নতুন সময় সূচি
সরকারি/আধা সরকারি/ সায়ত্তশাসিত প্রতিষ্ঠান-- ৯-৫টা
ব্যাংক/বীমা/আর্থিক প্রতিষ্ঠান-- ১০-৬টা
বেসরকারি অফিস/বাণিজ্যিক প্রতিষ্ঠান-- ১০-৬টা
সরকারি/আধা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক বিদ্যালয়/ কিন্ডার গার্ডেনসহ-- ৯.৩০-৪টা
মাদরাসা/ ইংলিশ মিডিয়াম/আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান-- ৭.০০-২.৩০টাঘড়ির কাঁটা বর্তমান অবস্থায় বহাল রেখেই অফিস, ব্যাংক-বীমা, শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচির পরিবর্তন করা হয়েছে। রাজধানীতে যানজট কমাতেই এই সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল সোমবার মন্ত্রিপরিষদ সভায় এ সম্পর্কিত প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। কিন্তু মনে করা হচ্ছে যান কমার বদলে আরও বাড়বে।ঢাকা মহানগরীতে যানজট কমাতে গত ৩১ আগস্ট মন্ত্রিপরিষদ সভায় অফিস, বিধিবদ্ধ সংস্থা, আর্থিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে একটি রিপোর্ট তৈরি করে পরবর্তী সভায় উপস্থাপনের নির্দেশ দেয়া হয়। গতকাল সোমবার মন্ত্রিপরিষদ সভায় রিপোর্ট প্রস্তাব আকারে উত্থাপিত হলে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। ঘড়ির কাঁটা বর্তমান অবস্থায় বহাল রেখেই নতুন সময়সূচি ঠিক করা হয়েছে। নতুন সময়সূচি হচ্ছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সংস্থার কাজ শুরু হবে সকাল ৯টায় শেষ হবে বিকাল ৫টায়। ব্যাংক-বীমা আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি সকাল ১০ থেকে সন্ধ্যা ৬টা, বেসরকারি অফিস সকাল ১০ থেকে ৬টা, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (প্রাথমিক ও কিন্ডারগার্ডেনসহ) সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সোয়া ৪টা, ইংলিশ মিডিয়াম ইন্টারন্যাশনাল স্কুল, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজগুলোর সময়সূচি হচ্ছে শুরু হবে সকাল ৭ থেকে সাড়ে ৮টার মধ্যে, শেষ হবে দেড়টা থেকে আড়াইটায়। অবশ্য এসব বিদ্যালয়ের সময়সূচি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষই ঠিক করে নেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় যানজট নিরসনের জন্য সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক মোড়ে সংশ্লিষ্ট আইন সম্বলিত বিলবোর্ড টানানো, ট্রাফিক পুলিশের সংখ্যা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। তবে বিশেষজ্ঞদেরঅভিমত হলো, যানজট কমার বদলেবাড়বে, নির্দিষ্ট কয়েক সময়ের যানজট গোটা দিনে ছড়িয়ে পড়বে। গতকালের সভায় গ্যাস আইন ২০০৯-এর চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। দেশে গ্যাসভিত্তিক কর্মকান্ড প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। গ্যাস সুষ্ঠুভাবে বিতরণ, সঞ্চালন তথা যথাযথ ব্যবহার সম্পর্কিত কোনো হালনাগাদ আইন নেই। আইন না থাকায় এ সম্পর্কিত অপরাধের কোনো বিচারও হয় না। এমতাবস্থায় ১৯১০ সালের ইলেকট্রিসিটি আইনের সাহায্য নিতে হয় যা যথেষ্ট নয়। এজন্যে স্বয়ংসম্পূর্ণ গ্যাস আইন করা হয়েছে। ২০০৪ সালে এ সম্পর্কিত আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছিল। পরবর্তীতে একটি অধ্যাদেশও হয় ২০০৭ সালের জুন মাসে। নতুন আইনে গ্যাসের অবৈধ ব্যবহারের সাথে সংশ্লিষ্টদের জেল-জরিমানার বিধান রাখা হয়েছে। সভায় বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে পুঁজি বিনিয়োগ, উন্নয়ন ও সংরক্ষণ চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দেয়া হয়। ভিয়েনায় ১৪-১৮ সেপ্টেম্বর ২০০৯-এ অনুষ্ঠিত আন্তর্জাতিক পরমাণু সংস্থার ৫৩তম সাধারণ সভায় অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদলের প্রতিবেদন নিয়েও আলোচনা হয়। সভায় মন্ত্রিপরিষদের সভার সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, ৭ জানুয়ারি ২০০৯ তারিখ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩৬টি সভায় ২০৪টি সিদ্ধান্ত হয়। এর মধ্যে ১২৮টি বাস্তবায়ন হয়েছে। বাস্তবায়নাধীন ৭৬টি। বাস্তবায়নের হার ৬৯ শতাংশ। ৭৩টি আইনের খসড়া চূড়ান্ত হয়েছে। ৫৫টি সংসদে পাস হয়েছে। সভায় সাংবাদিকদের ব্রিফিং করতে গিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, নতুন অফিস সময়সূচি কার্যকর হবে কেবিনেট থেকে সার্কুলার জারির পর। আর সচিবালয়ের গুরুত্বপূর্ণ অফিস শের-ই-বাংলানগরে স্থানান্তর করার বিষয়ে উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানানো হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, কেবিনেট সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সংশ্লিষ্ট সচিব উপস্থিত ছিলেন।
আলোচিত ব্লগ
অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?
সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন
হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।