somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারায়ণগঞ্জে আ'লীগ-জাপা সমর্থকদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে ট্রাক চাপায় হত্যা চেষ্টা চালানো হয়েছে- এ ঘটনার জের ধরে মেয়র সমর্থক পৌর সভার কর্মচারী, ছাত্রলীগ-আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সমর্থক শ্রমিকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক আহত হয়েছে। আহতদের মধ্যে মহিলা কাউন্সিলর, পুলিশ, পৌর কর্মচারী ও ট্রাক শ্রমিক রয়েছে।
জানা গেছে, সকাল ১১টায় পৌর মেয়র ডা. সেলিনা হায়াত আইভী পৌর সভায় যাওয়ার পথে মন্ডলপাড়া ব্রিজের সামনে একটি ট্রাক সামনে থেকে মেয়রের গাড়িতে ধাক্কা দেয়। মেয়র আইভী এর প্রতিবাদ করলে ট্রাকারোহী খোকা, সবুজ ও জসিম মেয়রের সাথে দুর্ব্যবহার করে। এ সময় জনৈক ইব্রাহীম পিছন থেকে ট্রাক উঠিয়ে দেওয়ার নির্দেশ দেয়। এ সময় পৌর কাউন্সিলার মিনু আরা বেগম ও দিলারা মাসুদ ময়না মেয়রের সমর্থনে এগিয়ে এলে ট্রাক শ্রমিকরা দুই মহিলা কাউন্সিলরকে লাঞ্ছিত করে। খবর পেয়ে পৌরসভা থেকে পৌর কর্মচারী, ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতা-কর্মীরা ছুটে আসে এবং উক্ত ট্রাকসহ সবুজ ও জসিমকে আটক করে পৌরসভায় নিয়ে যায়। পরে বেলা ১২টায় পৌর মেয়র তার সমর্থক নেতা-কর্মীদের নিয়ে মন্ডলপাড়া ব্রিজের ওপর অবস্থান গ্রহণ ও সড়ক অবরোধ করে পথসভা করে। এ সময় মেয়র অভিযোগ করেন, জাতীয় পার্টির এমপি নাসির ওসমানের ছত্রছায়ায় আজমিরী ওসমান হাজি রিপন পরিবহন শ্রমিক নেতা টেঙ্গিম, মোক্তার, মজিদ ও হাসান নারায়ণগঞ্জে পরিবহন সেক্টরে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, নারায়ণগঞ্জ সদর থানার ওসি আক্তারের সাথে যোগসাজশে তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। পরিবহন সন্ত্রাসীদের কাছ থেকে পুলিশ সুপার ও ওসি নিয়মিত মাসোহারা পাচ্ছে। তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার এবং পুলিশ সুপার ও ওসিকে প্রত্যাহার করার জন্য সরকারের কাছে দাবি জানান।
অন্যথায় জনগণকে সাথে নিয়ে নারায়ণগঞ্জের বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে। এ সময় জাতীয় পার্টির শ্রমিক নেতা হাজি রিপনের সমর্থকরা ট্রাক মালিক সমিতির অফিসের সামনে জড়ো হয়। পথসভা শেষে পৌর মেয়র পৌর সভায় ফেরার পথে হাজি রিপনের সমর্থক শ্রমিকদের সাথে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় পুলিশ যথাযথ দায়িত্ব পালন না করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খবর পেয়ে র্যাব-১১ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার প্রতিবাদে বিকেলে জাতীয় পার্টির নেতা হাজি রিপনের নেতৃত্বে একদল শ্রমিক হাতে লাঠি নিয়ে ব্যানারসহ নারায়নগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ করে পৌর মেয়র আইভীর পদত্যাগ দাবি করে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×