মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি মহিউদ্দিনের বাসায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি | তারিখ: ২০-১১-২০০৯
বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি এ কে এম মহিউদ্দিনের (ল্যান্সার) পটুয়াখালীর গলাচিপা শহরের বাসায় আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শহরের শেরেবাংলা রোডে ‘অর্কিড ভবন’ নামের দ্বিতীয় তলা ওই বাসায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এলাকাবাসী জানায়, গতকাল দুপুরের দিকে ওই ভবনের ভাড়াটে গলাচিপা ডিগ্রি কলেজের কম্পিউটার বিভাগের প্রভাষক মো. রোকনুজ্জামান খান বাসা ছেড়ে চলে যান। তিনি ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, বিক্ষুব্ধ জনতা ওই ভবনে আগুন লাগানোর পর গলাচিপা থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং আগুন নেভানোর চেষ্টা করে। গতকাল রাত নয়টা পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আগুন নেভানোর চেষ্টা চলছে। আমরা ফায়ার সার্ভিসে খবর দিয়েছি।
Click This Link
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০০৯ ভোর ৬:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


