গত দুই সপ্তাহে বিএসএফ প্রায় তিন জন বাংলাদেশীর পা ভেঙ্গে দিয়েছে, তবে এটা কি তাদের নতুন কৌশল?
শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাজঘাট ইউনিয়নে বিদ্যাবিল সীমান্তে বিএসএফের নির্যাতনে চা শ্রমিকের ছেলের একটি পা পুঙ্গ করে দেয়। বিষয়টি ১৪ রাইফেলস ব্যাটালিয়ন বিজিবি পতাকা বৈঠক করেছে। বিদ্যাবিল সীমান্তে উধনা চা বাগানের ৯৭-৯৮ সেকশনের মগলাম বস্তির বাসিন্দা মুক্তিযোদ্ধার ছেলে বিকাশ গোয়ালা। গত ২২ এপ্রিল সকাল সাড়ে ৭ বিকাশ গোয়ালা গরু খুঁজতে যায় সীমান্ত এলাকার জিরো পয়েন্টের উধনাছড়া গংয়ের কাছে। এ সময় সাদা পোশাকধারী বিএসএফ সদস্য কাছে এসে বিকাশ গোয়ালাকে পরিচয় দিয়ে বলে আমি আইবি কৈলাশ। এরপর আইবি কৈলাশ ভারতীয় ১ হাজার রুপি বিকাশ গোয়ালাকে দিয়ে বলে একজন মেয়ে দেয়ার জন্য। সে অপরাগতা প্রকাশ করলে তাকে শারীরিক নির্যাতন করতে থাকে। বিএসএফের এক অফিসার দৌড়ে এসে তাকে বেদম মারপিট করে এবং রাইফেলের বাট দিয়ে তার ১টি পা পুঙ্গ করে দেয়। নির্যাতনের একপর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়লে বিএসএফ বাহিনী তাকে ফেলে চলে যায়। ঘটনাটি ঘটেছে সীমান্তের ৯৭৩৭নং পিলারের কাছে। পরে তাকে উদ্ধার করে
শ্রীমঙ্গল হাসপাতালে ভর্তি করা হয়। বিকাশ গোয়ালা জানায়, দীর্ঘদিন ধরে এভাবে বিএসএফের লোকজন বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে নারী নির্যাতন ও ধর্ষণ করে। শ্রীমঙ্গল ১৪ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আবদুর রহিম টেলিফোনে রাত ৮টায় জানান, বিষয়টি আমরা জানার পর পর কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক করেছি। কিন্তু ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নির্যাতনের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে। তিনি আরও বলেন, আমাদের গোয়ান্দা টিম জানিয়েছে বিকাশ গোয়ালা ভারতের একটি রাবার পাচারকারী চক্রের সঙ্গে ব্যবসায় রয়েছে। এ ঘটনায় হয়তো তাকে নির্যাতন করেছে ভারতীয় পাচারকারীচক্র।
ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মারাধার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশী নাগরিককে বেধড়ক পিটিয়ে পা ভেঙে দিয়েছে। কেটে দিয়েছে হাতের কবজি। থেতলে দিয়েছে শরীরের বিভিন্ন অংশ। আহত রুহুল আমিন পুলিশি হয়রানির ভয়ে বাড়ির বিছানায় শুয়ে ব্যথায় কাতরালেও হাসপাতালে যাওয়ার সাহস পাচ্ছে। এ নিয়ে গত ৩ মাসে ওই সীমান্তে বিএসএফ ৫ বাংলাদেশীকে নির্যাতন চালাল। ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মারাধার গ্রামের হাসান আলী মন্টুর ছেলে রুহুল আমিন ৩ মাস ধরে ভারতে অবস্থান করছিলেন। তিনি ভারতের পানিপথে গিয়ে রাজমিস্ত্রির কাজ করছিলেন। সন্তান পরিজনদের টানে ভারত থেকে বাংলাদেশে নিজ বাড়িতে ফেরার পথে রাত ২টার দিকে বৃহস্পতিবার তিনি মারাধার সীমান্তে তার কাঁটার বেড়ার কাছে পৌঁছেন। ওই সময় ভারতের শ্রীপুর বিএসএফ ক্যাম্পের ৬-৭ জন সদস্য তাকে ধরে ফেলে এবং অমানবিক নির্যাতন চালায়। বিএসএফ সদস্যরা তাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালালে তিনি ডান হাত দিয়ে ঠেকানোর কারণে তারা অগ্নিমূর্তি ধারণ করে রাইফেলের বাট দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তার একটি পা ভেঙে দেয়। এতে রুহুল আমিন অজ্ঞান হয়ে পড়লে বিএসএফ সদস্যরা তাকে মৃত ভেবে সীমান্তের ৩৭১/৮-এস পিলারের বাংলাদেশ অভ্যন্তরে ফেলে দেয়। বৃহস্পতিবার সকালে সীমান্তের লোকজন তাকে দেখতে পেয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। কিন্তু পুলুিশ হয়রানির আতঙ্কে তাকে হাসপাতালে ভর্তি না করে বাড়িতে ডাক্তার ডেকে চিকিত্সা দেয়া হচ্ছে। এ ব্যাপারে ঠাকুরগাঁও-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতার কথা জানিয়ে বলেন, তাকে সামান্য মারপিট করা হয়েছে।
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।