somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিজো নিয়ে আসছে বাতাসচালিত গাড়ি

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাড়ি চালাতে এখন থেকে আর তেল-গ্যাস নিয়ে খুব বেশি মাথা ঘামাতে হবে না। কারণ তেল-গ্যাসের বিকল্প হিসেবে বাতাসেই যে গাড়ি চলবে। তেল-গ্যাসের দাম প্রতিনিয়ত যেভাবে বাড়ছে, তাতে বিকল্প কিছুর পেছনে ছুটতেই পারেন বিজ্ঞানীরা। তেমনটাই জানাল ফরাসি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পিজো।

নতুন প্রযুক্তিতে শুধু বাতাস কিংবা পেট্রল ও বাতাস দুটোর সমন্বয়েই চলবে গাড়ি। আর এতে জ্বালানি খরচও কমে যাবে প্রায় অর্ধেক। নতুন প্রযুক্তিতে নির্মিত গাড়িটি তার লাইফলাইনের পাঁচ ভাগের চার ভাগ সময় ধরে শুধু বায়ুশক্তি ব্যবহার করলে ৮০ শতাংশ পর্যন্ত জ্বালানি সাশ্রয় করা সম্ভব হবে। এ প্রযুক্তিতে গাড়িতে একটি সাধারণ অন্তর্দাহ ইঞ্জিন, গিয়ার বক্স, বিশেষ হাইড্রোলিক ও একটি ছোট বাতাসভর্তি সিলিন্ডার সংযোজন করা হয়। সিলিন্ডারটি শক্তি সঞ্চয় করবে এবং তা নির্গমন করবে।

প্রতি ঘণ্টায় গাড়িটি ৭০ কিলোমিটার গতিতে চলবে। বিস্ময়কর এ প্রযুক্তিটি ব্যাবহার করা যাবে যে কোনো সাধারণ ফ্যামিলি কারের মধ্যে। আর এজন্য গাড়ির বাহ্যিক শেপ এবং সাইজের কোনো পরিবর্তন করতে হবে না। গাড়ি নির্মাণের ইতিহাসে নতুন এ প্রযুক্তি উদ্ভাবনকে বিজ্ঞানীরা একটি যুগান্তকারী ঘটনা বলে বিবেচনা করছেন। কারণ জ্বালানি হিসেবে বাতাস ব্যবহারের পাশাপাশি এ গাড়িতে ব্যয়বহুল ব্যাটারি ব্যবহারেরও প্রয়োজন পড়বে না। আর খরচও পড়বে অন্য গাড়ির চেয়ে অন্তত ১ হাজার ব্রিটিশ পাউন্ড কম। বিস্ময়কর এ গাড়িটি তৈরি করতে প্রায় ১০০ জন বিখ্যাত বিজ্ঞানী ও প্রকৌশলী একসঙ্গে কাজ করেছেন। এ জন্য তারা সময় নিয়েছেন দুই বছরেরও বেশি। প্যারিসের ভলিজিতে অবস্থিত পোগোর গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে কঠোর গোপনীয়তায় গবেষণা কাজটি সম্পন্ন করেন তারা। তবে এখনই গাড়িটি রাস্তায় দেখা যাবে না। এ জন্য অপেক্ষা করতে হবে ২০১৬ সাল পর্যন্ত। খবরের লিংক এই খানে
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

বেতন স্কেল বেসরকারি প্রতিষ্ঠান

লিখেছেন raselabe, ১৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫০

গার্মেন্টস কর্মীদের বেতন স্কেল নিয়ে তাদের দাবীর ব্যাপারে আমার কোন অভিযোগ বা অনুযোগ নাই। কারন দেশের সার্বিক বিবেচনায় তাদের বেতন খুবই নগন্য। তাই বেতন বৃদ্ধি একটি যৌক্তিক দাবী।

নিজের ঘাড়ে না... ...বাকিটুকু পড়ুন

আমাদের অপরিচিত বার্মাকে ব্রিটিশরা ভালভাবেই জানত

লিখেছেন শোভন শামস, ১৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৩


হাব্বানিয়া লেক, ইরাক
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪২সালের মার্চ মাসে মেজর জেনারেল স্লিম ইরাকের রাজধানী বাগদাদের কাছের হাব্বানিয়া লেকের থেকে সি প্লেনে করে ভারতে আসার জন্য রওয়ানা হন। সে সময় তিনি... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

মাইন্ড ডিকোড: মানুষের মনের অদৃশ্য ভাষা পাঠের মনস্তাত্ত্বিক বিজ্ঞান। জায়েদ হোসাইন লাকী।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ১৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৯

মানুষের শরীরের সবচেয়ে রহস্যময় অঙ্গটি মস্তিষ্ক, কিন্তু মানুষের সবচেয়ে দুর্বোধ্য জগৎটি তার মন। শরীরের ভাষা দেখা যায়, মুখের অভিব্যক্তি পড়া যায়, কণ্ঠস্বর শোনা যায়, এমনকি মানুষের আচরণেরও দৃশ্যমান ব্যাখ্যা পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×