'তত্ত্বাবধায়ক সরকারের বিতর্কিত উপদেষ্টাদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার চাই'
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মানবতাবিরোধী কাজের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিগত তত্ত্বাবধায়ক সরকারের কয়েকজন বিতর্কিত উপদেষ্টার বিচার দাবি করেছেন লন্ডন প্রবাসী লেখক-সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী। তিনি শনিবার বিকেলে নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক স্মরণ সভায় বলেন, "তারা মেয়র মহিউদ্দিনকে তার মরনাপন্ন মেয়েকে দেখতে দেয়নি। তারা মানুষ নয়, নরপশু।' "এর জন্য দায়ী সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুল মতিন, আনোয়ারুল ইকবালসহ অন্যদের মানবতাবিরোধী কাজের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করা উচিত। আমি আজকের স্মরণ সভায় কাঁদতে আসিনি, বিচারের দাবি নিয়ে এসেছি।" প্রধান অতিথির বক্তব্যে গাফফার চৌধুরী বিগত তত্ত্বাবধায়ক সরকারের মতো ফ্যাসিস্ট সরকার আর দেশে আসেনি বলেও মন্তব্য করেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কন্যা ফৌজিয়া সুলতানা টুম্পার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণ সভার আয়োজন করা হয়। ২০০৮ সালের ১৭ অক্টোবর মেয়র মহিউদ্দিনের কন্যা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্রী টুম্পা ক্যান্সারে আক্রান্ত হয়ে ব্যাংককের একটি হাসপাতালে মারা যান। তত্ত্বাবধায়ক সরকার আমলের শুরুর দিকে মেয়র মহিউদ্দিন চৌধুরী দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন। কিন্তু অসুস্থ মেয়েকে দেখার জন্য আদালতের নির্দেশে তিনি জামিন পেলেও সরকারের অনুমতি পেতে দেরি হওয়ায় তাকে শেষ দেখা দেখতে পাননি। সে সময় তত্ত্বাবধায়ক সরকারের এ আচরণ ব্যাপক সমালোচিত হয়। স্মরণ সভায় গাফফার চৌধুরী চট্টগ্রামে টুম্পার নামে একটি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার জন্য মেয়র মহিউদ্দিনের প্রতি অনুরোধ জানান। এ সময় মহিউদ্দিন চৌধুরী কান্না বিজড়িত কণ্ঠে বলেন, "গত তত্ত্বাবধায়ক সরকার আমার প্রতি যে আচরণ করেছে, তা অমানবিক। আমার মতো কোন বাবাকে যেন এমন পরিণতি বরণ করতে না হয়।" 'টুম্পা স্মরণ সভা পরিষদ' আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ভৌত বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু ইউসুফ আলম, মহিলা সাংসদ চেমন আরা তৈয়ব, টুম্পার মা বেগম হাসিনা মহিউদ্দিন ও বড় ভাই চৌধুরী মহিবুল হাসান নওফেল, শিক্ষক অধ্যাপক ড. মোহিত উল আলম, অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দীন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু প্রমুখ।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?
সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন
হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।