somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Cipher : A secret way of writting বার্তা আদান-প্রদানের এক গোপন বিদ্যা

২২ শে এপ্রিল, ২০১১ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Cipher হল কোন ম্যাসেজ বা বার্তা কোন গোপন কোডের মাধ্যমে পাঠানো।
আপনাকে যদি এই রকম একটা ম্যাসেজ দেওয়া হয় ---

"VRPHZKHUHLQEORJ"

এই কোড থেকে কি বুঝতেছেন ??

এইটা হল এক ধরনের Cipher Text। এর মূল অর্থ বের করতে হলে আপনাকে এর "Key" জানতে হবে। অনেক আগে থেকেই বিভিন্ন যুদ্ধে ক্ষেত্রে বা গোপন কোন বার্তা পাঠাতে এই Cipher পদ্ধতি অবলম্বন করা হয়। যতদূর জানা যায় জুলিয়াস সিজার প্রথম এই পদ্ধতিতে যুদ্ধক্ষেত্রে তার জেনারেলদের বার্তা পাঠাতেন।

ক্লাসিকাল Cipher তথা যা লেখার মাধ্যমে করা হত তা প্রধানত দুই ধরনের
Transposition cipher আর substitution ciphers। Transposition cipher করা হত কোন শব্দের মাঝে অক্ষর গুলোর পরিবর্ত করে , যেমন "ehlol owrdl" এই কোডটি মূল অর্থ হল "hello world" , শুধু ওয়ার্ডের মাঝে ইন্টারচেন্জ করে লেখা।

আর জুলিয়াস সিজার যে পদ্ধতি অনলম্বন করতো তা হল substitution ciphers। এক্ষেত্রে ইংরেজী আলফাবেট কে দুই সারিতে সাজিয়ে দ্বিতীয় সারিতে আলফাবেট গুলো কয়েক ঘর সিফট করা হত। নিচে দেখেন--

ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
DEFGHIJKLMNOPQRSTUVWXYZABC

উপরের দ্বিতীয় সারিতে আলফাবেট গুলো ৩ ঘর সিফট করা হয়েছে। এখন যদি এই রকম বার্তা দেওয়া হয় "DWWDFN" তাহলে মূল বার্তা হবে "ATTACK" আর এখানে Key হল ৩ কারন আলফাবেট ৩ ঘর সিফট করা হইছে। সিজার সাহেবের নাম অনুসারে এই কে আদর করে "Caeser Cipher" নামে ডাকা হয়:D

এই রকম আরেক ধরনের Cipher হল Vigenère cipher । এতে Caeser cipher এর মত অনেক গুলো সারি থাকে ভিন্ন ভিন্ন Key অনুযায়ী। এর চেহারা নিচে দেখেন--


এতে ২৬x২৬ কম্বিনেশন থাকে। ধরেন আমরা একটি Cipher text "LXFOPVEFRNHR" Plain text করবো। এখন আমাদের দরকার হবে এর Key। এর Key হল "LEMON" । এখন আমরা এইভাবে সাজাতে পারি --

Key: LEMONLEMONLE
Ciphertext: LXFOPVEFRNHR

এখন Key গুলোকে সর্ববামের কলামে এক এক করে বসান। প্রথম Key L এর ক্ষেত্রে L কে সর্ববামের কলামে এবং প্রথম Ciphertext L কে Key L বরাবর খুজুন তাহলে দ্বিতীয় কলামে আমরা L পাবো, এই দ্বিতীয় কলামের প্রথম অক্ষরটি হবে আমাদের প্লেইন টেক্সের প্রথম অক্ষর (বেশী জটিল হয়ে গেল মনে হয়/:) এই রকম করলে আমরা পুরা বার্তা টা পাবো "ATTACKATDAWN" |-) |-)

আপনারা নিশ্চয় National Treasure: Book of Secrets মুভি টি দেখেছেন, এই মুভি তে দেখা যায় কেজ সাহেব একটা ফাইভ লেটার কীওয়ার্ডের জন্যে হন্যে হয়ে বেরান তার দাদার রেখে যাওয়া এক Cipher এর অর্থ উদ্ধারের জন্য। মুভিতে যে Cipher এর কথা বলা হয় তা হল Playfair cipher । এক্ষেত্রে একটি কীওয়ার্ড থাকে। ধরা যাক কীওয়ার্ড হল DEATH (মুভি তে এটাই ছিল:P) এখন কীওয়ার্ড প্রথমে রেখে ৫X৫ গ্রীডে সাজাতে হবে, নিচে দেখুন--


এখনে I & J কে একই ওয়ার্ড হিসেবে ধরা হয়। ৫*৫ গ্রীডে সাজানোর নিয়ম হল প্রথমে কী রেখে পরে ইংরেজী বর্ণমালা ক্রমানুসারে সাজানো, এখনে প্রথমের লাইনে লেখা D E A T H , এর পরে লাইনে D এর নিচে লেখা B (কারণ এখন আমরা ইংরেজী বর্ণমালা ক্রমানুসারে সাজাবো, যেহেতু A একবার লেখা হইছে তাই দ্বিতীয় বর্ণমালা B লেখা হইছে) এভাবে C F G I পরে লেখা হইছে (যেহেতু D এবং E একবার করে লেখা হইছে)

