somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুহাম্মদ তমাল
আমি তমাল। তমাল মানে তমাল বৃক্ষ! আমি বৃক্ষের মতোই সরল, সহজ এবং মোহনিয়। পেশায় একজন পুরঃ কৌশল প্রকৌশলী। কাজ করেছি দেশের স্বনামধন্য কোন এক দপ্তরে। বর্তমানে উচ্চশিক্ষার জন্য জার্মানীতে অবস্থান করছি। আমি ভালবাসি মানুষ,দেশ এবং পরিবেশ। ধন্যবাদ।

অর্ধেক মানুষ, অর্ধেক নির্বাসন

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এ বছর শীত যেন কেবল ঋতুর নাম নয়, এক দীর্ঘ অস্তিত্বের উপসংহার। ঠান্ডা শুধু চামড়ার উপরে লাগে না, ভিতরের বিশ্বাসেও জমে বসে। বাইরে বের হলেই হাত জমে আসে, অথচ ভেতরের অস্থিরতা জমে না, বরং আরও তীক্ষ্ণ হয়।

চারদিকে রুক্ষতা-পাতাহীন ডালপালা, ফ্যাকাশে আকাশ, অন্ধকার, মানুষের ক্লান্ত মুখ। প্রকৃতি যেন নিজের প্রাণ গুটিয়ে নিয়ে আমাদের সামনে এক অনাড়ম্বর সত্য মেলে ধরে: উষ্ণতা চিরস্থায়ী নয়।

তবুও আমি আমরা ছুটি, জীবন-জীবিকার অনিবার্য প্রয়োজনে। কারণ মানুষ থামতে পারে না। থামা মানে ভেতরের শূন্যতার সাথে সরাসরি মুখোমুখি হওয়া।

সময় এক নীরব স্বৈরাচারী। সে স্বপ্নকে খুব দ্রুত ইতিহাস বানিয়ে ফেলে। কদিন আগের আকাঙ্ক্ষা আজ ঘটে যাওয়া প্রতিষ্ঠিত গল্প, আর আমরা দাঁড়িয়ে থাকি তার মাঝখানে-দর্শকও নই, সম্পূর্ণ নায়কও নই; কেবল অংশগ্রহণকারী।

এই চলার ভেতর হঠাৎ দেশের মাটি, মানুষের গন্ধ, শৈশবের উঠোন, পরিচিত কণ্ঠস্বর-সব একসাথে ফিরে আসে।
স্মৃতি একমাত্র জায়গা, যেখানে নির্বাসন নেই।

কত মানুষের সাথে পথচলা, কত প্রিয় মুখের উষ্ণতা, তারপর ধীরে ধীরে একা হয়ে যাওয়ার অভ্যাস। একা থাকা যে কেবল শারীরিক নয়, তা এক ধরনের দার্শনিক পরিণতি। একটু একটু করে এতদূর চলে এসেছি। অথচ ভিতরে এক অদ্ভুত টান রয়ে গেছে-মাটি, পানি, আকাশের। মনে হয় সব ছেড়ে ওয়ান ওয়ে টিকিট কেটে ফিরে যাই সেই ঠিকানায়,
যেখানে পরিচয়ের জন্য প্রমাণপত্র লাগে না।

কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকেই তিরস্কার করি। আবেগ কি বাস্তবতার ভাষা বোঝে? চোখের কোণে জমা জল মুছে ফেলি। বড় হতে গিয়ে মানুষ প্রথমেই নিজের কোমলতাকে নির্বাসনে পাঠায়।

ভাবি, মানুষের জীবন এমন কেন!
কেন এত শেকল, এত পরিচয়, এত দায়!
রাষ্ট্র, সমাজ, প্রেম, লোভ, দ্রোহ, ঘৃণা-এসব কি বাইরের আরোপ, নাকি আমাদেরই ভিতরের নির্মাণ?

আমরা তো জন্মেছিলাম স্বাধীন স্বত্বা হয়ে। অথচ নিষেধের ভেতরেই নিরাপত্তা খুঁজি। আমরা উড়তে চাই,
কিন্তু উড়ানের আগে হিসেব করি বাতাসের গতি।
সাইবেরিয়ার পাখি হতে পারি না, কারণ আমাদের ডানায় স্মৃতি বাঁধা। কচুরিপানার মতো ভাসতে পারি না, কারণ অনিশ্চয়তাকে আমরা স্বাধীনতা নয়, বিপদ ভাবি।

কিসব চিন্তা করি। অস্তিত্ব, মুক্তি, প্রত্যাবর্তন।

ঠিক তখনই দেখি, ট্রেন ছেড়ে দিয়েছে।

জীবনও বোধহয় এমনই। আমরা অর্থের গভীরে ডুবে থাকি, আর সময় আমাদের অগোচরে প্ল্যাটফর্ম ফাঁকা করে দেয়।
তবু হয়তো এই মিস করাই আমাদের নিয়তি।
কারণ মানুষ কখনো সম্পূর্ণ পৌঁছাতে চায় না,
সে চায় পৌঁছানোর ধারণাটুকু ধরে রাখতে।
আর হায় হুতাশ করতে করতে অন্তিম গন্তব্যে চলে যায়।
টা টা, বাই বই, চুস...

-মোহাম্মাদ তমাল
ফ্রাঙ্কফুর্ট, জার্মানী, ১৯শে ফেব্রুয়ারি'২৬
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৩৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×