দেশবিরোধী কোনো চুক্তি হলে সরকার পতনের আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, "চুক্তি নিয়ে কোনো প্রকার লুকোচুরি করা হলে দেশের যুব সমাজ হাত পা গুটিয়ে বসে থাকবে না। আগামী ৫০ বছরের গ্যাস, তেলসহ প্রাকৃতিক সম্পদের পর্যাপ্ত মজুদ রেখে সরকারকে রপ্তানির সিদ্ধান্ত নিতে হবে।" শুক্রবার সকালে নারায়ণগঞ্জের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা শাখার চতুর্থ জেলা সম্মেলন উদ্বোধনকালে সিপিবি নেতা সেলিম এই কথা বলেন। তিনি অভিযোগ করেন, "সরকার রাতের অন্ধকারে বিদেশি কোম্পানিকে তেল, গ্যাস, খনিজ সম্পদ উত্তোলনের ইজারা দিয়েছে। দেশকে মরুভূমি বানানোর জন্য ভারতকে টিপাইমুখ বাঁধ তৈরির বৈধতা দেওয়ার চেষ্টা করছে। জনগণের সঙ্গে আলোচনা ছাড়া ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তি করার পাঁয়তারা করছে।" আগামী ৬ নভেম্বর ভারতের টিপাইমুখ বাঁধ প্রকল্পের প্রতিবাদে রোড মার্চের ঘোষণা দেন তিনি। সেলিম বলেন, "সরকার দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সস্ত্রাস, বিদ্যুৎ সমস্যা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সবই বিগত বিএনপি ও জামাত সরকারের সৃষ্টি বলে কথায় কথায় দাবি করে। "কিন্তু বিগত নয় মাসে সরকার সব কর্মকাণ্ডের এই সবকিছুর সীমা অতিক্রম করে ফেলেছে।" তিনি বলেন, "মহাজোট সরকার যুদ্ধাপরাধীদের বিচারের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু এখন তাদের প্রধান লক্ষ্য বঙ্গবন্ধু হত্যার বিচার। "তারা বলছে, বঙ্গবন্ধু হত্যার বিচারের আগে যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব না।" জেলা যুব ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যুব ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি আবদুল্লাহ আল কাফী রতন। বিশেষ অতিথি ছিলেন- নারায়ণগঞ্জ জেলা সিপিবি'র সভাপতি মন্টু চন্দ্র ঘোষ।
দেশের স্বার্থবিরোধী চুক্তি হলে সরকার পতনের আন্দোলন: সেলিম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?
সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন
হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।