মজার ঝামেলা
১৩ ই জুলাই, ২০১০ রাত ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পরপর দুদিন এই ঘটনা ঘটল। দুই জায়গায়।
গতকাল বন্ধুর বাসায় গেলাম ক্লাসনোট আনতে। বন্ধু গেছে বাজারে। আমি তার রুমের বারান্দায় বসে চিন্তা করছিলাম এ সময় কি করব।
বারান্দায় অনেক কাপড়চোপড় ছিল। বসে বসে দিবা স্বপ্ন দেখতে শুরু করেছি কেবল। এমন সময় একটা কড়াৎ করে আওয়াজ আর পুরো তার ছিড়ে কাপড় সব আমার গায়ের উপর।
বন্ধুর বাসার কাজের বুয়া ছুটে এসে এ অবস্থা দেখে তো খিলখিলিয়ে শেষ।
আজ দুপুরে কারেন্ট নেই। তাই মেঝেতে গড়াগড়ি যাচ্ছিলাম। আর এটা ওটা চিন্তা করছিলাম। আমার আবার বদভ্যাস কোন কিছু সুন্দর করে করা হয়ে উঠেনা। কাপড় রাখার জন্য হেঙ্গার না কিনে কাপড় ঝুলিয়ে রেখেছি পাটের দড়িতে। তো, কিযেন ভাবতে ভাবতে চোখ লেগে এসেছে। হঠাত আবার সেই মড়াৎ। আর কাপড় সব আমার গায়ে ধরনীপাত হল। আমি রাগ করে আমার মত ঘুমিয়ে পড়লাম। হঠাত ছোট ভাইয়ের খিলখিলানি শুনে ঘুম ভেঙে গেল। কিন্তু আমার কি করার আছে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন...
...বাকিটুকু পড়ুন