somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট গল্প (মিজান মামা) B-)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিজান মামা নাকি স্বপ্নে ফেরেস্তা দেখেছেন। পুরো গ্রামে এই খবর মানুষের মুখে মুখে।

এই খবর শুনে আমার মাথায় কেবল একটা কথাই ঘোরপাক খাচ্ছে " ফেরেস্তা দেখতে কেমন? "

মিজান মামা মানুষের সাথে তেমন মিশত না,কিন্তু আমার সাথে তার অন্য রকম ভাব ছিল। একদিন দুপুরে মামাকে জিজ্ঞেস করলাম - তুমি তো স্বপ্নে ফেরেস্তা দেখেছ, ফেরেস্তা দেখতে কেমন?

মামা মুচকি হাসি দিয়ে বললেন- ফেরেস্তা দেখতে কুচকুইচ্চা কালা!

- এমা, ফেরেস্তা না নুরের তৈরি? তাহলে কালো হবে কেন?

মামা বলত- মানুষ তো মাটির তৈরি, তাইলে মানুষ মাইট্টা রঙ না হইয়া ধবধবে সাদা হয় কেন? আবার নিগ্রো হয় কেন?

আমি এর উত্তর দিতে পারতাম না। তবে অনেক লোক বলাবলি করত মিজান মামা স্বপ্নে ফেরেস্তা দেখে নাই,শয়তান দেখেছে।

মিজান মামাকে আমি কখনো নামাজ পড়তে দেখতাম না, তাহলে সে স্বপ্নে ফেরেস্তা দেখবে কিভাবে? আমার মনেও এই প্রশ্ন ছিল। নামাজ না পড়লেও তিনি প্রতি শুক্রবার পাশের গ্রামের এক মাজারে যেতেন। এই মাজারে যাওয়ার কারনে মিজান মামা গাঁজায় আশক্ত হয়ে পড়েন। আমি মিজান মামা'কে এই গাঁজা খেতে বারণ করতাম। মামা তখন বলত - তাইলে খামু কি?

আমি বলতাম - সিগারেট খাও অন্তত, এসব ভাল না।

মামা তখন উদাস ভঙ্গিতে আকাশের দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস ছেড়ে গম্ভীর ভাবে বললেন, শোন মাছুম, সিগারেটে নিকোটিন থাকে, গাঞ্জায় নিকোটিন নাই,তাই গাঞ্জা খাওয়াই ভাল!

অতিরিক্ত গাঁজার নেশায় মনে হয় মিজান মামা মাঝে মাঝে অদ্ভুত আচারণ করতেন। গ্রামের সবাই এর জন্য মিজান মামাকে পাগল মনে করত। কিন্তু আমার কাছে কখনো মিজান মামাকে পাগল মনে হত না, বরং অনেক জ্ঞানী মনে হত। আমাকে মাঝে মাঝে প্রশ্ন করত- আল্লাহ তো সব পারে, বলতো কোন জিনিসটা পারে না?

আমি বলতাম- কি বল? আল্লাহ তো সব পারে।

তিনি তখন হেসে বলতেন- আল্লাহ মিথ্যা বলতে পারে না।

মিজান মামা অদ্ভুত সব কাণ্ডকারখানার জন্য বিখ্যাত ছিল, শীত কাল আসলে মিজান মামা ১ মাসে ১ দিন গোসল করতেন। যেদিন গোসল করতেন সেদিন ১ বালতি গরম পানি পুকুরে ঢেলে দিয়ে গোসল করতেন। এই ১ বালতি গরম পানিতে নাকি পুরো পুকুরের পানি গরম হয়ে যেত। মিজান মামার এই কান্ড দেখে আমরা হাসতে হাসতে গড়াগড়ি খেতাম। আবার গরমকাল আসলে ঘটনা পুরো উলটো হয়ে যেত। সারা দিন আমাদের গ্রামের বুকে বয়ে যাওয়া নদীতে সাঁতার কাটতেন। সকালে নদীতে নামতেন বিকেলে উঠতেন, সারা গায়ে সবুজ শ্যাওলা জমে যেত।

কোন এক ভোর বেলায় মিজান মামা তার মা'কে ডাকলেন ওযুর পানি এনে দিতে, তিনি নামাজ পড়বেন, মিজান মামার মা ওযুর পানি নিয়ে আসলেন, কিন্তু মিজান মামা আর ওযু করে নামাজ পড়তে পারলেন না। নীরবে এই পৃথিবী থেকে বিদায় নিলেন। জীবনের শেষবারের মত নামাজটাও পড়তে পারলেন না। জানাজা নামাজে শেষবারের মত মিজান মামাকে দেখেছিলাম, সেই চিরচেনা হাসি মুখটি আর ছিল না। কেমন জানি চেহারা বিকৃত হয়ে গিয়েছিল, খুবই ভয়ংকর।

অনেক বছর হয়ে গেল। আজ আর সেই মিজান মামা নেই, নেই সেই পুকুরও। আজ সেখানে উঁচু দালান। আর সেই নদী? আমাদের ছেলেবেলার মত সেও বুঝি চলে গেছে মিজান মামার হাত ধরে। নীরবে........ :(( :((
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমলারা কেন শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ২:২০


ডিপ স্টেট নিয়ে আজকাল চায়ের দোকান থেকে শুরু করে ফেসবুকের কমেন্ট বক্স সবখানেই বেশ জমজমাট আলোচনা। কেউ বলছেন দূতাবাস, কেউ বলছেন মিলিটারি, কেউ আবার আঙুল তুলছেন কোনো বিশেষ... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরা ও সিহাহ সিত্তায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৬)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩০ শে মার্চ, ২০২৬ ভোর ৬:২৮



সূরাঃ ৬ আনআম, আয়াত নং ১৫৩ এর অনুবাদ-
১৫৩।আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

'দুই শুকর

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ৩০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৫

'যাদের জ্বালায় বিশ্ব এখন
অশান্তিতে মুখর,
'লাল- শেতকায়' মানবরুপি
দুই বন্য শুকর।

বিশ্বের সব সূখী মানুষের
শত্রু যখন 'পুওর',
বন্ধুু'যে তার লেজপাকানো-
ঘাড়তেড়া দুই শুয়োর।

ডাস্টবিনের আবর্জনায়
ময়লা... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৫

লিখেছেন রাজীব নুর, ৩০ শে মার্চ, ২০২৬ সকাল ৯:২৫



আমি একজন প্রতিভা শূন্য মানুষ।
আমি দুটো কাজই পারি, এক, মাথা নিচের দিকে রেখে পা উপরের দিকে রাখতে। তাও বেশিক্ষণ পারি না। বড়জোর এক মিনিট। দুই হচ্ছে আমি সুপারম্যান... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভোজ

লিখেছেন ইসিয়াক, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪০


গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ... ...বাকিটুকু পড়ুন

×