জন হান্টার - জিম করবেট, কেনেথ এন্ডারসনের মতো বিখ্যাত শিকারীদের সমপর্যায়ের একজন শিকারী
১৮৮৭ সালের দক্ষিন স্কটল্যান্ডের সিয়ারিংটনের কাছে জন্ম জন হান্টারের। বাবা ছিলেন ওই অঞ্চলের একটা সেরা গোলাবাড়ির মালিক। পূর্বপুরুষদের পেশা ছিল শিকার। সেই থেকে হান্টার নামটা তাদের বংশে উপাধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ছোটবেরা থেকেই শিকারের প্রতি সহজাত আকর্ষন ছিল হান্টারের।
শৈশব থেকেই বাবার পিছু পিছু ঘুরতেন গুলির খালি খোলের লোভে। বাসার আশেপাশেই ছিল অসংখ্য জলা। ৮ বছর বয়সে বাবার অনুপস্থিতিতে একদিন লুকিয়ে বাবার বন্দুক হাতে বের হলেন তিনি। অল্পের জন্য দূর্ঘটনা থেকে বেঁচে যায় হান্টার কিন্তু বন্দুকের নেশা ধরে যায় তার। প্রথমে বনমোরগ, সজারু আর পাতিহাঁস দিয়ে শিকারে সূচনা। এডভেঞ্চার প্রিয় হান্টার ১৮ বছর বয়সে আফ্রিকায় চলে আসেন। আফ্রিকায় এসে ট্রেনের গার্ডের কাজ শুরু করেন। কিন্তু রক্তের সাথে মিশে আছে শিকার। একদিন হাতিদের একটা পাল দেখে ট্রেন থেকে ছুটে বের হয়ে আসে হান্টার। গুলি করে একটা বিশাল হাতিকে। কিন্তু সেই গুলিতে পড়ল না হাতিটা। গগনবিদারী চিৎকার করতে করতে ছুটে পালিয়ে গেল। পরদির মোম্বাসা থেকে ফেরার পথে দেখলো, গুলিটা ব্যার্থ হয়নি তার। রেললাইনের পাশেই মরে পড়ে আছে হাতিটা।
সেই প্রথম বড় প্রাণী শিকার। তারপর থেকে আফ্রিকার বিভিন্ন জঙ্গলে শিকার করেছেন হাতি, গন্ডার, সিংহসহ বহু প্রাণী। গন্ডার শিকারে বিশ্বরেকর্ড খুব সম্ভবত হান্টারর, খুব সম্ভবত সিংহ শিকারেও। হাতি শিকার করেছেন ১৪০০'রও বেশী।
"অবশ্য এসব শিকারে আমার কোন গর্ব নেই। জন্তুগুলোকে মারার প্রয়োজন হয়েছিল এবং তার দায়িত্ব পড়েছিল আমার উপরে। যেসব জানোয়ার আমি মেরেছি সেগুলোর ওপর ছিল ভীষন মমতা। ওদের হাবভাব বুঝতে আমার সময় লেগেছিল বছরের পর বছর। শুধু ওদের মারার সুবিধার জন্য না, ওদের জীবন যাত্রার ব্যাপারে আমার ছিল সত্যিকারের কৌতুহল।" - জন হান্টার
১ম জীবনে জন হান্টার একজন শিকারী ছিলেন কিন্তু পরবর্তীকালে লেখক হিসেবেও বেশ জনপ্রিয় হন যদিও জীবনে মাত্র ৪টা বই লিখেছেন তিনি। হান্টারের শিকারকাহিনী তারই শিকারের মহাকাব্য।
১৯৬৩ সালের ২৯ মার্চ ৭৫ বছর বয়সে এই বিখ্যাত শিকারী মৃত্যুবরন করেন।
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
নৈতিক অবক্ষয়ের দায় কার?
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।