ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির নেতা আল মুকাদ্দাস ও মো. ওয়ালিউল্লাহ নিখোঁজ হওয়ার ঘটনায় পুলিশের আইজিকে তলব করেছেন হাইকোর্ট।১৬ মে তাকে আদালতে হাজির হয়ে এ দু’ছাত্র নিখোঁজ হওয়ার ব্যপারে তদন্তের অবস্থা সম্পর্কে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি আব্দুল আউয়াল ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার লিখিত এ আদেশ দেন।প্রসঙ্গত, স্বজনদের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ১৫ ফেব্রুয়ারি নিখোঁজ হওয়া ইবির দু’ছাত্রকে কেন সশরীরে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদের আটকের বিষয়টি কেন আইনগত কর্তৃত্ব বর্হিভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়।আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম ও সরকার পক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর।মোহাম্মদ তাজুল ইসলাম জানান, রুলের শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা তদন্তের ব্যাপারে কোনো সদুত্তর দিতে না পারায় আদালত আইজিপিকে তলব করেছেন।আল মুকাদ্দাসের চাচা আবদুল হাই এবং মো. ওয়ালিউল্লাহর ভাই মো. খালেদ সাইফুল্লাহ হাইকোর্টে রিট আবেদন দু’টি দায়ের করেন।রিট আবেদনে বলা হয়, আল-মুকাদ্দাস ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও ইসলামী ছাত্রশিবিরের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক। অন্যদিকে মো. ওয়ালিউল্লাহ একই বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের ছাত্র।তারা গত ৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল। যাওয়ার পথে রাত সোয়া ১২টায় আশুলিয়ার নবীনগরে হানিফ পরিবহনের একটি বাস থেকে র্যাব সদস্যরা তাদের গ্রেফতার করে। কিন্তু র্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে ওই দুই ছাত্রকে তারা গ্রেফতার করেনি।এ বিষয়ে গত ৬ ফেব্রুয়ারি দারুসালাম থানায় এবং ৮ ফেব্রুয়ারি আশুলিয়া থানায় পৃথক দু’টি জিডি করা হয়।
Click This Link
ছাত্রশিবিরের দুই নেতা নিখোঁজ, পুলিশের আইজিকে হাইকোর্টে তলব
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।