somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজধানীর অলিতে গলিতে শহীদ মিনারের অবমাননা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অমর একুশে ফেব্রুয়ারী । বাঙ্গালী জাতির বাংলা ভাষা অর্জনের অনবদ্য একটি মাস । মায়ের ভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করার জন্য ১৯৪৮ সালে এ দেশের ছাত্র সমাজ মহান ভাষা আন্দোলনের সূচনা করে। ভাষার জন্য ১৯৫২ সালে ছাত্রদের জীবনদানের মধ্য দিয়ে এ দেশের ছাত্র সমাজের গৌরবময় রক্তাক্ত ইতিহাস সৃষ্টি হয়। ‘৫২-এর ছাত্র আন্দোলন এদেশের বাঙালী জাতির মুক্তি সংগ্রামের আকাঙ্খাকে জাগ্রত করে।

একুশে ফেব্র“য়ারী আসলেই আলোচনা সভা-সেমিনার-সিম্পোজিয়াম ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনসহ নানা কর্মসূচীর মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলসহ সরকারী-বেসরকারী উদ্যোগে দিবসটি পালিত হয়। কিন্তু এই দিবসটি এখনকার তথাকথিত তরুন সমাজের কাছে অধরাই রয়ে গেল । অনেকেই জিজ্ঞাসা করলে তারা বলতেও পারবে না ভাষা আন্দোলন কেন হয়েছিল, তারপরেও তারা এইদিনটিকে বরণ করার জন্য করে থাকে নানা ঢং ও আয়োজন, যার বেশীরভাগটাই শহীদদের সন্মানের পরিবর্তে তাদেরকে অবমাননাই করাই বলা চলে ।



রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধান আয়োজন থাকলেও আয়োজনের কমতি নেই বিভিন্ন এলাকার অলিতে গলিতেও, যেখানে তারা ইট দিয়ে শহীদ মিনার বানিয়ে থাকে। যেখানে শহীদদের সন্মানে পুষ্পস্তবকের পরিবর্তে দেয়া হচ্ছে টাকা (দশ টাকা, পাঁচ টাকা) যে যেমন পারে ।।


এমনি ঢাকার এক এলাকায় আজ রাতে(২০ তারিখ ১০.১৫ মিনিটে) এই ঘটনা দেখে আমি উপস্থিত একজনকে জিজ্ঞাসা করলাম ভাই আপনারা শহীদ মিনারে টাকা কেন নিচ্ছেন, আপনারা কি জানেন শহীদ মিনার কি কেনই বা তৈরি করা হয় ? তখন তাদের ভাষ্য হল প্রতিবারেই তো এমন করি তাছাড়া এগুলো তৈরি করতে কত কষ্ট হইছে, টাকা না নিলে কাল মজা করব কিভাবে । আর যখন জিজ্ঞাস করলাম বলেন তো একুশে ফেব্রুয়ারী কি জন্য আমরা পালন করি তখন তারা বলল এইদিনে আমরা দেশ স্বাধীন করছি তাই বিজয় উল্লাস করি ।। তখন আমি মজা করে বললাম তা এই টাকা কি শহীদের জন্য ? শহীদরা কি এই টাকার ভাগ পাবে ? তখন তারাও মজা করে বলে দিয়ামুনি কালকে কিছু ভাগ,আরও বলল- "আরে ভাই টাকা দেয়ার হইলে দেন না হইলে ফোটেন" ।



এই যদি হয় এখনকার তরুন সমাজের ভাষার প্রতি ভালবাসা তবে ধিক্কার জানাই এই ভালবাসাকে ধিক্কার জানাই সামগ্র বাঙ্গালী জাতিকে এই সমাজ ব্যবস্থাকে । আর বিশেষ করে তাদের প্রতি ধিক্কার যারা প্রতি বৎসর একুশে ফেব্রুয়ারীকে ঘিরে সেমিনারের আয়োজন করে, আলোচনা সভার আয়োজন করে, ভাষা নিয়ে বড় বড় গলাবাজি করে আর এই তরুণ সমাজের মাঝে একুশের চেতনা বিকাশ ঘটাতে পারলো না, অথচ সেমিনারের পোষ্টারে বড় বড় অক্ষরে লেখা থাকে একুশে ফেব্রুয়ারী আমার অহংকার একুশে ফেব্রুয়ারী আমার চেতনা ।।



এই অবস্থা যদি চলতে থাকে তবে আমাদের কোন এক প্রজন্মের তরুনেরা হয়তো বলবে একুশে ফেব্রুয়ারীতে আমাদের ভাষা সৈনিকেরা এলিয়েনের সাথে যুদ্ধ করেছিলো ।।

সর্বশেষে এই কথাই বলব যতদিন পর্যন্ত না একুশের মহত্ত আমাদের মাঝে সঠিকভাবে না বিকশিত হবে, ততদিন পর্যন্ত আমাদের মহান ভাষা শহীদদের আত্মত্যাগ বৃথাই রয়ে যাবে ।।

সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩৬
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×