ভাষা আন্দোলনের অন্যতম সংগঠন তমদ্দুন মজলিসের সংস্পর্শে আসেন যারা, আসুন ইতিহাস স্বীকার করে নেই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ভাষা আন্দোলনের জনক তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা প্রফেসর আবুল কাসেমের ভাষায় তমদ্দুন মজিলস গঠিত হয়েছিল ‘বিপ্লবী ইসলামী আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত পাকিস্তানের অর্থনীতি, রাষ্ট্রনীতি, শিক্ষানীতি প্রভৃতি বিষয়ে জনগণকে সঠিক ধারণা দেয়ার জন্য’।
একটি সাংস্কৃতিক সংগঠন হিসেবে তমদ্দুন মজলিসের আত্মপ্রকাশ ঘটলেও সংগঠনটি শেষ পর্যন্ত ভাষার প্রশ্নে জড়িয়ে পড়ে সরকারবিরোধী আন্দোলনে। তমদ্দুন মজলিস যেহেতু সাংস্কৃতিক সংগঠন, তাই ভাষা আন্দোলন পরিচালনার জন্য গঠিত হয় প্রথম ও দ্বিতীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আদর্শ প্রচারের জন্য তারা প্রকাশ করে সৈনিক পত্রিকা। তৃতীয় ব্লক আন্দোলন, ভাষা আন্দোলন পুস্তিকাসহ অসংখ্য বই-পুস্তক তারা প্রকাশ করেন। সমাজসেবামূলক কাজের জন্য গঠিত হয় ‘ঢাকা মজলিস’ নামে সংগঠন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তরুণ প্রভাষক আবুল কাসেমের সম্মোহনী শক্তির কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রীরা সহজেই আকৃষ্ট হন মজলিসের প্রতি। ডান বাম সব ধারার বুদ্ধিজীবী তথা কবি, সাহিত্যিক, লেখক, শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার আবুল কাসেমের নেতৃত্বে এগিয়ে আসেন।
ভাষা আন্দোলনে অগণিত জানা অজানা মানুষ অংশগ্রহণ করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। কিন' ইতিহাসে তাদের নাম লিপিবদ্ধ নেই।
তমদ্দুন মজলিস, মজলিসের বিভিন্ন কমিটি, সংগ্রাম পরিষদ, মজলিসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান, সভা-সেমিনার, মিছিল-সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে যাদের নাম পাওয়া যায় তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- ড. মুহাম্মদ শহীদুল্লাহ, দেওয়ান মোহাম্মদ আজরফ, প্রফেসর নুরুল হক ভূইয়া, মোহাম্মদ তোয়াহা, মৌলভী ফরিদ আহমদ, আবুল মনসুর আহমদ, কাজী মোতাহের হোসেন, মাওলানা আকরম খাঁ, প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ, কবি ফররুখ আহমদ, আবদুল করিম সাহিত্য বিশারদ, আবদুল গফুর, আব্বাস উদ্দিন, শিল্পাচার্য জয়নুল আবেদীন, শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, আজিজ আহমদ, নঈমুদ্দিন আহমদ, অলি আহাদ, আবদুল মতিন খান, প্রফেসর মুনীর চৌধুরী, সরদার ফজলুল করিম, প্রফেসর জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, প্রফেসর অমরেন্দ্র চক্রবর্তী, গাজীউল হক, আবদুর রহমান চৌধুরী, আবুল কালাম শামসুদ্দীন, কবি মাহফুজ উল্লাহ ও কবি মফিজউদ্দিন।
আরো রয়েছেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, আবুল হাশিম, শামসুল হক, আতাউর রহমান খান, কামরুদ্দিন আহমদ, হাবিবুল্লাহ বাহার, সৈয়দ ওয়ালিউল্লাহ, হাসান ইকবাল, গোলাম আযম, গোলাম মাহবুব, রফিকউল্লাহ চৌধুরী, শেখ আশরাফ হোসেন, ফরমান উল্লাহ খাঁ, সৈয়দ মোহাম্মদ আফজাল হোসেন, ন্যাপ নেতা মোজাফফর আহমদ, ড. মোজাফফর আহমদ, কবি জসীমউদ্দীন, ড. মুহম্মদ এনামুল হক, কাজী আফসার উদ্দিন আহমেদ, জহুর হোসেন চৌধুরী, আবুল হাসানাত, প্রফেসর এ কে এম আহসান, কল্যাণ দাসগুপ্ত, এস আহমেদ, কবি মোফাখখারুল ইসলাম, আবদুল খালেক, নূরুল হুদা, খয়রাত হোসেন, আনোয়ারা খাতুন, আলমাস আলী, আবদুল আওয়াল, শামছুল হক চৌধুরী, সৈয়দ আবদুর রহিম, খালেক নেওয়াজ খান, মির্জা গোলাম হাফিজ, মজিবুল হক, হেদায়েত হোসেন চৌধুরী, আনোয়ারুল হক খান, গোলাম মাওলা, শওকাত আলী, আবদুল ওয়াহেদ চৌধুরী, রনেশ দাসগুপ্ত প্রমুখ।
তথ্যসুত্র: দৈনিক নয়া দিগন্ত
৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন
আমাদের সেই এন্টিনিয়ার।
কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি

আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।
ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।