মিয়ানমার থেকে আবারও বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ আশঙ্কা করছে বিডিআর। ১৯৯১ সালে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। তাদের মুখ থেকে শুনা গিয়েছিলো মিয়ানমার সীমান্তরক্ষী নাসাকার ভয়াবহ নির্যাতনের নানা কাহিনী। সে সমস্যা আবারও শুরু হতে যাচ্ছে বলে আশঙ্কা করছেন বিডিআরসহ কক্সবাজারের বিভিন্ন মহল। ১৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাখাওয়াত হোসেন এ প্রতিবেদককে বলেন, সেই ৯১ সালের মতো রোহিঙ্গা পুশ ইন হওয়ার বিষয়টি উড়িয়ে দেয়া যায় না। তিনি বলেন, তবে সীমান্তে যে কোন পরিস্থিতির মোকাবিলার জন্য বিডিআর পুরোদমে সতর্ক অবস্থায় রয়েছে। টেকনাফ উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া বলেন, মিয়ানমারের কাঁটাতারের বেড়া দেয়ার মধ্যে মতলব রয়েছে। তারা রোহিঙ্গাদের কাঁটাতারের বাইরে ঠেলে দিয়ে নাফ নদী পার হতে বাধ্য করতে পারে। নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশ সীমানায় প্রবেশ করার পর তাদের পুশব্যাক করলে মিয়ানমারের এদেশীয় দোসরেরা চিৎকার করে উঠবে বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘন করছে। কক্সবাজারের অন্যতম বুদ্ধিজীবী প্রফেসর মোস্তাক আহমদ বলেন, মিয়ানমার রোহিঙ্গাদের আমাদের দেশে ঠেলে দিয়ে আসছে। আরকান এক সময় স্বাধীন দেশ ছিলো। কবি মাগন ঠাকুর, মহাকবি আলাওল সে দেশের সভাকবি ছিলেন। বর্মী রাজ বোধাপায়া সে দেশটি দখল করে সে দেশের স্থায়ী বাসিন্দা রোহিঙ্গা, রাখাইন, কোচিন, কারেনসহ বিভিন্ন জাতি গোষ্ঠির উপর নির্মমভাবে জাতিগত নিপিড়ন চালায়। তাদের সব অধিকার কেড়ে নেয়। তাদের বিভিন্ন নিষ্ঠুর নির্যাতনের মাধ্যমে দেশ ত্যাগে বাধ্য করে। তাদের জমি থেকে উচ্ছেদ করে। তাদের নাগরিকত্ব ও ভোটের অধিকার ছিনিয়ে নেয়। নিজ জন্মভূমিতে তারা হয় পরবাসী। এমনকি তাদের বিয়ের অধিকার পর্যন্ত হরণ করে। এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে সেনাবাহিনীর অনুমতি লাগে। সন্ধ্যার মধ্যে নিজ গ্রামে ফিরে আসতে না পারলে গ্রেফতার হতে হয়। এ রকম রুদ্ধশ্বাসে একটি জাতি ধুকে ধুকে মরছে বিশ্ববাসী তা চেয়ে চেয়ে দেখছে। বাংলাদেশ সে দেশের নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ করতে না দিলে বা পুশব্যাক করলে বলা হয় মানবাধিকার গেল চলে। কিন্তু মিয়ানমার যে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে চলেছে তার দিকে মোটেও খেয়াল করছেনা তথাকথিত মানবাধিকার রক্ষাকারি দেশগুলো। এদিকে বান্দরবান, নাইক্ষ্যংছড়ি ও টেকনাফ-উখিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রতিদিন রোহিঙ্গারা এদেশে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। টেকনাফ পুলিশ সোমবার রাতে ১৮ রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে। সীমান্ত এলাকা ঘুমধুম ঘুরে এলাকাবাসী ও বিডিআর সূত্রে জানা যায়, বর্তমান পরিস্থিতিতে সীমান্তে বিডিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন। সীমান্তে বিডিআরের সৈন্য বাহিনী অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে। যাতে কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে কোনভাবে যেন রোহিঙ্গাদের ঠেলে দেওয়া না হয়। সরেজমিনে সীমান্তের বালুখালী, ঘুমধুম, জাইল্যাতলী, বেতবুনিয়া, তুমব্রম্ন ভাজাবনিয়া, বালুখালী প্রভৃতি এলাকা ঘুরে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে কাঁটাতারের বেড়া নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা এবং উত্তেজনা বিরাজ করতে দেখা গেছে। তুমব্রম্ন গ্রামের বাসিন্দা আবদুল মান্নান জানান, কিছুদিন পূর্বেও নদী ও বিলের রাস্তা ধরে অবাধে যাতায়াত করা যেত। কিন্তু সাম্প্রতিককালে নাসাকা বাহিনী অতিরিক্ত কড়াকড়ি আরোপ করেছে। এপারের গ্রামবাসীদের কারো কারো মধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়া, অতিরিক্ত সৈন্য সমাবেশের খবরে উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান। এদিকে পতাকা বৈঠক শেষে মিয়ানমারের নাসাকা বাহিনী দুই বাংলাদেশী নাগরিককে ফেরৎ দেয়নি। ১৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ওপারে তুমব্রম্ন নাসাকা ক্যাম্পে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নাসাকা বাহিনী সম্প্রতি নাফ নদী থেকে নাসাকা বাহিনী কর্তৃক আটক দুই বাংলাদেশী নাগরিককে ফেরৎ দেয়ার কথা ছিল। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিডিআর প্রতিনিধিরা খালি হাতেই ফেরৎ আসে। বৈঠক শেষে বিডিআরের চার সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতা ঘুমধুম বিওপির কমান্ডার খলিলুর রহমান জানিয়েছেন, আটক বাংলাদেশী নাগরিকদের তারা তুমব্রম্ন ক্যাম্পে নিয়ে আসতে পারেনি। তাই তাদের ফেরৎ দিতে পারেনি বলে নাসাকার প্রতিনিধিরা জানিয়েছেন। পতাকা বৈঠকে সীমান্তে কাঁটাতারের বেড়া, ওপারে সৈন্য সমাবেশ, বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। বৈঠকে চার সদস্য বিশিষ্ট নাসাকা বাহিনী দলের নেতা তুমব্রম্ন ব্যাটালিয়ানের কমান্ডার মেজর উ লিংকু বিডিআর প্রতিনিধিদের জানিয়েছেন, সীমান্তে তারা আন্তর্জাতিক আইন মেনে কাঁটাতারের বেড়া দেয়ার কার্যক্রম শুরু করেছেন। বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ বন্ধে তারা কঠোর ব্যবস্থা নিয়েছেন এবং সীমান্তে কোন ধরনের সৈন্য সমাবেশ করেনি। এছাড়া সীমান্ত এলাকার সৌহার্দ্যমূলক পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ করা হয় বৈঠকে।
সীমান্ত পাহারায় বিডিআর রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?
সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন
হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।