পাশের বাড়ির ডালের গন্ধে খাবার খাওয়াই যায়, এতে নতুন পদ বেড়ে যায়! প্রতিবেশীর বাড়িতে এখন মানুষের থেকে গরুর সম্মান বেশী। গরুর জীবন বাচাতে প্রতিদিনই একের পর এক মানুষ হত্যা করা হচ্ছে। গরীব মানুষ তার গরু বিক্রি না করতে পেরে সংসার চালানোর জন্য বিক্রি করছে নিজের সন্তানকে। মিডিয়ায় এরকম অসংখ্য নিউজের সাথে সাথে ফেসবুকে প্রতিবেশী বন্ধুদের গরু রক্ষায় মানুষ হত্যার সফলতায় উল্লাস ধ্বনির আওয়াজ আমাদের মধ্যেও কাউকে উদ্বুদ্ধ করতেই পারে। গতকাল সকালে ফেসবুক থেকেই প্রথমে পাওয়া একটি সংবাদে আমরা পুরো পরিবার থমকে গেলাম। আমাদের চেয়েও অনেক ছোট কিন্তু প্রাণের প্রিয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জানবিবি) ক্যাম্পাসের দুজন ক্যাম্পাসেরই সামনে রোড এক্সিডেন্ট এ মারা গেছে। জানবিবির প্রাণের টানে প্রথম ব্যাচের অচেনা বড় ভাই/বোনটি যেমন কাছে টেনে নিয়েছেন চিরকাল, তেমনি যত অজানাই হোক, জানবিবির বড়ভাই চিনতে পারলেই আমাদের জন্যে জান দেয়ার জন্যে প্রস্তুত হয়ে যায় জানবিবির অনুজ। স্বজন হারানোর বেদনায় বাসায় সারাদিনই সবার মন খারাপ ছিলো। বিকালে শোনা গেলো অদ্ভুত সংবাদ, কয়েক ঘন্টা আগেও যারা ছিলো জানবিবির ছাত্র, লাশ পরিচয় পাওয়ার পরই তাদের জাবিতে ঢোকা নিষিদ্ধ ঘোষণা হয়ে গেলো! ভয়ঙ্কর কষ্ট মনে ধরে রেখে খুঁজে বেড়াচ্ছিলাম সেইসব আমাদের জাবির ফেসবুকের সরব কন্ঠস্বরদের যারা জাতি ও জাবির বিভিন্ন ইস্যুতে শক্তিশালী বক্তব্য দিয়ে চলেন। এই রকম শোকের দিনে এই রকম অন্যায় নিয়ে তারা নিশ্চয়ই চুপ করে থাকবেন না। সমাজে তাদের শক্তিশালী অবস্থান আর পরিচিত অসাধারণ গোছানো লেখাগুলোর প্রতিটি শব্দ পড়ে মাঝেমধ্যে দু একটা মন্তব্য করবার মতো সাহস করেই নিজের মুগ্ধতা প্রকাশ করে এসেছি এতোদিন। কিন্ত সেকি! আতিপাতি করে খুঁজে তাদের অসংখ্য ধারালো বক্তব্য আর জ্বালাময়ী লেখা পেলাম বটে, সেগুলো সবগুলোই দেখি গ্রীক দেবী তথা শাড়ি পড়া বাঙালী ভাস্কর্যের শোকে লেখা। এদের মধ্যে বেশীরভাগই জানাচ্ছেন ভাস্কর্যের দুশ্চিন্তায় দুদিন ধরে আতঙ্কে তাদের ঘুম আসছে না। দেশ গেলো, জাতি গেলো, সবই গেলো গেলো। এতটুকু বুঝে নিতে হলো, তারা যেহেতু বড় বড় সেলিব্রেটি, সেহেতু বড় বিষয় নিয়েই কথা বলবেন নিশ্চয়ই। এক্সিডেন্টে মরা দু -চারটা লাশ নিয়ে কথা বলার সময় এটা নয়! তা সে জানবিবিরই হোক না কেন! বরং সেই তথাকথিত ক্ষ্যাত লেখার স্টাইল, কম দামী মোবাইলে তোলা ছবি, ভুলভাল বানানে লেখা অসংখ্য অসেলিব্রেটি জানবিবির ছাত্রছাত্রীদের অগোছালো লেখায় আবেগ, ক্ষোভ আর শোক প্রকাশ করা লেখাগুলো পড়েই আরাফাত আর রানার জন্যে জমে থাকা শোক অনুভব করতে হলো। সম্ভবত "আরাফাত আর রানার জন্যে জানাজা" বাক্যটাই সেই সেলিব্রেটিদের মনোযোগ আকর্ষণ করতে পারে নাই। এর চেয়ে শেষ বিদায় বা ফুলেল বিদায় বলে বর্ণিত অনুষ্ঠান বাধাগ্রস্থ হলে কেউ হয়তো দুটা লাইন লিখতেও আসতেন। আর ইদানিং যেহেতু সেলিব্রেটি ফেসবুক লেখকদের জন্যে ধর্মীয় শব্দ, বিশেষ করে আরবী/ফারসি শব্দ মানেই নিষিদ্ধ, আনস্মার্ট আর জঙ্গীগন্ধযুক্ত, সেহেতু সেই সেলিব্রেটিদের সহানুভুতিপূর্ণ নজর পেতে জানাজা শব্দটি না বললেই পারতো সহপাঠীরা। যা হোক, এসব নিয়ে বেশী বলার সাহসও পাই না, কেননা, দেশের সর্বোচ্চ অবস্থানের সম্মানিত ব্যক্তির সরল ও সুন্দরভাবে বলা ধর্মীয় অনুভূতির কথাকেও তারা ছাড় দেন নি। তবে এটা হলফ করে বলতে পারি, সেলিব্রেটিরা রানা আর আরাফাতের জন্য লিখবেন একদিন। কিন্তু কবে? ভাস্কর্যের মতো বিশাল ইস্যুটা একটু পুরোন হতে দিন। আপাতত গরু রক্ষায় মানুষ হত্যাগুলো চলুক, পরে দেখা যাবে ক্ষণ...............
রানা, আরাফাত আমাদের ক্ষমা করো................
আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন
সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?
সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে

এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ভূমিকা
মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন
আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন
আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন
একজন ব্লগার
যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।