somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাকৃতিক সপ্তাশ্চর্য শীর্ষ ৭৭-এর মধ্যে কক্সবাজার ও সুন্দরবন

১০ ই জুলাই, ২০০৯ সকাল ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে দ্বিতীয় পর্বের ভোটের ভিত্তিতে শীর্ষ ৭৭টি স্থানের নাম গতকাল বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। এই তালিকায় আছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার ও বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন।
সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ সময় গতকাল রাত নয়টায় প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন প্রক্রিয়ায় শীর্ষ ৭৭টি স্থানের নামের তালিকা প্রকাশ করে নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন। এতে দেখা যায়, পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার ও বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন−দুটোই বিশ্ববাসীর ভোটে শীর্ষ ৭৭-এর তালিকায় আছে। ফলে চুড়ান্ত পর্বের পথে অনেকখানিই এগিয়ে গেল কক্সবাজার ও সুন্দরবন। এখন বিচারকদের রায়ের চুড়ান্ত ২৮টি স্থানের নাম ঘোষণা করা হবে ২১ জুলাই। শীর্ষ ৭৭-এর তালিকায় স্থান পাওয়ায় গতকাল রাতেই সুন্দরবন একাডেমি খুলনায় আনন্দ মিছিল বের করে।
নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় অবশ্য ৭১টি স্থানের নাম প্রকাশ করা হয়েছে। ভোটে এগিয়ে থাকলেও প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন প্রক্রিয়ার নিয়ম পুরোপুরি অনুসরণ না করায় বাকি স্থানগুলো বিশেষজ্ঞদের বিবেচনায় আসেনি।
ইন্টারনেট ও টেলিফোনে ভোটের ভিত্তিতে শীর্ষ ৭৭টি স্থানের তালিকায় আমাজন, গ্রেট ব্যারিয়ার রিফ, গ্র্যান্ড ক্যানিয়ন, ভিসুভিয়াস, ডেড সির মতো বিখ্যাত স্থানগুলোর নামের পাশাপাশি কম পরিচিত অনেক স্থানই আছে। আবার এভারেস্ট গিরিশৃঙ্গ এবং নায়াগ্রা ফলস এই তালিকায় নেই।
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের কক্সবাজার, বাংলাদেশ ও ভারতের সুন্দরবন, মালদ্বীপ, ভারতের কাজিরাঙা অভয়ারণ্য, পাকিস্তানের সাইফুল মুলক হ্রদ, শ্রীলংকার সিংহরাজা রেইন ফরেস্ট রয়েছে।
ভোটের মাধ্যমে নির্বাচিত এই ৭৭টি স্থানের মধ্যে ২৮টি স্থান যাবে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের চুড়ান্ত পর্বে। ইউনেসকোর সাবেক মহাপরিচালক ফেদেরিকো মায়রকে প্রধান করে গঠিত বিচারকমন্ডলী এই ২৮টি স্থান নির্বাচন করবেন।
২৮টি স্থান নিয়ে চুড়ান্ত পর্বের ভোট শুরু হবে ২১ জুলাই। চলবে ২০১১ সাল পর্যন্ত। ২০১১ সালে ঘোষণা করা হবে বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্যের নাম।
২০০৭ সালের ৭ জুলাই থেকে শুরু হয় এই প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন প্রক্রিয়া। প্রাথমিকভাবে ৪০৪টি মনোনয়নের পর ইন্টারনেটের মাধ্যমে ভোটে ২২২টি দেশের ২৬১টি প্রাকৃতিক স্থান দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হয়। এর পর গত ৭ জানুয়ারি থেকে ৭ জুলাই−এই ছয় মাসের ভোটে শীর্ষ ৭৭টি স্থান নির্বাচিত হলো।

(সুত্র: প্রথম আলো )
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×