somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আশা নিরাশার ভেলায়...

১৬ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ থেকে একযুগ আগের কথা। ঈদের আগের দিন দুর্বল দল "কানাডা"র সাথে বাংলাদেশের প্রথম খেলা- বিশ্বকাপে। দক্ষিন আফ্রিকায় বিশ্বকাপ বলে খেলা শুরুই হয়েছে রাতে, ভোর রাত পর্যন্ত খেলা হওয়ার কথা। রাত এগারোটা পর্যন্ত টিভি চালু থাকায় আব্বু ধমক দিয়ে ঘুমাতে বলে টিভি অফ করলেন (টিভি ছিলো আব্বুর রুমে), স্বাভাবিক, পরদিন সকালে নামায, ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে ঘুম থেকে আগেই উঠতে হবে তো। কী আর করার, সবাই ঘুমিয়ে পড়লে আমি আর স্কুল পড়ুয়া ছোট ভাই এর মনে পড়লো আমাদের রুমেপাশের বাড়ির আংকেলদের টিভি আছে, ঈদের মধ্যে বাড়ি গেছেন বলে ওনারা টিভিটা আমাদের বাসায় রেখে গিয়েছিলেন, যেটা আম্মু অনেক কিছু দিয়ে ঢেকে রেখেছিলেন। অন্যের আমানত রাখা টিভি টা ছাড়া ঠিক হবে না, এই কথা বারবার চিন্তা করলেও শেষ পর্যন্ত দুজনে চার পাশটা ঢেকে টিভিটা চালু করে খেলা দেখতে বসলাম। খেলায় জিতে ঈদের আনন্দ আরও মজা হওয়ার কথা। কিন্তু শেষরাতে ৮০ রানের হার নিয়ে মেজাজ খারাপ করে ঘুমাইতে গেলাম, সকালে খিচড়ে মেজাজ নিয়ে নামাজে গিয়ে দেখলাম, শুধু আমি না, পাড়ার সব বন্ধুদের একই অবস্থা, বেশিরভাগই শেভ করতে পারে নাই, ঈদের নামাজ পড়া শেষে আনন্দের বদলে পাইলটদের গাল দিতে দিতে বাসায় ফিরলাম।
একযুগে অনেক কিছু বদলে গেছে। টাইগারেরা ঈদের আগে বাড়তি ঈদ আনন্দ এনে দিলো, কী দাপুটে জয়! তাও দুর্বল কোন দল না, শক্তিশালী সাউথ আফ্রিকার সাথে! সেই সাথে বোনাস জাতির জন্য বাড়তি একটি দিনের ছুটি (আশা করি মাননীয় প্রধানমন্ত্রী মাশরাফিদের আব্দার পুরণ করবেন- এটা জাতির পাওনা)। এতো টিভি অ্যাড এর মুখস্ত বলা ডাবল খুশি না, সত্যিকারের ডাবল খুশি..

আমরা অনেক আশঙ্কাই করি, কিন্তু দিন শেষে কিছু আশাবাদও পাওয়া যায়। রাজনের উপর নৃশংসতায় পুরো জাতির নৈতিকতার উপরই প্রশ্ন চলে এসেছিলো। দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার সাথে জয়ের আনন্দও পুরোটুকু করতে পারিনি আমরা। আজকে পত্রিকায় সিরিজ জয়ের খবরের সাথে রাজন হত্যাকান্ডের খবরে পেলাম, হত্যাকান্ডের সাথে জড়িতদের সবাইকেই ধরিয়ে দিয়েছে জনতা। এদের মধ্যে দুই জনকে ধরিয়ে দিয়েছে তাদেরই আপন মা। একজন মায়ের ভাষ্য শুনে চোখে পানি চলে এলো, তিনি বলেছেন, " অন্য একজন মায়ের বুক খালি হলো, একজন শিশুকে হত্যা করা হলো, আমার ছেলে যদি দোষী হয় আপনারা ফাসি দিবেন" । একজনকে পুলিশ বিদেশে পালিয়ে যেতে দিলেও জেদ্দা থেকে বাংলাদেশীরা তাকে খুজে ধরে ফেলেছে। ডিজিটাল পৃথিবীতে নৃশংসতা করে দুনিয়ার কোথাও লুকিয়ে থাকা যাবে না-্ আশা করি অপরাধী রা এমন ম্যাসেজ পেয়ে যাবেন। সত্যিকারের অপরাধীদের শাস্তি হবে এই আশায় বুক বাধি।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৩৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×