গত ৯ মাসের দুঃশাসনে সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে এসেছে উল্লেখ করে তাদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, সাহস থাকলে জনপ্রিয়তা যাচাইয়ে কয়েকটি আসনে নির্বাচন দিয়ে দেখতে পারেন জনগণ আপনাদের সাথে আসছে কি না। তিনি বলেন, গত তত্ত্বাবধায়ক সরকার জিয়া পরিবার ও বিএনপিকে ধ্বংস করায় যে নাটক শুরু করে বর্তমান আ'লীগ সরকার মামলা ও নির্যাতনের মাধ্যমে বাকিটুকু মঞ্চায়ন করছে। গতকাল মঙ্গলবার বিকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের উদ্যোগে দলের যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়ের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন।যুবদলের সভাপতি বকরত উল্লাহ বুলু এমপির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান, মির্জা আববাস, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান, দফতর সম্পাদক রুহুল কবির রিজভী, বিএনপি নেতা কবির মুরাদ, আবদুল আলিম মৃধা, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম, নাজিম উদ্দিন আলম, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি, আব্দুস সালাম আজাদ, আশিয়া আসপিয়া পাপিয়া এমপি, নাজিম উদ্দিন মাস্টার, সুলতান সালাউদ্দিন টুকু, আমিরুল ইসলাম আলিম প্রমুখ। সমাবেশে আগামীকাল সারাদেশে গয়েশ্বরের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।খোন্দকার দেলোয়ার বলেন, শেখ হাসিনা বারবার বলেছে, গত তত্ত্বাবধায়ক সরকার তাদেরই লগি-বৈঠার আন্দোলনের ফসল। আ'লীগের ষড়যন্ত্রের কারণেই জরুরি অবস্থায় সরকার এসেছিল। তিনি বলেন, তারই ফলে তত্ত্বাবধায়ক সরকার আ'লীগকে ক্ষমতায় এনেছে। যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতো তাহলে আ'লীগ ক্ষমতায় আসা তো দূরের কথা সামান্য কয়েকটি আসন নিয়ে বিরোধী দলে থাকত। গত তত্ত্বাবধায়ক সরকারের মূল এজেন্ডা ছিল জিয়া পরিবার ও বিএনপিকে ধ্বংস করা। দলের নেত্রী ও জনগণের দৃঢ়চেতার কারণে তা সফল হয়নি। এখন বর্তমান সরকার তাদের অসমাপ্ত কাজ করছে। কারণ বিএনপি থাকলে তারা দেশবিরোধী কোন কাজ করতে পারবে না। সরকার তাদের প্রভুদের খুশি রাখতে ব্যর্থ হবে।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত ৯ মাসে তারা দেশ পরিচালনায় ব্যর্থ। নির্বাচনী ওয়াদা বাদ দিয়ে তারা এখন বিএনপি'র নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নিপীড়ন করছে। তিনি বলেন, দেশের বারটা বাজিয়ে ডিজিটাল বাংলাদেশ করা কখনো সম্ভব নয়। তিনি আরও বলেন, আ'লীগের চরিত্র হচ্ছে, তাদের নিজেদের লোকেরা যখন সত্য কথা বলে এখন তাকে হেনস্থা করে। এমনকি হত্যারও হুমকি দেয়।আবদুল্লাহ আল নোমান বলেন, জনগণ ডিজিটাল কারচুপির সরকারকে আর দেখতে চায় না। এ সরকার জাতীয় স্বার্থ পরিপন্থী সরকার। তারা বাংলাদেশকে পার্শ্ববর্তী একটি দেশের অঙ্গরাজ্যে পরিণত করতে চায়।মির্জা আশ্বাস বলেন, গত তত্ত্বাবধায়ক সরকারকে খুশি করতেই আ'লীগ বিএনপি নেতাদের গ্রেফতার করছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে দলের নেতাদের মুক্তি না দিলে কঠোর আন্দোলন করা হবে। তখন সরকার পালানের পথ পাবে না।
সরকারের প্রতি খোন্দকার দেলোয়ারের চ্যালেঞ্জ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?
সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন
হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।