somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইংরেজি ভাষার তামিল মুভি- ট্রিপল এক্সঃ রিটার্ন অফ জ্যান্ডার কেজ

১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অবশেষে ন্যাচারালবিডি সার্ভারের কল্যাণে দেখে ফেললাম এই বছরের অন্যতম সেরা তামিল অ্যাকশন মুভি- থ্রি এক্সঃ রিটার্ন অফ জনি সিন্স......থুক্কু! থুক্কু! ট্রিপল এক্সঃ রিটার্ন অফ জ্যান্ডার কেজ। কি নেই মুভিতে? দিপীকা পাডুকোনের লাল ম্যাট লিপস্টিক ডলা ঠোঁট, রুবি রোজের গ্লসি ঠোঁট, গ্র্যাভিটির আম্মু-আব্বু করে দেয়া অ্যাকশন সিকোয়েন্স, বুম-বুম-গুলাগুলি ফুটাফুটি, হাইটেক কথাবার্তা যা সব মাথার উপ্রে দিয়ে যায়, ভিন ডিজেলের ভারি কন্ঠের অস্পষ্ট ডায়লগ(সাবটাইটেল নাই তাই বুঝি নাই সে কি বলছে এই মুভিতে)- পুরা মশলাদার চানাচুর। সমস্যা একটাই, এই চানাচুরের টেস্ট আজিমপুর ছাপড়া মসজিদের চানাচুরের ধারে কাছেও না। আসেন কাহিনীতে আসি। হালকা স্পয়লার দেয়া আছে। পড়লে পড়েন। না পড়লে আরও ভালো।

মুভির শুরুতে দেখা যায় এনএসএ এজেন্ট অগাস্টাস গিবন্স(স্যামুয়েল এল ‘মাদার****’ জ্যাকসন) নেইমার জুনিয়রকে এজেন্ট হিসেবে রিক্রুট করতে আসে কিন্তু ঘটনা চক্রে আচমকা তাদের উপর একখান জ্বলন্ত স্যাটেলাইট হামলা করে(!) আর বার্সেলোনা হারায় তাদের ফরওয়ার্ডকে আর এনএসএ হারায় গিবন্সকে :(( তো যাই হোক, সি আই এ হেডকোয়ার্টারে জরুরি মিটিং এর সময় টেবিলের উপরে একদল দুষ্ট লোক হামলা করে আর একটা কালো রঙের ডিব্বা চুরি করে নিয়ে যায়। ডিব্বার নাম- প্যান্ডোরা’স বক্স। এই বক্স খুলে বাটন টিপাটিপি করলেই আকাশ থেকে স্যাটেলাইট খুলে এনে শত্রুদের মাথার উপর ফেলা যায় বোমার মত। সুতরাং সিআইএ তাদের হাগার হাগার ট্রেইন্ড অপারেটর থাকতেও ভাড়া করে আমাদের বয়স্ক ট্রিপল এক্সকে যিনি বাচ্চাদের মত স্কেট বোর্ডে চড়া-চড়ি-লাফালাফি করেন জঙ্গলের মধ্যে। আর এক্স সাহেব বড় ভাই হয়ে তার সাথে কাজ করার জন্য জোগালি হিসেবে ভাড়া করেন গুটি কয়েক ‘এলাকার পোলাপান’ যার মধ্যে যথারীতি একটা মেয়ে থাকে (ফেমিনিস্টদের খুশি করার জন্য), একজন চিকন-চাকন জুনিয়র পোলা আর একজন এক্সট্রাকে আনা হয় ফাস্ট এন্ড ফিউরিয়াস সিরিজ থেকে যার এক্সিডেন্ট করার অভিজ্ঞতা অনেক। তারপর তাদের ঢিশুম-ঢাশুম শুরু হয়। সেগুলা নিজ দায়িত্বে দেখে নেবেন।

শেষ কথা হলো, হলিউডে এখন ‘মাসালা’ মুভি বানানোর একজন এক্সপার্ট পাওয়া গেছে। যাকে মাইকেল বে’র গুরু বলা যায়- ভিন ডিজেল। উনার ফিউরিয়াস ৮ এর ট্রেইলার দেখার পরে হজম করতে না পারায় আমার ফুড পয়জনিং হয়ে গিয়েছে :|| মুভিটায় একটাই পজিটিং দিক দেখেছি, দিপীকার ( :``>> ) স্ক্রীন টাইম অনেকই ছিলো। যেখানে ইরফান খানের মত অ্যাক্টরও হলিউডে কোন মুভিতে এত স্ক্রীনটাইম পাননি। তবে পাডুকোন আপাকে কাস্ট করার উদ্দেশ্য ছিলো ভারতের বক্সঅফিসটা গ্র্যাব করার জন্য।

বি.দ্র ১- মুভিতে ডার্ট বাইক নিয়ে সমুদ্রে ঘুরাঘুরি-ছুটাছুটির একটা দৃশ্য আছে। সেটা দেখার পরে যদি কোন ফিজিক্সের স্টুডেন্টের আত্নহত্যার খবর পাওয়া যায় তাহলে তার দায়-দায়িত্ব সম্পূর্ন নাহিদ সাহেবের উপর :P ভিন ডিজেলের কোন দোষ নাই।

বি.দ্র ২- এই মুভি এই পর্যন্ত ৩৩৮ মিলিয়ন ডলায় আয় করেছে। আর ম্যাড ম্যাক্সঃ ফিউরি রোডের মত মাস্টারপিসের লাইফটাইম গ্রোস ৩৭৮ মিলিয়ন ডলার X(
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×