শ্রাবণ
১০ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শ্রাবণের ঐ মৃদু বারিধারা
গুড়ুম গুড়ুম হুংকারে,
মন যে পাগলপারা ।
আকাশের ঐ নিঝর বারিধারা
ক্ষিপ্ত মনের হুংকারে,
নিজে আত্মহারা ।
রাগিছে যেন মৃত্তিকারও তরে
কাঁদছে শুধু ঝুমুর ঝুমুর স্বরে ।
বৃক্ষ সকল উড়ছে পাখা তুলে
উড়ছে সকল আকাশে বুক খুলে ।
গাছের পুষ্প যেন
সাজে নতুন ঢংয়ে ,
ঘটা করে আসছে বর
মিলবে অভিসারে ।
অম্র কাননে লেগেছে নতুন আগুন
পুষ্প কদম নাচছে তালে ,
দুলছে মনে শুভ্র ফাগুন ।
কৃষ্ণচূড়ার ঐ শঙ্খ ডালে ,
মৃদু বারি যেন নূপুর পায়ে খেলে ।
মেঘের ঐ কৃষ্ণ অন্তরালে
সূর্য্যি মামা চুপটি করে ,
ঘুমোয় মাতৃকোলে ।
শ্রাবণের ঐ ক্ষিপ্ত বারিধারা
মনের মাঝে বিরহ সূরে,
নিজে বাস্তু হারা ।
প্রকৃতিরা ভিজছে সবাই
নাই কোন মানা,
দলবেঁধে সব উড়ছে পাখি
আকাশে তুলে ডানা ।
শ্রাবণের ঐ নতুন সকাল
রংধুনুতে আঁকা,
হটাৎ করে গুড়ুম স্বরে
মেঘে আকাশ ঢাকা ।
শ্রাবণের ঐ শেষের বিকেল
বিরহ চলে যাওয়ার,
মনের মাঝে নতুন হাসি
শ্রাবণকে ফিরে পাওয়ার ।।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩

রাড্ডা হাসপাতালে লুটপাটঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন