somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজপুত্তুর: ভাবনা বার্তা

১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজপুত্তুর: ভাবনা বার্তা

বাংলাদেশ সরকারের সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে রবীন্দ্রশিশুসাহিত্য বেইজড ছবি 'রাজপুত্তুর' । সরকারের এই উদ্যোগ মূলত কবিগুরুর সার্ধশত জন্মবার্ষিকী পালনের অংশ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই প্রকল্পের প্রত্যক্ষ তত্ত্বাবধায়ক। একাডেমির ডিজি লিয়াকত অালী লাকী এই রবীন্দ্রশিশুসাহিত্য বেইজড সিনেমা প্রকল্পের স্বপ্নবীজ বুনেছেন। সংষ্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিৎ বিশ্বাস একজন ভালো লেখক হওয়ায় প্রকল্পটি এগিয়েছে। এছাড়াও গুণি মানুষের একটি দক্ষ কমিটি এই প্রকল্পের সঙ্গে জড়িত।
অার এদিকে অামরা নির্মাতাপক্ষে অালাদা অালাদা তিনজন। তিনটি ছবি। মুস্তাফা মনোয়ার করছেন পাপেটে 'বীরপুরুষ', লুসি তৃপ্তি গোমেজের ফিকশন 'ডাকঘর' অার অামার 'রাজপুত্তুর'। এখন, এই চূড়ান্ত পর্যায়ে কাজের চাপও বেড়ে গেছে। রাজপুত্তুর-ছবির পোস্ট প্রডাকশন হচ্ছে গাঁও প্রডাকশনে। এডিটিংএ সামির অাহমেদ, মাযহার রনি, এবং ক্লান্ত পথিক মিথুন। অ্যানিমেশন-ডাবিং হচ্ছে ড্রিমার ডাংকি'তে। শিল্পী রানা মশিউর-এর নির্দেশনায় তৈরি হচ্ছে ইষৎ টুডি-থ্রিডি অ্যানিমেশন। সেখানে কাজ করছেন কয়েকজন শিল্পী। চলছে। ধ্রুব এষ করছেন টাইটেল-শিল্পযোজনার কাজ, বাংলা ব্যান্ডের বুনো করছেন ছবির টোটাল মিউজিক। ক্লাস্ত পথিক মিথুন অার হীরা ডাবিং করে যাচ্ছেন...
এ মুহূর্তে, অারেকটু কাজ বাকি। ব্যক্তিগতভাবে অামি দম ফেলার সুযোগ পাচ্ছি কম। তিনবার নিঃশ্বাস ফেলতে যে টাইম খরচ করতাম অাগে, এখন সেই টাইমে অামি একবার করে নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছি। অার খালি কৃতগ্য হয়ে যাচ্ছি মানুষের কাছে। বিশেষ করে 'রাজপুত্তুর;এর পাত্রপাত্রী এবং এর সম্মানিত অভিভাবকদের প্রতি। অামাদের চাওয়া অনুযায়ী অভিভাবকেরা তাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ সেক্রিফাইস করেও যে সময় ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন, অামি কোনোদিন তা ভুলব না। দিনে দিনে সবার সঙ্গেই যেন বা একটা সম্পর্ক দাঁড়িয়ে যাচ্ছে। প্রডাকশনে নানারকম ত্রুটিবিচ্যুতি তো হতেই থাকে, কী করব? অাজ একটা হয় তো কাল অারেকটা ভুলভাল ব্যবস্থাপনা হতেই থাকে। অামার খারাপ লাগে। বিশেষ করে 'রাজপুত্তুর'এর শিল্পী-কুশলিদের কারো সঙ্গে যে কোনো ভুল-ত্রুটি ব্যবস্থাপনা টিমের যে কারো পক্ষ থেকেও হলেও, অামার খারাপ লাগে, অামার অপরাধ লাগে। ওরাই তো ছবির প্রাণ, এটা না বুঝলে হবে?
ঘাটে ঘাটে অামি কৃতগ্য। দেশাল'এর দেওয়া পোশাক রাজপুত্তুর এর গ্লামার বাড়িয়েছে। কনক বা ইশরাতকে অামার কী বলার অাছে? ঝুমার ডিজাইন সফল। শিল্পী গুপু ত্রিবেদী তো অামার কাকা, তাকে কী দেব বলেন? কামালউদ্দিন কবির, নালন্দা স্কুল, যাদের ১৬ টা শিশুই তো অামাদের ছবির পাখপাখালি, সবাইকেই ভালোবাসায় মাথায় তুলে নিলাম।
কাপাসিয়ায় মহান নেতা তাজউদ্দীন অাহমদ এর বাড়িতে 'রাজপুত্তুর'এর শুটিং হয়েছে কয়েকদিন। সংসদ সদস্য রিমির অাপার কাছে অামরা কৃতগ্য। একদিন তিনি শুটিং দেখতে নিজেদের বাড়িতে এসে অামাদের সঙ্গে বিশেষ করে 'রাজপুত্তুর' ছবির ১৬ জন বাচ্চার সঙ্গে কাটিয়ে গেলেন। রিমি অাপার সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছেন শিল্পী অাজহার বিন ফরহাদ, ছিলেন বন্ধু তরুণ সরকার। অারো বহু মানুষ এই প্রকল্পে জড়িয়ে অাছেন, তারা তাদের কাজ করে যাচ্ছেন। সে সব নিয়ে একটা বই লিখব, ভেতরে প্রচুর স্টিল দিয়ে। কী বলেন? অনেকেই অামার চাওয়ার বেশিও দিয়ে যাচ্ছেন। তাদের প্রতি কৃতগ্যতা, তা কোনো না কোনোভাবে দিতে ইচ্ছে অাছে, দিয়ে যাব, পোষণ করি। কবি কামাল চৌধুরী, অাসাদ চৌধূরী, হোসেইন অাতাহার, তাইজুল ইসলাম রোমান, সাদ্দাম সিকদার, রেজা ঘটক, প্রশান্ত অধিকারী, অধ্যাপক বদিউর রহমান, অধ্যাপক অানিসুজ্জামান, সেলিনা হোসেনসহ অরো অনেকেই জড়িয়ে অাছেন 'রাজপুত্তুর; এর সঙ্গে।
অার...রাজপুত্তুর' বানাতে গিয়ে অামার যা যা না পারা, সেই না-পারাগুলো জোড়া দিয়ে দিয়ে অামি অাবার একটি ছবি বানাব। ভাবনা কিন্তু এরকমই...
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

বলুন - "হ্যালো আল্লাহ্‌, আমি এখনো বেঁচে আছি!"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে অক্টোবর, ২০২৬ ভোর ৫:৫৫

আপনার কাছে মনে হচ্ছে, আল্লাহ্‌ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তিনি আপনার দোয়া কবুল করছেন না।
আপনার কাছের মানুষকে দূরে সরিয়ে দিয়েছেন।
আপনার কোন চাকরী নাই। রিজিক ছোট হয়ে এসেছে।... ...বাকিটুকু পড়ুন

উচ্চবংশীয় ছাগল!

লিখেছেন রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯



এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

×