এতো টাকা গেলো কোথায়?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
গত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিদ্যুৎ খাতে বড় ধরনের অনিয়ম হয়েছে বলে সংশ্লিষ্টদের ধারণা। এই সরকার ৩ বছরে বিদ্যুৎ খাতে ৫৮৪৫ কোটি ৬৬ লাখ টাকা ব্যয় করে মাত্র ২৮৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি দেখিয়েছে। গত তত্ত্বাবধায়ক সরকার পূর্ববর্তী চারদলীয় জোট সরকারের সময় বিদ্যুৎ খাতে না-কি ২০ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে বলে অভিযোগ তোলা হয়। বর্তমান প্রধানমন্ত্রী ও একই সুরে কথা বলেন। প্রকৃতপক্ষে চারদলীয় জোট সরকারের সময় বিদ্যুৎ খাতের উন্নয়নে ১৩ হাজার ৩০২ কোটি ২৭ লাখ টাকা ব্যয় হয়। আর বিদ্যুতের স্থাপিত উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় ১২৭০ মেগাওয়াট।তত্ত্বাবধায়ক সরকারের সময় (২০০৬-২০০৯) বিদ্যুৎ খাতে উন্নয়ন ব্যয় দেখানো হয় ৫৮৪৫ কোটি ৬৬ লাখ টাকা। আর স্থাপিত বিদ্যুৎ উৎপাদনে দেখানো হয় ২৮৬ মেগাওয়াট। প্রতি মেগাওয়াটে উৎপাদন খরচ ২০ কোটি ৫১ লাখ টাকা দেখানো হয়। এই সরকারের সময় বিদ্যুৎ খাতে বৈদেশিক ব্যয় দেখানো হয় ৯০ কোটি ডলারের বেশি। চারদলীয় জোট সরকার স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রেখে যায় ৫২৭৫ মেগাওয়াট। চারদলীয় জোট সরকার ক্ষমতা গ্রহণের সময় স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল ৪০০৫ মেগাওয়াট। তত্ত্বাবধায়ক সরকারের তিন বছর শাসনামলে স্থাপিত উৎপাদনে দেখানো হয় ২৮৬ মেগাওয়াট। জোট সরকারের ৫ বছরে স্থাপিত উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় ১২৭০ মেগাওয়াট। এর আগে আওয়ামী লীগ সরকারের ৫ বছরে বৃদ্ধি পায় ৯১৪ মেগাওয়াট। তিন বছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকসান দেখানো হয় ৩৪৬৪ কোটি ১১ লাখ টাকা একই সময়ে এই প্রতিষ্ঠানের বকেয়া রেখে যায় ৩৭ হাজার ২৬০ কোটি টাকা। আর ব্যাংক ঋণ রেখে যায়, ২১০৩ কোটি ৬৬ লাখ টাকা, ২০০৮-২০০৯ অর্থবছরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নীট লোকসান দাঁড়ায় ১৫৬৬ কোটি ৭৮ লাখ টাকা যা ২০০৭-০৮ অর্থবছরে ছিল ৯৯৩ কোটি ২৪ লাখ টাকা।গত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিদ্যুৎ খাতে ব্যাপক লুটপাট হয়েছে। তবে এ সম্পর্কে বিদ্যুৎ মন্ত্রণালয়ের কেউ মুখ খুলতে রাজি নয়। চারদলীয় জোট সরকারের সময় বিদ্যুৎ খাতে রেখে যাওয়া চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কোনো কাজ হয়নি। অথচ এসব প্রকল্পের বিপরীতে অর্থব্যয় দেখানো হয়। ১৮টি উৎপাদনে উন্নয়ন প্রকল্পে এই ঘটনা ঘটেছে। খরচ করা হয়েছে কিন্তু কাজ হয়নি। বিদ্যুৎ লাইন নির্মাণ প্রকল্পেও একই অবস্থা দেখা যায়। ২০০৮-০৯ অর্থবছরে শেষ হওয়ার কথা এমন ১১টি উন্নয়ন প্রকল্প মুখ থুবড়ে পড়ে থাকে। এসব প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ঈশ্বরদী-বাঘাবাড়ী-সিরাজগঞ্জ-বগুড়া ২৩০ কেভি সঞ্চালন লাইন, ন্যাশনাল লোড ডেসপ্যাট সেন্টার, সান্ট কমপেনসেশন এ্যান্ড গ্রীড সাবস্টেশন বাই ক্যাপাসিটার ব্যাংকস (ফেইস-১), সঞ্চালন লাইনের সুবিধাসহ নতুন গ্রীড উপকেন্দ্র নির্মাণ ও সম্প্রসারণ, মেঘনা আমিন বাজার ৪০০ কেভি ট্রান্সমিশন লাইনসহ অনেক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের মুখ থুবড়ে পড়ে।গত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিদ্যুৎ খাতের অনিয়ম খুঁজে বের করার দাবি জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান টুকু। তিনি বলেন, কোথায় গেলো এতো টাকা তা দেখতে হবে। আর কেনই বা উন্নয়ন প্রকল্পের অগ্রগতি হয়নি, তাও খতিয়ে দেখতে হবে।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?
সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন
হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।