মোবাইল চোরকে পিটিয়ে হত্যা করে করা হলো!
.................
ঘুমোলাম রাত ৪ টার দিকে, ঘুম ভাঙল সকাল সাড়ে সাতটায়। উঠেই, খাট-বিছানার পাশেই রাখা চেয়ারের ওপর তাকিয়ে দেখি, অামার গ্যালাক্সি মো্বাইল সেট নেই। এবং জানালার গ্লাস কিছুটা সরিয়ে দেওয়া, ফাঁকা। বুঝেই ফেললাম, জিনিসটা গেছে। অাবার নতুন সেট কিনতে হবে। ফেসবুকে একটি স্ট্যাটাস লিখে ফের ঘুমিয়ে গেলাম। সকাল ১১ টার দিকে একজন এডি এসে কলিংবেল দিলে দরজা খুলে দিলাম। পিয়াসকে বললাম, 'অামার ফোন জানলা দিয়ে চুরি হইছে।'
পিয়াস বলল, 'ইস, সকালেই সেই চোর মারা গেছে।'
'কোথায়?'
'গলির মুখে। তিন বাড়ি অাগের এক বাড়িতে পাঁচিলের ওপর দাঁড়িয়ে জানলা দিয়ে এরকম চুরি করার সময় লোকজন টের পেয়ে চোর চোর বলে চিৎকার দেয়, তখন ভোরের নামাজিরা ফিরছিল। নামাজিদের ধাওয়া খেয়ে চোর পালাতে গিয়েও গলির অপজিটে অারো কিছু লোক তাকে ধরে ফ্যালে এবং পিটাতে পিটাতে বেগুন ভর্তা, হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা বলছেন, মৃত।'
এত এত চোরের দেশে কয়েকটা মোবাইল সেট চুরির দায়ে পিটিয়ে হত্যা করল একজন মানুষকে! এবং সেটি তাকিয়ে দেখল শীতের ভোরের রোদ?'
অামার মোবাইল সেট চুরি হইছে, ক্ষয়ক্ষতি হলেও মজা করে ফেসবুকে একটু মায়াবী একটা স্ট্যাটাস দিছি। কিন্তু ভাবিনি, বেলা বাড়লে শুনতে হবে যে, ভোরেই সেই 'চোর' লোকটি বা 'হিরুঞ্চি'কে এভাবে পিটিয়ে মেরে ফেলবে তারই স্বজাতি, যারা সাধু, যারা চোরের কাছে পাওয়া মোবাইল সেটগুলো বা ট্যাব-ফ্যাব নিজেরাই নিয়ে গেছে!
সারাদিন মানুষের মুখোমুখি বসে কথা বলতে বলতে অামার 'চোর' ভাইটির কথা মনে পড়ছিল, যাকে অামি কোনোদিন দেখিনি, যে অামার মোবাইল ফোন চুরি করে থাকতে পারে তার প্রয়োজনে, কিন্তু তাকে পিটিয়ে হত্যা করার মতো সাধু অামি অাশেপাশে দেখিইনি তো!
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




