somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেড়া যতবার বেলতলায় যায়

১২ ই অক্টোবর, ২০১২ রাত ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে একটা ভুল প্রবাদ প্রচলিত আছে যে নেড়া বেলতলায় একবারই যায় | কিন্তু আমি দেখছি যে নেড়া বার বার বেল তলায় যায় | প্রবাদের কথা অনুযায়ী নেড়া একবার বেলতলা গিয়েছিল ঠিক কি করতে গিয়ে ছিল তা জানাজায়নি| আমরা ধরে নেই বেলতলার প্রতি নেড়ার একটা বিশেষ আকর্ষণ ছিল | হতে পারে বেলতলায় অনেক ভালো হওয়া বয় বা বেলতলায় ইয়ে করতে অনেক ভালো লাগে যাই হোক বেলতলা নেড়ার প্রিয় জায়গা | একদিন সে বেলতলায় গেছে আর কোথা থেকে আসে এক দমকা হওয়া|তারপর কি থেকে যে কি হয়ে গেল সেটা জ্ঞান ফেরার আগে সে বুঝতে পারল না |এনিওয়ে বেলতলায় সে কি করতে গিয়েছিল তা সে কোন মতেই মনে করতে পারল না |সেটা মাথায় সদ্য গজে ওঠা আলুর কারণেই হোক আর আলু ওঠার ব্যথার কারণেই হোক |সে কিছুতেই মনে করতে পারল না আর এই কারণেই নাকি আলুর কারণেই বেলতলার প্রতি তার প্রীতিতে ভাটা পরে গেল জেগে উঠলো তীব্র রাগ (আসলে ভয় ) |এই নেড়া কি আর বেলতলায় যায় ? তার তো যথেষ্ট শিক্ষা হয়েছে | এভাবেই দিন কেটে যাচ্ছিল , তা অনেক দিন পর তার এক বন্ধু বেলতলায় যাওয়ার প্রস্তাব করলে সে প্রত্যাখান করে |এরপর অনেক ভাবে বুঝানোর পর তার বন্ধু যখন নিশ্চিত করলো যে বেলগাছে বেল নাই তারপর সে রাজি হয় | যাই হোক তারা আবার বেলতলায় গেল | দুর্ঘটনা যে দ্বিতীয় বার ঘটবে না এমন তো কেও কখনো বলেনি | তো আমাদের নেড়ার মাথায় দ্বিতীয় বারের মত আলু গজালো এখন সে দিনে-রাতে চোখে বেল দেখে | এই ঘটনার কিছুদিন পর সে জানতে পারে যে বেল গাছ কাটা হচ্ছে তো এই ব্যাপারে যে তার অত্যাধিক উত্সাহ থাকবে এটাই স্বাভাবিক |মানুষের (মানবিক কি না জানিনা) বৈশিষ্ট অনুযায়ী সে ঈর্ষা করতে তার আপন ভাই কেও ছাড়েনা আর বেলগাছ তো কোন ছাড় | একটা ফলবতী বৃক্ষ কে আঘাত করলে তো সে নিউটনের দ্বিতীয় সুত্র অনুযায়ী একটু আধটু রিয়াকশন করবেই , তো বৃক্ষ তার শরীর থেকে কিছু ফল ফেলে এই রিয়াকশন টুকু করলো আর তাতে যা হবার তাই হলো | আমাদের নেড়া তৃতীয় বারের মত মাথায় কিছু আলু পেল |


আমাদের সাম্প্রদায়িকতার শুরু ঠিক কবে এটার সঠিক কোন ইতিহাস নাই | পুন্ড্র নগর কে যদি বাংলাদেশের সবচেয়ে পুরাতন নগর ( ডয়েচে ভেলের তথ্য অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে পুরাতন নগর পুন্ড্র নগর ) হিসেবে ধরে নেওয়া হয় তাহলেও আমাদের সাম্প্রদায়িকতার শুরু অনেক আগে থেকে আর তার প্রমান পুন্ড্র নগরের অদূরে ধংশ প্রাপ্ত বৌদ্ধ মঠ আর গোটা উত্তর পূর্বাঞ্চল আর দক্ষিন পচিমাঞ্চলে তাদের অনুপস্থিতি | শুধু দুর্গম পাহাড়ি অঞ্চলে তাদের বসবাস এটাই প্রমান করে যে তারা কোন এক কালে এই সব অঞ্চল থেকে বিতাড়িত হয়েছিল | আমাদের জানা ইতিহাস, ১৯৪৭ এ দেশ বিভাগের সময় রক্তের বন্যা | ১৯৭১ এও আমরা কম সাম্প্রদায়িক ছিলাম না | তারপর ও আরো ছোট-খাটো অনেক ঘটনায় ঘটেছে | প্রত্যেক ঘটনা ঘটার পর আমরা অকপটে শিকার করেছি আর বলেছি যে এই ভুলের পুনুরাবৃতি আর যেন না হয় | ভুল থেমে থাকেনি বার বার ঘটেছে এবং ঘটছে | হয়ত সেই দিন আর হুব বেশি দেরিনাই যখন হামলার শিকার সংখালঘু পরিবারের পিতার মত মেয়েকে বাঁচাতে আমাদেরও বলতে হবে "বাবা ও তো ছোট , তোমরা একজন একজন করে যাও " | পাকি আর তাদের দোসররা আমাদের মা বোনদের উপর অত্যাচার করেছিল , নির্বিচারে মানুষ মেরে ছিল , ঘরবাড়ি জালিয়ে ছিল আর এইকারণে আমরা তাদের ঘৃনা করি তাদের ফাসি চাই | আমরা আমাদের কবে ঘৃনা করব ? আমরা আমাদের ফাসি কবে চাইব ?

যে দেশের অসাম্প্রদায়ক সরকার এই ধরনের ঘৃণ্য ঘটনা ঘটার পর ও নির্বিকার বসে থাকে | লালন , নজরুলের মত অসাম্প্রদায়ক , সাম্যবাদীর জন্মের পরেও সাম্প্রদায়কতা চলতে থাকে , সে দেশের মানুষ বার বার বেলতলায় যাবে , মাথা ফেটে মরার আগ পর্যন্ত যাবে |
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×