ফুটে উঠেছিল শিশুটির কান্ড দেখে! ছেলেটি ছিল এক বাংলাদেশী বাবা মার সন্তান। উত্তরটি কি দিত তা বড় কথা নয়। আমার কাছে তার চেয়েও বড় কথা হলো, হল ভর্তি বুড়োবুড়ির সামনে ঐ পিচ্চি ছেলেটির সপ্রতিভতা, তার সাহস, উঠে দাঁড়াবার মত তাঁর মানসকি শক্তি!
হ্যাঁ বাংলাদেশীদের এই মানসিক শক্তি ও বুদ্ধি, সাহস আর টিকে থাকার ক্ষমতা নিয়েই আজকের লেখা। ব্যক্তি থেকে ব্যক্তিতে যেমন এই মানসিক শক্তির তারতম্য ঘটতে পারে, তেমনি বিশ্বের জাতি বা অঞ্চল ভেদেও এই মানসিক শক্তির উপস্থিতির তারতম্য ঘটতে দেখা যায়। বিশ্বে নেপালিদের নাম আছে সাহসী ও কষ্টসহিষ্ণু জাতী হিসেবে। তেমনি বনী ঈসরাইল জাতি বা ইহুদিদের দুর্নাম আছে শঠতা ও প্রবঞ্চনার ক্ষেত্রে তাদের পারঙমতার জন্য। বর্তমান বিশ্বে আমেরিকান জাতিকে অহংকারি হিসেবে দেখা হয়, ফরাসিদের দেখা হয় সৌন্দর্য পিপাসু হিসেবে। তেমনি ব্রিটিশদের দেখা হয় ঐতিহ্যের প্রতি অত্যন্ত সংবেদনশীল একটি জাতি হিসেবে। পাকিস্থানি ও আফগানদের দেখা হয় গোয়ার গোবিন্দ রুপে। ইরানীদেও সুনাম হলো অত্যন্ত ভদ্র ও বন্ধুবৎসল একটি জাতি, আর আরবরা তো ইতিহাসখ্যাত হয়ে আছে অতিথিপরায়নতার জন্য। ভারতীয়দের সংগীতপ্রিয় একটি জাতি হিসেবে পরিচিতি রয়েছে। প্রশ্ন হলো এই বাংলাদেশীদের কি জন্য বা কোন গুনের কারনে বিশেষ বৈশিষ্ঠে বৈশ্ষ্ঠিমন্ডিত জাতি হিসেবে আলাদা করে দেখব?
ইতিহাসবীদরা খুব ভালো করে ইতিহাস ঘেঁটে বলতে পারবেন আসলেই এই বদ্বীপটির মানুষের রক্তে, তাদের চেতনায় কোন ধরনের বিশেষ বৈশিষ্ঠ আছে কিনা বা তার কোন প্রমান আছে কিনা। আমি ইতিহাসবীদ নই। কিন্তু এটুকু অন্তত জানি যে বিশ্ববিজয়ী আলেকজান্ডার এর বিজয়াভিযানও রুখে দিয়েছিল এই বাংগালী জাতি! আর্য অনার্যদের সংঘাতে এদেরকেই অসুর নামে অভিহিত করা হতো!
ইতিহাসবিদ না হলেও আমি একজন সন্ধানী, উৎসাহি বাংলাদেশী এবং ইতিহাসের পাঠকতো বটে! কাজেই এই উৎসাহের কিছু প্রাপ্তিযোগতো অবশ্যই আছে। আছে বলেই আমারও মন মানসে উক্ত প্রশ্নের একটি উত্তর আছে, আছে বাংলাদেশীদের অসাধারন এক গুনের কথা। এক অসাধারন সহ্য শক্তি, যে কোন দুর্যোগ, বিপদ, বৈরীতার সাথে মুখোমুখি লড়াই করে টিকে থাকাটাই হলো এই জনপদের অধিবাসীদের এক অসাধারন গুন। আমরা একে বলে থাকি এ্যডাপটাবিলিটি বা খাপ খাইয়ে নেবার যোগ্যতা।
বাংলাদেশের একটি বিশেষ জেলার লোকজনের ব্যাপারে বলা হয়ে থাকে তাঁরা নাকি বিশ্বের এমন কোন জায়গা নেই যেখানে গিয়ে হাজির হননি। আমার বন্ধু মহলে ঐ বিশেষ জেলার বন্ধুদের অনেকে এ নিয়ে ঠাট্টাও করেছেন হরহামেশাই। এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছি বহুবার। একবার এরকমই এক ঠাট্টার জবাবে বলেছিলাম ‘এটা ঠাট্টা করার মত কিছু নয় বরং প্রশংসা করার জিনিস। ঐ জেলার ভাইদের ভিন্ন পরিবেশে ত্বরিৎ খাপ খাইয়ে নেবার মত যে সাহস, বুদ্ধি, ধৈর্য আর প্রজ্ঞা আছে সেটাইতো গর্বের আর প্রশংসার বিষয়’। এটা তাদের একটা দূর্লভ যোগ্যতা অবশ্যই। আমি বহু চেষ্টা করেও মালয় কিংবা বা সিংহলিজ ভাঁষার একটি শব্দও শিখতে পারিনি। কিন্তু ঐ বিশেষ জেলার একজন মাওলানা বাড়ীর পাশে শ্রীলংকার একটি মাদ্রাসার উপধ্যাক্ষ হয়ে বসে আছেন! সেখানেই তিনি স্থায়ি হয়েছেন। তিনি একাধারে ছাত্র ও শিক্ষকদের কাছে অত্যন্ত জনপ্রিয়! এমনভাবে তাদের ভাঁষা রপ্ত করেছেন কার সাধ্যি বলে যে, তিনি একজন একশতভাগ খাঁটি শ্রীলংকান নন? এটা কি কম যোগ্যতার কথা। পর্তুগালের উপকুলে এক বিচ্ছিন্ন দ্বীপ ‘আজরর’ সেখানেও এক বাংলাদেশী যুবক জাঁকিয়ে বসেছেন তাঁর কাপড়েরর ব্যবসা। টুরিস্টদের কাছে সেই দোকানের জনপ্রিয়তা কম নয়, এটা কি অন্য কোন দেশের মানুষের পক্ষে সম্ভব হতো কখনও?
