somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আধুনিক রূপকথা- জেলে আর সাত এলিয়েন

১৫ ই নভেম্বর, ২০১০ রাত ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক দেশে ছিল এক জেলে। একদিন জেলে মাছ ধরতে যাবে। জেলের বউ জেলেকে সাতটা স্যান্ডউইচ বানিয়ে দিল, পথে খাওয়ার জন্য। জেলে স্যান্ডউইচ নিয়ে রওনা হলো মাছ ধরতে। পথিমধ্যে জেলের দারুন খিধা লাগলো। জেলে তখন একটা গাছের নীচে বসে স্যান্ডউইচের প্যাকেট বের করে বলল, "একটা খাব, দুইটা খাবো, সাত সাতটাকে চিবিয়ে খাবো।"

ঐ গাছে বাস করতো সাতটা এলিয়েন। তারা যখন শুনলো জেলে সাতটাকেই চিবিয়ে খাবে, তখন তারা খুব ভয় পেল। তারা গাছ থেকে নেমে এসে জেলেকে বলল, "ভাই আমাদের খেওনা। এই নাও একটা নন স্টিক কড়াই। এখানে হাত রেখে, তুমি যে খাবার চাবা, তাই পাবা।"

জেলে তখন ওই কড়াইতে হাত রেখে বলল, "আমি ফ্রাইড চিকেন আর রাইস চাই।"

ওমনি জেলের সামনে ফ্রাইড চিকেন আর রাইস হাজির হলো। জেলেতো মহাখুশী।

নাচতে নাচেতে জেলে বাড়ির দিকে চলল। পথে জেলের খুব ঘুম পেল। জেলে তখন তার এক বন্ধুর বাসায় গেল। সেখানে যেয়ে জেলে তার বন্ধুকে নন স্টিক কড়াইয়ের গুনাগুন দেখিয়ে একটা ঘুম দিল।

এই ফাকে জেলের লোভী বন্ধু কড়াই বদল করে ফেলল। ঘুম থেকে উঠে জেলে সেই নকল কড়াই নিয়ে বউয়ের সামনে যেয়ে বলল, "আমি এখনই চিকেন তন্দুরী আর বান চাই।" কিন্তু কিছুই বের হলো না। জেলে তো গেল রেগে। সে আবার ঐ গাছটার নীচে গিয়ে বলল, "একটা খাব, দুইটা খাবো, সাত সাতটাকে চিবিয়ে খাবো।"

এলিয়েনগুলো আবার ভয় পেল। তারা নেমে এসে বলল আমরা তো একটা নন স্টিক কড়াই দিয়েছি, ওতে তো যা চাবেন তাই পাবেন। আবার আমাদের খাবেন কেন। ডায়েট বলেও তো একটা কথা আছে।

জেলে তখন তাদের সব কিছু বলল। সব শুনে তারা বলল, "আপনার ঐ বন্ধুই ঐ কড়াই সরায়েছে। আচ্ছা, আপনি এক কাজ করুন আমরা আর একটা কড়াই দিচ্ছি, আপনি সেটা নিয়ে আবার আপনার সেই বন্ধুর বাসায় গিয়ে ঘুম দেন"

জেলে তাই করলো। জেলের বন্ধু সেই ফাকে কড়াই চুরি করে সেই কড়াইতে হাত দিয়ে অনেক খাবার চাইল। কিন্তু সেখান থেকে বের হলো ছোট ছোট অসংখ্য রোবট। তারা একযোগে সেই লোকের উপর হামলা চালালো আর বলল জেলের কড়াই ফিরিয়ে দে। জেলের বন্ধুটা তখন বাপ বাপ করে সেই আসল কড়াই ফিরিয়ে দিল।

আর জেলে সেই আসল কড়াই নিয়ে নাচতে নাচতে বাড়ির দিকে চলল।


(ছোট বেলায় পড়া একটা রুপকথার গল্পকে কিছুটা আধুনিক করে আপনাদের উপহার দিলাম। গল্পের কাহিনী ঠিক রেখে শুধু উপকরনটাই বদল করেছি)
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫১
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×