আজকের ইনস্পেকশনটা Bronx এ ছিল, খুবি ভয়াবহ এলাকাতে--মানে একটু পিছিয়ে পড়া, desolated area! ট্রেন থেকে নেমে আধা মাইলের হাটাপথ, তারপরে আমার ইনস্পেকশনের বিল্ডিংটা। রাস্তায় হাটতে যেয়ে গা ছমছম করছিল, ---চারিদিকে ছড়িয়ে আছে ভাঙা কাচের বোতল, ময়লা আবর্জনা আর কিছু ড্রাগে চুরচুর, ফুটপাথে পড়ে থাকা হোমলেস মানুষ!
তবে এখনো পর্যন্ত কোনো বিপদে পড়িনি, তবুও ভয় পাই...মেয়ে বলে কিছুটা হ্য়ত! এটা আমেরিকার আরেকটি চিত্র, বিশেষ করে নি্উইয়র্ক শহরের কিছু এলাকায় এমন দৃশ্য খুব পরিচিত,..Gentrification/ আধুনিকায়নের জন্য নি্উইয়র্কের অনেক এলাকার ডেমোগ্রাফি, চেহারা সব পালটে যাচ্ছে..গরীব লোকজন তাদের অতি পরিচিত এলাকা ছেড়ে চলে যাচ্ছে অন্য কোথা বিশেষ করে সাউথের স্টেট গুলোতে, কেউ কেউ মাটি কামড়ে ব্রংকসে পড়ে আছে। ব্রংকসে তুলনামুলক ভাবে কম উন্নতি হচ্ছে, ড্রাগস আর ভায়োলেন্সের জন্য! সে তুলনায় ব্রুকলীন, এমনকি হারলেমেও অনেক পরিবর্তন এসেছে।
...এই নানা রঙের, নানা পেশার মানুষের নি্উইয়র্ক শহর এক সময় শুধু ধনীদের জন্য হয়ে যাবে,----সব পাল্টে যাবে, চোখের সামনেই দেখছি এক সময়ের ভায়োলেন্ট, জাংক এলাকা (Long Island City) কিভাবে বদলে গিয়ে মিনি ম্যানহাটান হয়ে উঠছে!
Gentrification এর কবলে পড়ে পরিচিত, আদি অধিবাসীরা একসময় হারিয়ে যাবে!

আমার কাজ শুরুর প্রথম দিকের Long Island City- ২০০০ সালের মত, এখানেই ১৮ বছর কাজ করছি।
ি

এখনকার Long Island City-২০১৮। প্রতিমাসেই নতুন কিছু গজাচ্ছে! ইস্ট রিভারের পাশে নতুন রুপে লং আইল্যান্ড সিটি..
কি লিখতে কি লিখছি...বলছিলাম একটা প্রচন্ড চাপময় দিনের শেষে অফিসে ফিরে দেখলাম, সেইফ হয়েছি!!! ইস্ ফাইনালি!
নিন, কিছু মিস্টিমুখ করেন (না হয়, ভার্চুয়ালি!



আমার অবশ্য ঝালমুড়ি, ফুচকা, জায়রো এইসব বেশী ভালো লাগে... সবাই ভালো থাকবেন!



সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




