হাজার পরিচয়ে পরিচিত করা যায় বর্তমান বাংলাদেশের যে ক’জনকে তাদেরই একজন হলেন হু: মু:এরশাদ। তিনি সাবেক স্বৈরাচার, বাংলাদেশের ‘জাতীয় লজ্জা’ পটুয়া কামরুল যাকে ‘বিশ্ব বেহায়া ’খেতাব দিয়ে ধন্য করেছিলেন তিনি হু: মু: এরশাদ। বর্তমান ডিজিটাল সরকারের অংশীদার, মহাজোট এর এক পুরোধা, এবং জাতিয় পার্টির চেয়ারম্যান, এরশাদ। ‘পীর এ কামেল’ ‘ওলিয়ে জামান’ ‘মুজাদ্দিদ এ বাঙ্গাল’ তিনি। বাংলাদেশের এক বিখ্যাত ‘প্রেমিক প্রবর’ ‘কবি’ ‘জননেতা’ তিনি। খুদ কুড়ো খাওয়া কেউ কেউ আবার তাকে একটা উপাধিও দিয়েছে, চটকদার সেই উপাধিটি হলো তিনি নাকি ‘পল্লীবন্ধু’। তা যাই হোক, তার ভক্তরা তাকে যে কোন নামে ডাকতে পারেন,তাতে আমাদের বলার আর কিইবা থাকতে পারে?
তবে যে বিষয়টা নিয়ে কিছু না বলে থাকা সম্ভব হচ্ছেনা, তা হলো, স্বৈরাচার, পতিত এরশাদ ক’দিন আগে, তথা মাত্র দিন দুয়েক আগে রংপুরে একটা মন্তব্য করেছেন সেটা। তার এই বক্তব্যটা দেশের প্রায় সবক’টি জাতিয় দৈনিকে প্রকাশিত হয়েছে এবং তার একদিন পর আজ ১৬ই অক্টোবর কোন পত্রিকাতেই এরশাদের পক্ষ থেকে উক্ত বক্তব্যের কোনরুপ প্রতিবাদ না আসায় প্রমানিত যে, তিনি সত্যিই কথাটা বলেছেন। এবং এটা কোন সাংবাদিক মিথ্যা বানিয়ে লেখেননি।
মন্তব্যটা কি? সেটাই আসুন দেখে নিই। বর্তমান সরকারের আমলে ঘন ঘন ক্রসফায়ারে মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হচ্ছে, অথচ এরশাদ সহ এই আওয়ামি লীগ ক্ষমতাসীন হবার আগে এই ক্রসফায়ারের বিপক্ষে জোর অবস্থান নিয়েছিলেন, সে কথা মনে করিয়ে দিয়ে কৃত একটি প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেছেন যে, ‘সরকার নিরুপায় হয়ে ক্রসফায়ার করছে। একটি জেলায় যদি তিরিশ লাখ লোক থাকে, তা হলে তার মধ্যে একশজন থাকে সন্ত্রাসী। এই ত্রিশ লাখ লোকের শান্তির জন্য যদি এই একশ সন্ত্রাসীকে কিছু করা হয়, তা হলে তা বোধ খারাপ কিছু নয়’ (সুত্র হিসেবে বাংলাদেশে ১৫ই অক্টোবর এর যেকোন জাতিয় দৈনিক দেখতে পারেন )
‘বিশ্বপ্রেমিক ’এরশাদের মুখে এমন একটা কথা শুনে আশ্চর্য হবার কিছুই নেই। এই এরশাদ সাহেব কি সেই এরশাদ নন, যিনি ডা: মিলন আর নুর হোসেনকে হত্যা করিয়েছিলেন? ইনি যদি সেই এরশাদই হন, তবে তার কাছে এর চেয়ে আর বেশী কি আশা করা যেতে পারে? এই এরশাদ কি সেই এরশাদ নন, যিনি মোশাররফ হোসেন এর বিবাহিতা স্ত্রী জিনাতকে ভাগিয়ে এনে শেষ পর্যন্ত আস্তুাকুড়ে নিক্ষেপ করেছেন? যদি সেই এরশাদই হন, তবে তার কাছে আর কি আশা করা যেতে পারে? এই এরশাদ কি সেই এরশাদ নন, যার বিরুদ্ধে তারই বিবাহিতা স্ত্রী বিদিশা নারী নির্যাতনের অভিযোগ তুলেছিলেন? ইনি যদি সেই এরশাদই হন, তবে তার কাছ থেকে আর কিইবা আশা করা যেতে পারে? ইনি কি সেই এরশাদ নন, যাকে বাংলাদেশের আদলতই দোষী সাব্যস্ত করে জেল দিয়েছিল? এবং যিনি জরিমানা গুনে জেলও খেটেছেন একজন প্রমানিত ক্রিমিনাল হিসেবে! ইনি কি সেই এরশাদ নন, যার বেহায়াপনায় অতিষ্ঠ হয়ে প্রখ্যাত শীল্পি পটুয়া কামরুল খেতাব দিয়েছিলে ‘বিশ্ব বেহায়া’ হিসেবে ? ইনি যদি সেই এরশাদই হন, তবে তার কাছ থেকে এই জাতি আর কিইবা আশা করতে পারে?
তবে এরশাদ সাহেবকে এই জাতির অবশ্য অনেক কিছুই দেবার আছে। আসুন, আজ আমরা সবাই মিলে স্বৈরাচার এরশাদ, বিশ্ববেহাায় এরশাদকে আরও একটি খেতাব দেই। তাঁকে আজ পর্যন্ত কোন বিশ্ববিদ্যালয়‘ পি এইচ ডি ডিগ্রি’ দেয়নি। আশা করি ভবিষ্যতে নির্লজ্জতার জন্য তাও তাকে দেয়া হবে। তবে পি এইচ ডি ডিগ্রি দিতে না পারলেও আমরা কি তাকে ‘বি এইচ ডি’ ডিগ্রিটা দিতে পারব? আমরা কি তার নামটাকে ‘হু: মু: এরশাদ, বি এইচ ডি’ (Bhd )এভাবে লিখতে পারব না? অনেকে হয়ত জানতে চাইবেন ‘বি এইচ ডি’ (Bhd ) মানেটা কি? খুব সহজ। ডিকশনারী লাগবেনা। একবার এরশাদের চেহারা মুবারক দেখুন, আর সিভিটা পড়ে নিন, তার বয়ান শুনুন, তা হলেই বুঝতে পারবেন যে ‘বি এইচ ডি’ (Bhd ) মানে হলো ‘বেহুদা’ । জয়তু বেহুদা হু: মু: এরশাদ, Bhd সংক্ষেপে, বেহুদা এরশাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



