মোবাইলে বউ এর নম্বর সেভ করেছিলুম 'LOVE' নামে।
নামকরণের তিন সার্থকতাঃ
আমি তাকে বহুৎ কষ্টে লাভ করেচি।
এখনও 'লাভ' করে যাচ্চি
আর বিয়ে করে অনেক লাভ হয়েচে।
তো আজ বিকেলে হঠাৎ ফোনে ক্যাড়াং ক্যাড়াং শব্দ। ডিসপ্লেতে দেখলুম, Love...
(যথাসম্ভব) স্টাইল মেরে বললুম - হ্যালো।
শোনাল 'হ্যাল্লাওওও'।
"এই, গাড়ি কই? জলদি গাড়ি আন।"
আমি ভ্যাবাচাকা! মতিঝিল থেকে আমি গাড়ি নিয়ে গুলশান যাব? এখন...?? কি জন্য...??
গলায় আরও মধু ঢাললুম - "এখনই আসতে হবে?"
"অহ...তুমি...! আমি তো ড্রাইভারকে ফোন করেছি। রাখ।"
.
.
.
মোরাল অফ দ্য স্টোরিঃ
---------------------
সম্পর্কের ১৯ বছর পর গাড়ির ড্রাইভারের 'হ্যালো' আর বাড়ির ড্রাইভারের 'হ্যাল্লাওও' একই রকম শোনায়।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


