কয়েকদিন ধরে ভাবছি, আমার গত ২২ বছরের আমরেকিায় প্রবাস জীবনরে কিছ স্মৃতি, কিছু ঘটনা সিরিজ আকারে তুলে ধরব। কিন্ত সময় বড় নিস্ঠুর!..আমাকে একেবারেই ধরা দেয়না! ব্লগে নিয়মিত লেখা আমার জন্য একটু কঠিন বটে..তবু যতটিকু পারা যায়, লিখতে চেস্টা করব!
২২ বছর আগে বিয়ে হবার পরে ছাত্রী অবস্থায় এদেশে চলে এসেছিলাম। ... আমি খুব ভাগ্যবতী এইজন্য যে, আমি চমৎকার একটা ফ্যামিলীতে বউ হয়ে এসেছিলাম, বিশাল একটা পরিবার /মানে আমার শশুরবাড়ীর লোকেরা বহু আগেই, ৭০ এর দশকে এখানে সেটেলড। প্রথমে এসেই বড় ননাশের অপূর্ব সুন্দর, ১ একরের মত জায়গা নিয়ে, গাছগাছালি ভরা বিরাট বাড়ীতে উঠেছিলাম। ঐ বাসায় তখন আমার দুই ননাশের পরিবার, শাশুড়ি, দেবর, এক মামা শশুড় আর আমরা (আমি আর আমার স্বামী) থাকতাম...এখন সবার বাসা আলাদা! খত মজা যে করেছি ও বাসায়..একবার তো বাথরুম গুলো সব বদ্ধ/clogged হয়ে গেল এতগুলো মানুষের চাপে!
প্রথম ৮ মাস ঐ বাসায় থাকার পড়ে, আমি ইউনিভারসিটি ভর্তির পরে সেটার কাছের শহরে চলে আসি। ননাশের বাসা থেকে ঘন্টা খানেক দুরে আমাদের নতুন ছোট্ট আ্যাপার্টমেন্ট, গ্লেন কোভ নামের সুন্দর, কিছুটা পাহাড়ি, সমুদ্র ঘেসা (Long Island Sound) শহর! এর পড়ে কত জায়গা বদলেছি, গ্লেন কোভের মত এত মায়াবী, কিছুটা ইউরোপীয়ান ধাঁচের শহর আমি ভুলতে পারিনি---এখানেই আমার প্রথম হাড়িপাতিল খেলার মত ছোট্ট সংসার, নতুন ইউনিভারসিটি আর সেখান থেকে গ্রাজুয়েশন করা, প্রথম মা হওয়া!...
মন খারাপ হলে, দেশের কথা মনে পড়লে বাসার পেছনে হাটা পথে বীচের ধারের জংগলে চুপচাপ বসে থকতাম..মন ভালো থাকলে, শহরটা হেটে হেটে ঘুরে ঘুরে দেখতাম..পুরনো আমলের চার্চ, ফুটপাথে বসা কফি পানরত মানুষজন, রঙীন জামা পড়া বাচ্চারা মায়েদের হাত ধরে রাস্তা পার হচ্ছে --- এইসব দেখতাম আ্যাপার্টমেন্টের রিটেইনিং দেয়ালটায় বসে!

মায়াবী, বীচঘেষা গ্লেন কোভ

ম্যাপে পূব-পশ্চিম, লম্বাল্মবি দ্বীপ লং আইল্যান্ডে গ্লেন কোভ শহরের অবস্থান



কিছুটা ইউরোপীয়ান ধাঁচের বাড়ীঘর, পুরনো চার্চ...এগুলো চোখে পরে এই শহরে!


বাসার পেছনে ১০ মিনিটের হাটাপথের পরে এত সুন্দর বীচ আর পার্ক----মরগ্যান মেমোরিয়াল পার্ক! উপরের ছবিতে গ্রিষ্মের সজীবতা, আর নীচেরটা তে শীত কালিন রুক্ষতা!

আমার ইউনিভারসিটির ভেতরে ঢুকার পরে আর্কিটেকচার ভবনে যাওয়ার পথ!..মনটা কেমন উদাস করা, পাগল পারা এই পধ--ঝতু পরিবর্তনের সাথে পাতায় রং ধরেছে কেমন!

আমার আর্কিটেকচার ভবনের এরিয়াল ভিউ!
...চলবে..
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



