somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজপুত্তুর- সম্পর্কে তথ্যগত

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজপুত্তুর সম্পর্কে তথ্যগত



সে
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রথম প্রকাশ: বৈশাখ, ১৩৪৪
বিশ্বভারতী প্রকাশনা
'সে' বইয়ের ভূমিকার নিচে লেখা কবির নাম, পৌষ ১৩৪৩

কবির সঙ্গে পুপেদির গল্পচ্ছলে লেখা ১ থেকে ১৪ পরিচ্ছেদ বিস্তারি রচনা 'সে'। এই 'সে' এর ১৩ ও ১৪ তম পরিচ্ছেদই 'রাজপুত্তুর' ছবির চিত্রনাট্যের ভিত্তি।
........

কৈশোরক
১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে লীলা মজুমদার সম্পাদিত
'কৈশোরক' প্রথম প্রকাশ: বৈশাখ ১৩৯৩
রবীন্দ্রনাথের শিশু-কিশোর উপযোগী রচনার মেজর কম্পাইলেশন এটা।
সংকলক: শ্রীমানবেন্দ্র পাল
প্রচ্ছদ: পূর্ণেন্দু পত্রী
প্রচ্ছদে ব্যবহৃত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর অঙ্কিত চরিত্র সুকুমার-এর পোর্ট্রেট
'কৈশোরক'-এ যে গল্পটির নাম 'সুকুমার'। তা অাদতে 'সে' বইয়ের ১৩ ও ১৪ পরিচ্ছেদ।
...........

রাজপুত্তুর
'সে'র ১৩ ও ১৪ পরিচ্ছেদ বা 'কৈশোরক' এর 'সুকুমার' গল্প অবলম্বনই 'রাজপুত্তুর' চিত্রনাট্যের মূলে, তার মধ্যেই যুক্ত হয়ে গেছে 'ডাকঘর' এর অংশবিশেষ অমল, সুধা ও দইওয়ালা; সংযুক্ত হয়েছে 'মিনি ও কাবুলিওয়ালা', 'বীরপুরুষ ও মা' কিম্বা রাতের অন্ধকারে শালবনের 'ডাকাতদল'।
'রাজপুত্তুর' নির্মিত হলো রবীন্দ্রনাথের সার্ধশত (১৫০তম) জন্মজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে, এর প্রযোজনা স্বত্ত্বাধিকারী বাংলাদেশ শিল্পকলা একাডেমি, প্রদর্শনীও করবে এই অধিদপ্তর। এই প্রথম সংষ্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে ছবি হচ্ছে, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত অালী লাকীই এ প্রকল্পের স্বাপ্নিক। গত বিশ-পঁচিশ বছরে তো বেশ কিছু ডিজি দেখলাম, অামার দেখা ও জানামতে, সম্ভবত ১৯৭৪ সালে শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠার পর থেকে চলতি সময় পর্যন্ত লাকী ভাই-ই হচ্ছেন সবচেয়ে প্রয়োজনীয়, ক্বরিৎকর্মা ডিজি। 'রাজপুত্তুর' ছবিটা নির্মাণকালীন সময়ে যখন-তখন, লাকী ভাইয়ের রুমে ঝড়ের বেগে ঢুকে পড়ে, তাঁর কাজকর্ম বা কখনো জরুরী মিটিংয়ের মধ্যেও বিনা নোটিশে গিয়ে দরজা খুলে ঢুকে পড়ে অামি তখন নির্মাণাধীন 'রাজপুত্তুর'এর কাজের কথা সেরে নিয়েছি। ছবি বানাতে গেলে পরিচালকের অনেক মিটিং লাগে, কিন্তু অন্য কাজের জগতের মানুষের মিটিংয়ের জন্যে অপেক্ষা করার সময় নির্মাতার থাকে না। থিয়েটার-চলচ্চিত্রের সঙ্গে জীবনভর নিজে যুক্ত মানুষ বলেই লাকী ভাইয়ের কাছে সেই প্রশ্রয় ছিল অামার। লাকী ভাই ইনভলব না থাকলে 'রাজপুত্তুর' হতো না।
ধন্যবাদ অালী অাহমেদ মুকুল, অামার ছোটবেলার মাগুরার শ্রীপুরের রাসেল, মুনির ভাই, এরশাদসহ অন্যদেরও, যাদের নাম এখন মনে পড়ছে না...
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×