
রক্ত ঢেলে অপমান ঘোঁছায় যে জাতি
সে জাতির প্রিয়নেতা কীর্তিতে অম্লান
যাঁর নীতি কর্মে বাঁচে জাতির সম্মান
তিনি সেই মহামান্য জাতির জনক।
ইতিহাস ধন্য তিনি সমগ্রে সুখ্যাতি
চিরকাল স্বজাতির মঙ্গল সন্ধান
করেছ যে ওহে প্রিয় বঙ্গের সন্তান
তাই ছিলে মহামান্য, হে রাষ্ট্র নায়ক।
অকুলের ওহে কুল শত্রুর নকুল
ধন্যজাতি পেয়ে যাঁর বলিষ্ঠ নেতৃত্ব
স্বাধীণতা আসে যাঁর আদর্শে নির্ভুল
স্বদেশেতে ফিরে আসে স্বদেশী কর্তৃত্ব।
ওহে বন্ধু বঙ্গবন্ধু তোমার নির্দেশ
এনেদিল স্বাধীণতা পেয়েছি স্বদেশ।
# ছন্দঃ অমৃতাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# কবিতা প্রকৃতিঃ সনেট
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