এখন সাইফার DA কে A বলা হইছে, খেয়াল করুন প্রথম কলামের D এবং প্রথম সারির A মিলে C হইছে ( যেভাবে গ্রাফ কাগজে বিন্দু বসানো হয় X ও Y অক্ষ ধরে)। এভাবে Cipher text - DA DT DT DA BE KD হলে Plain Text হবে--
DA DT DT DA BE KD
A T T A C K
অর্থাৎ ATTACK

এছাড়া আছে Rail Fence Cipher , Bacon's cipher ইত্যাদি ইত্যাদি. |-) |-)

এরপর আসলো মেশিনের যুগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান রা Enigma machine নামক এক ধরনের মেশিনের সাহায্যে সাইফার প্লেইন টেক্সে পরিবর্তন করতো। এই মেশিনের কম্বিনেশনের সংখ্যা অনেক বেশী হত আর কী ছাড়া মূল ম্যাসেজ বের করা প্রায অসাধ্য।

Enigma machine

আরোও জটিলের মধ্যে আছে Jefferson disk এতে ৩৬ টি চাকতির কম্বিনেশন থাকে:-*:-*
এছাড়া দুই চাকতির কম্বনেশনে আছে CipherWheel

CipherDisk

আজ অনেক হল আর না। আচ্ছা পোষ্টের শুরুতে একটা Cipher Text দিছিলাম, দেখেন তো পারেন কিনা... আর বলে দেই এর কী হল ৩ এবং এটা হল Caesar Cipher ;)
এখানে আরও
Cipher ইন্জিনের কথা জানতে পারবেন।
এর পরের পোস্টে আশা করি steganography আর মর্সকোড নিয়ে কিছু লিখবো। এই পোষ্টটা মনে হচ্ছে সাজায়ে লিখতে পারলাম না। এত ধৈর্য ধরে পুরোটুকু পড়ার জন্য ধন্যবাদ।

তথ্যসুত্র ও ছবি : wikipedia
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:৪৯
১৬টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ও আমরা কেনো ক্ষমা চাইবো‼️আমরা’তো বিচার করে শাস্তি নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ॥

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:১৫



লাল বদরদের আমরা কেন কোনোদিন বিশ্বাস করবো না, পছন্দ করতে পারবো না, বেশিরভাগ ক্ষেত্রে প্রচন্ড ঘৃণা করবো, তার একটা ভালো উদাহরণ এই স্ক্রীনশটটা।

সব মানুষ একই রাজনৈতিক আদর্শে... ...বাকিটুকু পড়ুন

তুরস্ক-কেন্দ্রিক ভূরাজনৈতিক প্রভাব ও কাদের মোল্লাদের প্রেতাত্মার পুনরুত্থান

লিখেছেন শ্রাবণধারা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩১


বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "বাংলাদেশ থেকে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে কাজ করতে হবে"। "নির্মূল" শব্দটি সম্পূর্ণভাবে দূর করার অর্থে ব্যবহৃত হয়। যেমন, কলেরা বা ম্যালেরিয়া নির্মূল করা, কিংবা... ...বাকিটুকু পড়ুন

বিপদ

লিখেছেন রূপক বিধৌত সাধু, ৩০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:০৫


বিপদ নাকি একা আসে না—দলবল নিয়ে চারদিক থেকে ঘিরে ধরে। প্রবাদটির বাস্তব এবং কদর্যরূপ যেন এখন মৃণালের জীবনেই ফুটে উঠেছে। মাত্র মাসখানেক আগে বাবাহারা হলো। পিতৃশোক কাটার আগেই আবার নতুন... ...বাকিটুকু পড়ুন

নগর দর্পন

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৫১



১. মিরপুর ডিওএইচএস থেকে কুড়িল বিশ্বরোড যাওয়ার পথে ফ্লাইওভারের ওপর এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। এক ভদ্রলোকের প্রায় ৪৮ লাখ টাকার ঝকঝকে সেডান হাইব্রিড গাড়ির পেছনে এক বাইক রাইডার ধাক্কা দিয়ে স্ক্র্যাচ... ...বাকিটুকু পড়ুন

গোলামি চুক্তির কারণে বোয়িং কিনতে বাধ্য হলো সরকার?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা মে, ২০২৬ রাত ১২:৫৭


বাসই চলে না , কিন্তু আকাশে ওড়ার বিলাসিতা থেমে নেই। কালের কণ্ঠের এই শিরোনামটা পড়ে মুহূর্তের জন্য থমকে যেতে হয়। কথাটায় একটা তিক্ততা আছে, একটা ক্ষোভ আছে, যেটা... ...বাকিটুকু পড়ুন

×