পশ্চিম আফ্রিকার সেই দুর্গম ও দরিদ্র রাষ্ট্র ‘মালি’র কথা নিশ্চয়ই আমার বিজ্ঞ পাঠকেরা জানেন। সেই মালিতেই এক বাংলাদেশী এবং আমার বলা সেই বিশেষ জেলার এক যুবক কিভাবে যেন ভাগ্যের সন্ধানে গিয়ে হাজির হয়েছেন! সেখানে তিনি মুদী খানার দোকান জাঁকিয়ে বসেছেন। তাদের স্থানীয় ভাঁষাও রপ্ত করেছেন! ভাগ্য গড়তে পাহাড় পাড়ি দিয়েছেন, মুরভূমী পার হয়েছেন হেঁটে, সাগরের বুকে বিশাল বিশাল ঢেউ দেখেও সাহস হারান নি। ভাগ্য আজ তার হাতে ধরা দিয়েছে। খুবই সামান্য লেখা পড়া জানা সেই যুবক আজ সেখানে এক প্রতিষ্ঠিত ব্যবসায়ি! এ এক আশ্চর্য ঘটনা মনে হয় আমার কাছে।
ঐ জেলারই এক যুবক ( আজ তিনি বৃদ্ধ ) সেই ১৯৭২ সালে কিভাবে দেশ ছেড়ে পাড়ি জমিয়েছিলেন লেবাননে। সেখানেই তিনি রয়ে গেছেন। সেখানেই এক লেবাননী সুন্দরীকে বিয়ে করে আজ পঁয়ত্রিশটি বৎসর ধরে বসবাস করছেন! কার সাধ্যি তাঁকে সনাক্ত করে? কে বলবেন যে তিনি লেবাননী নন? কার সাধ্য যে, তাঁর মুখে লেবাননী টানে আরবী শুনে বলবেন যে, তাঁর মাতৃভাঁষা আরবী নয়?। তাঁর সন্তান সন্ততীরাও আজ সবাই কলেজ পড়–য়া, এতদিনে সম্ভবত তাঁর মেয়েটির বিয়েও হয়ে গেছে। তারা জানে তাদের বাবার আসল পরিচয়, ইতিহাস কিন্তু তারা তাকে যতটা বাংলাদেশী হিসেবে জানে তার চেয়েও বেশী জানে একজন লেবাননী হিসেবে , তারও বেশী একজন বাবা হিসেবে!
স্বন্দীপের এক বৃদ্ধ। আমার সাথে যখন পরিচয় হয় তখন তাঁর বয়স পঁচাত্তর কিংবা তার কাছাকাছি একটা কিছু। এই তো বৎসর দুই হলো তিনি তাঁর প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছেন মরন ব্যাধি ক্যন্সার এ। তাঁর সাথে আমার পরিচয় হয়েছিল একজন বাংলাদেশী হিসেবে নয় বরং একজন বৃদ্ধ বেদূঈন আরব হিসেবে। তাঁর চার চারটি সন্তানের মধ্যে দু জনকে জানতাম, ব্যক্তিগতভাবে চিনতামও। এক কন্যা সন্তানকে জানতাম যাঁর বিয়ে হয়েছে আমারই এক মিশরীয় বন্ধু মিশরের মানসুরিয়ার আতিফ ফাতহি’র সাথে। আর এক পুত্র সন্তানকে ্জানতাম যিনি কুয়েতের আল আহলি ব্যংকে এখনও চাকুরী করেন। (চলবে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




