somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাগলের কথায় ভুমিকম্প !!!!

০৫ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দুনিয়াতে কত রকমের পাগল আছে। ভাববাদিদের ভাষায় জগৎ জোড়া সবাই পাগল। পাগল দেখলে, বা তার কথা শুনলে আমরা এড়িয়ে যাই। কিন্ত একজন বিশেষ পাগলের কথা দেখি চারিদিকে তোলপাড় শুরু হয়ে গেল।

দেশ থেকে কত শত মাইল দুরে বসে, এহেন এক আত্মস্বীকৃত পাগলের কয়েক মিনিটের উক্তিটি যেন শান্ত পুকুরে ঢিল ছোড়ার মত তরঙ্গ সৃস্টি করছে। চোরের সাক্ষি পকেটমারের মত, এদিক সেদিক থেকে যে যেভাবে পারছে, চোয়ালের সর্বশক্তি দিয়ে সাফাই গাইছে। এর মধ্যে গোড়ামুখো ফিরিঙ্গি যেমন আছে, তেমন আছে টিপাইমুখ, ইন্ডিয়ান হাইওয়ে ইত্যাদি ইস্যুতে ইদুরের মত গর্তে ঢোকা আঁতেল গোষ্ঠির দল।

বি বি সি তে বাংলাদেশের রাজনৈতিক জ্ঞানগর্ভ আলোচনার জন্য যে কয়জনকে আনা হয়, তার মধ্যে ঢা বির প্রফেসর ইমতিয়াজ আহমেদও আছেন। এ টি এন বাংলা সংবাদে দেখলাম, তিনি পাগলের কথায় যেভাবে আক্ষরিক অর্থেই মুখ বেকালেন, এমন মুখভঙ্গি শেখ হাসিনার পক্ষেও করা সম্ভব না। মনে হলো সুর্যের চেয়ে বালি গরম। তো এই রাজনীতি সচেতন শিক্ষককে বেশ কিছুদিন আগে বি বি সি সংবাদে যেভাবে কয়েকটি ইস্যুতে প্রমানিত শত্রু ভারত আর বর্তমান সরকারের পক্ষ্যে বক্তব্য দিতে শুনেছিলাম, তাতে মনে হয় বাবুর ষোল আনাই মিছে।

এ টি এন বাংলা সংবাদে আরো চেহারা দেখলাম, ইংগ মার্কিন আর ই ইউ এর নির্বাচন পর্যবেক্ষকদের। যারা " আমি কলা খাই না" ধরনের বক্তব্য বেশ জোর গলায় বলে আসছেন। বেশ দু ঘা না খেলে, পৃথিবীর কোন চোর কি চৌর্যবৃত্তির কথা স্বীকার করে?

শুধু ঐ চ্যানেলের কথাই বা বলি কেন? বাকি মিডিয়ারাও পাগলের উক্তিকে মিথ্যা প্রমান করার জন্য আদা জল খেয়ে লেগেছে। হায় পাগল, কত শক্তি তোমার !

আমার এর আগের একটা লেখায় বলেছিলাম, আঃ লিগের দেশদ্রোহি কার্যকলাপ আর নস্টামির খবর প্রকাশিত হলেই, সেটা ধামাচাপা দিতে বাকশালিদের সমর্থকরা উঠে পড়ে লাগে। অন্যান্য ইস্যু তৈরি করা হয়। সেই ধারাবাহিকতায়ই দেখলাম, ভারতের জঙ্গি বাংলাদেশে গ্রেফতার, বঙ্গবন্ধু হত্যায় মার্কিনিদের হাত আছে কি নেই, এ রকম ইস্যু নিয়ে আরো বড় গলায় নিত্যদিন প্রচার। হাজার হোক, আমরা কোন ইস্যু পেলে হয়তো দু এক দিন চায়ের কাপে ঝড় তুলি, এর পর ভুলে যাই। সেই দুই এক দিন নির্বিঘ্নে পার করে দেবার জন্যই বাকশাল সমর্থক মিডিয়াগুলির এত তোড়জোড়। সত্যকে এত ভয়?

আচ্ছা, পাগল কি সংসদ সদস্য হিসেবে দ্বায়িত্ব চালিয়ে যেতে পারে? অবশ্য পাগলের ভান ধরা হলে অন্য কথা। সে ক্ষেত্রে আবার ভান ধরা পাগলের বক্তব্যকে আবার সত্য বলে ধরে নিয়ে হয়। আগুন নিয়ে খেলতে গিয়ে আঃ লিগের না আবার হাত পুড়ে যায়।

সহব্লগার চিরসবুজ মানব এই পাগলকে নিয়ে চমৎকার একটা লেখা লিখেছিলেন। তিনি ধারণা করেছিলেন যে, এ সবই জলিলকে দিয়ে বাকশালি নাটক। অনেকে সেই ধারণাকে উড়িয়েও দিয়েছিলেন। কিন্ত সদ্য সমাপ্ত আঃ লিগের কাউন্সিল অধিবেশনে যেভাবে পাগল বলে রায় দিয়ে জলিলের তথ্যকে উড়িয়ে দেয়া হলো, অথচ তার বিরুদ্ধে কোন ব্যাবস্থা নেয়া হলো না, তাতে প্রমান হয়েছে যে, এটি বাংলাদেশের বিরুদ্ধে বাকশালি ষড়যন্ত্র লোকচক্ষুর অন্তরালে নেবার জন্য একটি কৌশল বৈত নয়।

এক সময়ের ট্রাম্প কার্ড খ্যাত জুয়াড়ি এখন পাগল। অথচ এই পাগলের কিছু মন্তব্যেই যখন দেশ বিদেশে এমন তোলপাড়, তখন সুস্থ মানুষের সচেতন প্রতিবাদের ফলাফল কি হবে? সেই ভয়েই আঃ লিগ আর তার চেতনার ধামাধরারা নিত্যদিন নতুন নতুন ধোয়া সৃস্টির কাজে নিত্যদিন নিয়োজিত।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:০৭
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪১



​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

বিপ্লবী...বিপ্লবী...

তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬


একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

×